পদ্মায় নতুন করে কারও খোঁজে আসেননি আর কেউ  

আপডেট : ২৭ মার্চ ২০২৬, ১১:৫২ এএম

রাজবাড়ীর দৌলতদিয়ায় ফেরিঘাটে বাসডুবির ঘটনায় তৃতীয় দিনের মতো উদ্ধার অভিযান শুরু করেছে ফায়ার সার্ভিস। আজ শুক্রবার সকাল সাড়ে ৮টা থেকে উদ্ধার অভিযান শুরু হয়।

ফায়ার সার্ভিসের ডুবুরি, কোষ্টগার্ড, নৌবাহিনী উদ্ধার অভিযান পরিচালনা করছে। পাশাপাশি নৌ–পুলিশের স্পিডবোটে মাইকিং করা হচ্ছে, কোনো মরদেহ দেখতে পেলে তাদের জানাতে। তবে ঘাট এলাকায় নিখোঁজের সন্ধানে এখন আর কেউ অপেক্ষায় নেই।

রাজবাড়ী ফায়ার সাভিসের উপ সহকারী পরিচালক সোহেল রানা এসব তথ্য নিশ্চিত করেছেন।

ফায়ার সাভিস জানায়, এখন পর্যন্ত ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল দুপুর থেকে ঘাট এলাকায় নিখোঁজ কারও খোঁজে ঘাট এলাকায় কেউ আসেনি।

ফায়ার সার্ভিস আরও জানিয়েছে, তবে একজন নিখোঁজের সংবাদ পাওয়া গেছে। পরিবারের সদস্যরাও নিশ্চিত না যে ওই বাসের যাত্রী ছিলেন তিনি। তারপরও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

গত বুধবার দৌলতদিয়া ঘাটের তিন নম্বর পন্টুনে অপেক্ষমান সৌহার্দ্য পরিবহনের বাসটি পদ্মা নদীতে পড়ে ডুবে যায়। সাত ঘন্টার চেষ্টায় বাসটি উদ্ধার করা হয়।

জেলা প্রশাসন জানিয়েছে, নিহত ২৬ জনের মধ্যে নারী ১৩ জন, পুরুষ ৮ জন এবং ৫ শিশু রয়েছে। বৃহস্পতিবার উদ্ধারকাজ সাময়িকভাবে বন্ধ রাখা হয়। পরে শুক্রবার সকালে তা ফের শুরু হয়েছে। 

কুষ্টিয়ার ভেড়ামারায় বাহাদুরপুর ইউনিয়নের পদ্মা নদীতে দুটি স্পিডবোটে অগ্নিসংযোগ ও পরে মাঝনদীতে ডুবিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। নদীতে জলদস্যুদের দুই পক্ষের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে...
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় পদ্মা নদীতে নৌকাডুবির ঘটনায় এক শিশুসহ ১১ জনকে উদ্ধার করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী—বিএসএফ। আজ শনিবার বিকেল আনুমানিক ৫টার দিকে সদর উপজেলার বাখর আলী থেকে জোহুরপুর...
পদ্মা নদীতে পানি বৃদ্ধি ও তীব্র স্রোতের কারণে রাজবাড়ীর ধাওয়াপাড়া-পাবনার নাজিরগঞ্জ নৌরুটে টানা ছয়দিন ধরে বন্ধ রয়েছে ফেরি চলাচল। এতে চরম দুর্ভোগে পড়েছেন এ পথে চলাচলকারী যাত্রী, চালক ও ব্যবসায়ীরা।...
চাঁপাইনবাবগঞ্জে পদ্মা, মহানন্দা ও পূনর্ভবা নদীর পানি বাড়লেও বইছে বিপৎসীমার নিচ দিয়ে। বন্যার কোনো শঙ্কা নেই জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। 
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর