মাতুয়াইল ল্যান্ডফিলে জমেছে বিপুল মিথেন, আগুন ও দূষণের আশঙ্কা

রাজধানীর মাতুয়াইল ল্যান্ডফিলে জমেছে ৪ দশমিক ৫ লাখ টন মিথেন, যা প্রতিদিন আগুনের ঝুঁকি সৃষ্টি করছে। দক্ষিণ কোরিয়ার বিনিয়োগে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন ও ইকোপার্ক তৈরির পরিকল্পনা বাস্তবায়ন হবে।

আপডেট : ১৬ মার্চ ২০২৬, ০৯:৫৩ এএম

রাজধানীর মাতুয়াইলে বর্জ্যের ল্যান্ডফিলে জমেছে সাড়ে চার লাখ টন মিথেন গ্যাস। যা ১ কোটি ২৬ লাখ টন কার্বন-ডাই-অক্সাইডের সমান। এর ফলে প্রায় প্রতিদিনই আগুন লাগছে ল্যান্ডফিলে। ব্যাপক হুমকির মুখে সেখানকার পরিবেশ। পরিস্থিতি মোকাবিলায় ৪৫০ মিলিয়ন ডলার খরচ করতে চায় দক্ষিণ কোরিয়ার একটি প্রতিষ্ঠান। এরই মধ্যে ঢাকা দক্ষিণকে প্রস্তাব দিয়েছে তারা।

ঢাকা দক্ষিণে প্রতিদিন সাড়ে ৩ হাজার টন বর্জ্য তৈরি হয়। যা ফেলা হয় মাতুয়াইল ল্যান্ডফিলে। এখানে দিনে তৈরি হয় ১৫ টন মিথেন গ্যাস। জমতে জমতে মিথেনের পরিমাণ দাঁড়িয়েছে সাড়ে ৪ লাখ টন।

এই মিথেন গ্যাসের জন্য প্রায়ই আগুন জ্বলছে ল্যান্ডফিলে। পরিবেশ রক্ষায় ঢাকা দক্ষিণের সঙ্গে কাজ করতে চায় দক্ষিণ কোরিয়ার একটি প্রতিষ্ঠান। তারা বর্জ্যকে রূপ দিতে চায় বিদ্যুৎ-গ্যাসসহ পাঁচ ধরনের প্রাকৃতিক সম্পদে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) তত্ত্বাবধায়ক প্রকৌশলী ড. মোহাম্মদ সফিউল্লাহ সিদ্দিক ভূঁইয়া বলেন, ‘সোলার প্যানেলের মাধ্যমে পুরোনো ল্যান্ডফিল এরিয়া ব্যবহার করে এখান থেকে এনার্জি গেইন করা যাবে। এখান থেকে বছরে প্রায় ২৫ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সুযোগ আছে। এ ছাড়া ল্যান্ডফিল গ্যাস এক্সটেনশন থেকে প্রায় ৮১ হাজার মেগাওয়াট বিদ্যুৎ। তাহলে বছরে এখান থেকে কম বেশি মোট ১০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব যেটা পরবর্তীতে আমরা ন্যাশনাল গ্রিডে দিয়ে বিদ্যুতের চাহিদা পূরণ সম্ভব।’

৪৫০ মিলিয়ন ডলার খরচ করতে রাজি দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠানটি। বর্জ্যের জন্য ডিএসসিসি বছরে পাবে ১২ কোটি টাকার বেশি। এ ছাড়া কার্বন-ডাই-অক্সাইড কমানোর জন্যও অনুদান মিলবে। আর সাড়ে চার বছর পর প্রকল্পের ২০ শতাংশ লভ্যাংশও পাবে ডিএসসিসি।

ডিএসসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমোডর মো. মাহাবুবুর রহমান তালুকদার বলেন, ‘প্রতিষ্ঠানটি প্রতিদিন তিন হাজার থেকে তিন হাজার ৫০০ টন ময়লা ব্যবহার করবে, যার বিনিময়ে দৈনিক ৪ লাখ টাকা তারা রেভিনিউ হিসেবে দেবে। পাশাপাশি যেহেতু তারা জায়গাটা ব্যবহার করছে, সেহেতু তারা সেটির একটি নির্দিষ্ট পরিমাণ ভাড়া আমাদের দেবে। সুতরাং, সিটি করপোরেশনের যে মাতুয়াইল ল্যান্ডফিল, এটা আমাদের জন্য বোঝা নয় বরং আশীর্বাদ।’

প্রকল্পটির কাজ শুরু হবে ঈদুল আজহার পর। ১২ বছর পর মাতুয়াইল ল্যান্ডফিলকে ইকোপার্ক হিসেবে গড়ে তুলতে চায় ঢাকা দক্ষিণ।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম বলেছেন, ডেঙ্গু বর্তমানে জাতীয় সংকটে রূপ নিয়েছে। তবে সরকার ডেঙ্গু রোগীর চিকিৎসায় সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে এবং অচিরেই ডেঙ্গুর...
রাজধানীর যাত্রাবাড়ীর হানিফ ফ্লাইওভারের ঢালের পকেট গেটের সামনে অজ্ঞাত গাড়ির ধাক্কায় অজ্ঞাতপরিচয়ের এক যুবক নিহত হয়েছেন। তার বয়স আনুমানিক ৩০ বছর।
রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের ১ নম্বর গেটের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে শাহীন ওরফে আরিফ মোল্লা (৪৫) নামে এক সিএনজিচালিত অটোরিকশার চালক আহত হয়েছেন।
আসন্ন দুর্গাপূজা ঘিরে রাজধানীতে সহিংসতার কোনো তথ্য নেই বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ–ডিএমপি। পূজা নির্বিঘ্নে উদ্‌যাপনে সব ধরনের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ডিএমপির যুগ্ম...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর