শিল্পকলা একাডেমিতে ‘চাঁদ রাতের ঈদ আনন্দ উৎসব’

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শিল্পকলা একাডেমিতে কাওয়ালি, ব্যান্ড সংগীত ও মেহেদী উৎসবের আয়োজন।

আপডেট : ২০ মার্চ ২০২৬, ০৯:০৭ পিএম

ঈদের আনন্দ বাড়িয়ে দিতে ‘চাঁদ রাতের ঈদের আনন্দ উৎসব’ আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। শুক্রবার সন্ধ্যায় পবিত্র শাওয়াল মাসের চাঁদ ওঠার সাথে সাথে শিল্পকলা একাডেমিতে শুরু হয় এই আনন্দ উৎসবের। 

ঈদ আনন্দ উৎসবে কাওয়ালীর সুর যেমন রয়েছে, তেমন রয়েছে ব্যান্ডের ঝংকার। সংগীতের পাশাপাশি উৎসবের বাড়তি আকর্ষণ হিসেবে সবার জন্য উন্মুক্ত থাকছে ‘মেহেদী কর্নার’।

শিল্পকলা একাডেমির মহাপরিচালক রেজাউদ্দিন আহমেদ বলেন, ‘শুধু ঈদ নয় সকল ধর্মীয় উৎসবেই করবে একাডেমি।’

সিটি করপোরেশনের পক্ষ থেকে এমন আয়োজনে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম। তিনি বলেন, ‘ এমন আয়োজনে পুরান ঢাকার অতীতের স্মৃতি ফিরে এসেছে। এ ধরনের আয়োজনে সর্বাত্মক সহযোগিতা করবে সিটি করপোরেশন।’   

রাজধানীতে এমন আয়োজনে খুশি দর্শনার্থীরা। এমন আয়োজন নিয়মিত হবে বলে প্রত্যাশা করেন তারা।

 

ঢাক-ঢোল ও কাঁশি-সানাইয়ের বাদ্য-বাজনা ছাড়া পূর্ণতা পায় না শারদীয় দুর্গাপূজা। পূজার প্রতিটি পর্বে তাই চাই ঢাকের গর্জন, চাই সুরের আবহ। এই প্রয়োজন থেকেই প্রতি বছরের মতো এবারও কিশোরগঞ্জের কটিয়াদীতে...
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় অনুষ্ঠিত হলো বর্ষা উদযাপনের উৎসব- ঘনঘটা। বর্ষার সৌন্দর্য, প্রকৃতি ও লোকঐতিহ্য নৃত্যের মাধ্যমে তুলে ধরা হয় এ আয়োজনে। দ্বিতীয় ঘনঘটা উৎসবে অংশ নেন ৩০০ নৃত্যশিল্পী। সকাল...
কালো পোশাক পরে, খালি পায়ে, শোকের পতাকা হাতে নিয়ে ‘হায় হোসেন হায় হোসেন’ মাতম তুলে রাজধানীর পুরান ঢাকার হোসেনি দালান ইমামবাড়া থেকে দেশের সবচেয়ে বড় তাজিয়া মিছিলে যোগ দেন শিয়া মুসলিম সম্প্রদায়ের...
ব্যান্ড তারকা জেমসের গানের ওপর একটি গবেষণা হয়েছে সম্প্রতি। এই গবেষণার শিরোনাম ‘জেমসের গানে কাব্যময়তা, সুফিবাদ ও আবহমান বাংলার লোকজ উপাদান’।  বাংলা একাডেমির গবেষণা প্রকল্পের আওতায় এই গবেষণাটি করেছেন...
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর