প্রধানমন্ত্রীর উপদেষ্টা পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ১

প্রধানমন্ত্রীর উপদেষ্টা পরিচয়ে ভুয়া গেজেট প্রকাশ ও ১ হাজার কোটি টাকার ঋণ চাওয়ার অভিযোগে আরিফ মাইনুদ্দিনকে গ্রেপ্তার করেছে ডিবি। আরিফ মাইনুদ্দিনকে কক্সবাজার থেকে গ্রেপ্তার করা হয়। 

আপডেট : ২২ মার্চ ২০২৬, ০৩:১৯ পিএম

প্রধানমন্ত্রীর উপদেষ্টা পরিচয়ে মিথ্যা গেজেট প্রকাশ এবং প্রতিমন্ত্রী পরিচয়ে ১ হাজার কোটি টাকার ঋণ চেয়ে বাংলাদেশ ব্যাংকে চিঠি দেওয়ার অভিযোগে অভিযোগে আরিফ মাইনুদ্দিন নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। ওই ব্যক্তিকে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।

আজ রোববার অভিযুক্ত আরিফ মাইনুদ্দিনকে কক্সবাজার থেকে গ্রেপ্তার করে পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। গ্রেপ্তারের বিষয়ে সাংবাদিকদের বিস্তারিত জানান ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম।   

শফিকুল ইসলাম জানান, গেজেট প্রকাশের পর উপদেষ্টা পরিচয়ে বিভিন্ন মন্ত্রনালয়ে চিঠি পাঠান প্রতারক আরিফ মাইনুদ্দিন। তৈরি করেন ভুয়া ভিজিটিং কার্ড ও সিল। আরিফ মাইনুদ্দিন নিজেকে ড. আরিফ চৌধুরী নামে পরিচয় দেন। তার নামে ব্যবহৃত ডক্টরেট ডিগ্রী ও চৌধুরী পদবী মিথ্যা। 

শফিকুল ইসলাম আরও জানান, নিজেকে গুম কল্যান ট্রাস্ট্রের সচিব পরিচয় দিয়েও বিভিন্ন ব্যক্তির কাছে চিঠি পাঠিয়েছেন গ্রেফতার আরিফ মাইনুদ্দিন। এর আগেও এমন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন তিনি। তার নামে আছে একাধিক মামলা।

গত বছরের ২৭ মে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনকে গ্রেপ্তার করে সেনাবাহিনী। আরও গ্রেপ্তার হয় তার ঘনিষ্ঠ সহযোগী মোল্লা মাসুদ, শ্যুটার আরাফাত ও শরীফ। ২৪ এর ৫ আগস্টের পর একের পর এক হত্যাকাণ্ডে...
সম্প্রতি নরসিংদীর মাধবদী থানার পাইকারদী এলাকায় পারিবারিক বিরোধের জেরে পা মুচড়ে তিন মাস বয়সী এক শিশুর ওপর  নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। শিশুর মায়ের গোপনে রাখা মোবাইল ফোনে ধারন...
জুলাই আন্দোলন নিয়ে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করলে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে ডিএমপি। ৫৯টি মামলা গুরুত্বের সঙ্গে তদন্ত করছে মহানগর গোয়েন্দা পুলিশ।
পটুয়াখালীর কলাপাড়ায় খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের রেকর্ডভুক্ত জমি দখল করে রাস্তা নির্মাণের অভিযোগ উঠেছে আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর ও এনসিপি নেতা নুরুজ্জামান কাফির বিরুদ্ধে। তবে তাঁর দাবি,...
অবশেষে বিশ্বকাপ ফাইনালে হাফটাইম শো নিয়ে বিতর্কের বিষয়ে মুখ খুলল ফিফা। রোববার বিশ্বকাপ ফাইনাল ম্যাচের বিরতির সময় হবে ১৭ মিনিট।
নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নের কুমারডাঙ্গা গ্রামে পাওনা টাকা চাওয়ার ঘটনাকে কেন্দ্র করে আলিনুর ফকির (৩০) নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল শনিবার রাত সাড়ে ৯টার দিকে...
বহুল প্রতীক্ষিত ফুটবল বিশ্বকাপের ফাইনাল আজ রাত ১টায়। শিরোপা লড়াইয়ে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হবে ইউরো চ্যাম্পিয়ন স্পেন। বিশ্ব মঞ্চে এর আগে দুই দল একবারই লড়েছিল। ৬০ বছর পর বিশ্বকাপে...
জুলাই গণঅভ্যুত্থানের সময় হাসিনা সরকারের অন্যতম সমালোচিত সিদ্ধান্ত ছিল ইন্টারনেট শাটডাউন এবং তা নিয়ে মিথ্যাচার। ২০২৪ সালের ১৮ জুলাই প্রথমবারের মত সারা দেশে ইন্টারনেট সেবা বন্ধ করে দেয়া হয়। পরদিন ১৯...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর