কনটেন্ট ক্রিয়েটর ও এনসিপি নেতা কাফির বিরুদ্ধে স্কুলের জমি দখলের অভিযোগ 

পটুয়াখালীর কলাপাড়ায় খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের রেকর্ডভুক্ত জমি দখল করে রাস্তা নির্মাণের অভিযোগ উঠেছে আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর ও এনসিপি নেতা নুরুজ্জামান কাফির বিরুদ্ধে। তবে তাঁর দাবি, তিনি ওই জমি ক্রয় করে বিক্রেতার কাছ থেকে জমি বুঝিয়ে নিয়ে রাস্তা করেছেন। এ নিয়ে দুই পক্ষ পাল্টাপাল্টি হুমিকর অভিযোগ তুলেছেন।

আপডেট : ১৬ জুলাই ২০২৬, ০২:৩২ পিএম

জমি দখল করে রাস্তা নির্মাণের অভিযোগ উঠেছে আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর ও এনসিপি নেতা নুরুজ্জামান কাফির বিরুদ্ধে। ছবি: ইনডিপেনডেন্টপটুয়াখালীর কলাপাড়ায় খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের রেকর্ডভুক্ত জমি দখল করে রাস্তা নির্মাণের অভিযোগ উঠেছে আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর ও এনসিপি নেতা নুরুজ্জামান কাফির বিরুদ্ধে। তবে তাঁর দাবি, তিনি ওই জমি ক্রয় করে বিক্রেতার কাছ থেকে জমি বুঝিয়ে নিয়ে রাস্তা করেছেন। এ নিয়ে দুই পক্ষ পাল্টাপাল্টি হুমিকর অভিযোগ তুলেছেন।

নুরুজ্জামান কাফি উপজেলা ইউনিয়নের রজপাড়া গ্রামের বাসিন্দা শিক্ষক হাবিবুর রহমান ছেলে। তিনি চলতি বছরের ২৪ এপ্রিল আনুষ্ঠানিকভাবে জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগদান করেন।

বিদ্যালয় সূত্রে জানা যায়, ১৯৫৪ সালে রজপাড়া মৌজার খঞ্জন আলী হাওলাদারের কাছ থেকে ৩ একর ৩৩ শতাংশ, ১৯৫৯ সালে মোবারক আলীর কাছ থেকে ৩ একর ৩৩ শতাংশ, ১৯৬৭ সালে এডিএফসি ব্যাংকের নিলাম থেকে ২৯ একর ১৮ শতাংশ এবং এরপরে বিভিন্ন সময়ে আরও কয়েকজন মালিকের কাছ থেকে ৪ একর ৮০ শতাংশ জমি ক্রয় করে বিদ্যালয় কর্তৃপক্ষ। এসব জমি বছরের পর বছর বিদ্যালয় কর্তৃপক্ষ ভোগ দখল করে আসছে। সর্বমোট ৪০ একর ৬৪ শতাংশ জমির মধ্যে রজপাড়া মৌজার জেএল নং-৯ এর বিএস ১২ নং খতিয়ানের ২১ একর ৭৬ শতাংশ জমির খাজনা বঙ্গাব্দ ১৪৩২ সাল পর্যন্ত পরিশোধ করা। বিদ্যালয়টি ২০১৮ সালে জাতীয়করণের পর পরই সরকারি বিধি অনুযায়ী এসব জমি শিক্ষা মন্ত্রণালয়ের সচিবের নামে দলিল করে দেওয়া হয়েছে। গত সপ্তাহে এ জমির মধ্য থেকে সিক্সলেন সড়কের উত্তর পাশের ৬ শতাংশ জমি দখল করে নুরুজ্জামান কাফি সড়ক নির্মাণ করেন। বিদ্যালয়ে ওই জমির পাশে কাফির রেকর্ডকৃত জমি রয়েছে। তার জমিতে প্রবেশের পথ না থাকার কারণে তিনি সড়ক নির্মাণ করেছেন বলে জানা গেছে। সড়ক নির্মাণের কাজ শুরুর পর বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুর রহিম বাঁধা দিলে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে তিনি অভিযোগ করেন।

এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুর রহিম বলেন, ‘গত এক সপ্তাহ আগে রাতের আঁধারে কন্টেন্ট ক্রিকেটার নুরুজ্জামান কাফি সিক্সলেনের পাশে অবস্থিত ২১ একর ৭৬ শতাংশ জমির মধ্য থেকে ৬ শতাংশের মতো জমি দখল করে রাস্তা নির্মাণ করে। আমরা বিষয়টি জেনে রাস্তা নির্মাণে বাধা দিলে উল্টো আমাদের জীবননাশের হুমকি প্রদান করে। জমি উদ্ধারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।’ 

আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর ও এনসিপি নেতা নুরুজ্জামান কাফি। ছবি: সংগৃহীতএ নিয়ে জানতে চাইলে নুরুজ্জামান কাফি বলেন, ‘সবাই বলে ওই জমি খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের এবং স্কুল কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরে ভোগ দখলে আছে। এই জমির পেছনে আমার খরিদ করা জমি আছে। কিন্তু চলাচলের কোনো রাস্তা নেই। এ জন্য আমি স্কুলের প্রধান শিক্ষকের রহিম স্যারের কাছে জমিটা খরিদ করার প্রস্তাব দেই। তখন স্যার বলে স্কুলের জমি দেওয়ার তার ইখতিয়ার নেই। এই জমিটা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সচিবের নামে দেওয়া হয়েছে। তাদের সাথে তিনি আমাকে যোগাযোগ করতে বলেন। পরবর্তীতে আমি জানতে পারি মোবারক পঞ্চায়েতের নাতি সালাউদ্দিন নয়ন পাহলানসহ ওয়ারিশরা মামলা চালিয়ে উচ্চ আদালত থেকে ওই জমি তাদের পক্ষে রায় পেয়েছে। পরে আমি তাদের কাছ থেকে ৬ শতাংশ জমি বায়না চুক্তির মাধ্যমে ক্রয় করি এবং ওয়ারিশরা তা বুঝিয়ে দেয়। কয়েকদিন আগে এই জমিতে রাস্তা নির্মাণ শুরু করলে স্কুল কর্তৃপক্ষের লোকজন এসে আমাকে বাধা দেয় এবং আমার বিরুদ্ধে মামলা দেওয়ার হুমকি দেওয়া হয়।’

এনসিপি নেতা কাফি বলেন, ‘আমি তো এমন প্রভাবশালী লোক না যে, অন্যের জমি দখল করব। জমির প্রকৃত মালিকের কাছ থেকে জমি কিনে রাস্তা করেছি। আমাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য স্কুল কর্তৃপক্ষ আমার বিরুদ্ধে মিথ্যা প্রপাগান্ডা ছড়াচ্ছে।’ 

এ বিষয়ে জানতে সালাউদ্দিন নয়ন পাহলানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমার দাদা মোবারক পঞ্চায়েত ২৯ একর জমি নিয়ে স্কুল কর্তৃপক্ষের সাথে দীর্ঘ ৩০ বছর ধরে আদালতে মামলায় চলছিল। স্কুল কর্তৃপক্ষ ওই জমির মালিক দাবি করলেও তারা প্রমাণাদির জন্য কোনো কাগজপত্র আদালতে দাখিল করতে না পারায় পটুয়াখালী আদালত এবং ঢাকা সুপ্রিম কোর্ট থেকে ২০২৫ সালের জুন মাসে আমাদের পক্ষে রায় দেন। পরবর্তীতে নুরুজ্জামান কাফির চলাচলের জন্য রাস্তা প্রয়োজন হলে তার কাছে ৬ শতাংশ জমি বায়না চুক্তির মাধ্যমে জমির দখল বুঝিয়ে দেই। পরে ওই জমিতে কাফি যাতায়াতের রাস্তা নির্মাণ করে। স্কুল কর্তৃপক্ষ রাস্তা নির্মাণে বাধা দেওয়ার আইনগত কোনো ভিত্তি নেই। আদালতের রায় মতে ওই জমির প্রকৃত মালিক আমরা ওয়ারিশরা। বর্তমানে ওই জমি আমাদের ভোগ দখলে আছে।’

পটুয়াখালীর কলাপাড়ায় বজ্রপাতে নদীতে নিখোঁজের দুদিন পর মান্তা সম্প্রদায়ের জেলে বাদল সরদারের (২৫) মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। মঙ্গলবার দুপুরে পায়রা বন্দরের রাবনাবাদ নদীর লাল বয়া সংলগ্ন এলাকা থেকে...
জামালপুরে ‘রাজীব পরিবহন’ নামের একটি বাসের রুট পারমিট বাতিল ও সড়ক নিরাপত্তার দাবিতে আয়োজিত মানববন্ধনে হামলার ঘটনা ঘটেছে। এতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অঙ্গসংগঠন জাতীয় ছাত্রশক্তি ও জাতীয়...
পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের দলুগাজীর মোড় এলাকায় লোকাল বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় জানা যায়নি বলে জানিয়েছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে...
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে কেন্দ্র করে মঙ্গলবার মুন্সিগঞ্জে ও পটুয়াখালীতে সংঘর্ষ হয়েছে। এর মধ্যে মুন্সিগঞ্জের শ্রীনগরে সংঘর্ষের জেরে পুলিশসহ অন্তত ৯ জন আহত হয়েছে।
আসন্ন দুর্গাপূজা ও শারদোৎসবকে সামনে রেখে বেশ কিছু নির্দেশনা দিয়েছে পশ্চিমবঙ্গ প্রশাসন। কলকাতার ১৩টি বড় রাস্তা এবং কোনো জাতীয় সড়ক আটকে পূজা করা যাবে না বলে সোমবার জানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা...
৬০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজের আওতায় এখন পর্যন্ত ঋণ বিতরণ হয়েছে ৫ হাজার ৬৭৫ কোটি টাকা। তবে বন্ধ শিল্পকারখানা পুনরায় চালুর ঋণ সুবিধায় এখনও সেভাবে সাড়া মিলছে না বলে জানা গেছে। 
বিশ্ব রেডিওথেরাপি সচেতনতা দিবস ২০২৬ উপলক্ষে ডেল্টা হাসপাতাল লিমিটেডের ক্লিনিক্যাল অনকোলজি এবং মেডিকেল ফিজিকসের উদ্যোগে বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়। সোমবার দুপুর ১টায় র‍্যালি এবং দুপুর দেড়টায়...
প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ডপ্রাপ্ত প্রয়াত সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিকী ওরফে বিদিশা এরশাদ জামিনে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন।...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর