বৃষ্টিতে রাজবাড়ীতে ফসলের ক্ষতির আশঙ্কা, দুশ্চিন্তায় হাজারো কৃষক

আপডেট : ২২ নভেম্বর ২০২৬, ০৮:৩৮ পিএম

রাজবাড়ীতে টানা তিন দিনের বৃষ্টিতে কৃষিজমিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে ক্ষতির মুখে পড়েছেন কৃষকেরা। কোথাও পানির নিচে তলিয়ে গেছে পাকা ধান, কোথাও ডুবে গেছে পেঁয়াজের বীজতলা। জমিতে পানি জমে থাকায় ফসল রক্ষা করতে হিমশিম খাচ্ছেন তারা। পাশাপাশি আসন্ন মৌসুমের আবাদ নিয়েও দেখা দিয়েছে অনিশ্চয়তা।

গত ১৯ নভেম্বর থেকে টানা তিন দিনের বৃষ্টিতে রাজবাড়ী সদর উপজেলার বিভিন্ন এলাকার কৃষিজমিতে পানি জমে যায়। এতে সবচেয়ে বেশি ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে ধান ও পেঁয়াজ চাষে। বিশেষ করে যেসব জমিতে পাকা ধান কাটার অপেক্ষায় ছিল, সেগুলো পানিতে তলিয়ে যাওয়ায় ফসল ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকেরা।

সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের হুলাইল গ্রামে দেখা যায়, কৃষিজমিতে পানি জমে পাকা ধান তলিয়ে রয়েছে। ক্ষতির হাত থেকে ফসল বাঁচাতে শ্রমিক দিয়ে পানির নিচ থেকে ধানের গাছ তুলে উঁচু স্থানে নেওয়ার চেষ্টা করছেন কৃষকেরা। তবে জমিতে পানি থাকায় ধান কাটা ও সংগ্রহ করতে বেগ পেতে হচ্ছে তাদের।

অন্যদিকে, পেঁয়াজ চাষের প্রস্তুতি হিসেবে তৈরি করা বীজতলাও পানিতে ডুবে গেছে। এতে বীজতলা নষ্ট হওয়ার আশঙ্কা করছেন কৃষকেরা। সময়মতো বীজতলা থেকে চারা সংগ্রহ করতে না পারলে পরবর্তী মৌসুমের আবাদেও এর প্রভাব পড়তে পারে বলে মনে করছেন তারা।

রাজবাড়ী সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. জনি খান জানান, টানা বৃষ্টিতে কৃষিজমিতে পানি জমে ফসলের ক্ষতি হয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি। কৃষি বিভাগের পক্ষ থেকে বিভিন্ন এলাকা সরেজমিনে পরিদর্শন করে ক্ষয়ক্ষতির তথ্য সংগ্রহ করা হচ্ছে। বিস্তারিত তথ্য পাওয়ার পর ক্ষতির পরিমাণ জানানো হবে।

চাঁদপুরের হাজীগঞ্জে বসতঘরে অগ্নিকাণ্ডে ঘুমন্ত অবস্থায় মো. আনাছ হোসেন (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার বোন মরিয়ম আক্তার গুরুতর দগ্ধ হয়েছে। তাকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ...
যশোরে সবজির চারার চাহিদার প্রায় অর্ধেক মেটাচ্ছেন জেলার ১৭৫ জন কৃষক। সেইসাথে অন্য জেলাতেও তাদের উৎপাদিত চারা সরবরাহ করছেন তারা। মাত্র ছয়মাসের বেচাকেনায় স্থানীয় অর্থনীতিতে যুক্ত হয় অন্তত ১৫ কোটি...
পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে কর্মরত রাশিয়ান নাগরিকদের কাছে বিক্রি করতে বিদেশি মদ তৈরির অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
ফরিদপুরে চার বছর বয়সী এক শিশুকে যৌন নিপীড়নের দায়ে আশরাফুল উকিল নামে এক যুবককে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ অনাদায়ে তাকে আরও এক বছর...
নারী ক্রিকেটারদের পেশাগত নিরাপত্তা ও সুযোগ-সুবিধা বাড়াতে নতুন পথে হাঁটছে বিসিবি। যা এতদিন হয়নি তা-ই বাস্তবায়নের করতে যাচ্ছে তামিম ইকবালের বোর্ড। আজ (২২ নভেম্বর) বিসিবি সভাপতি তামিম ইকবাল নারী...
দেশ ও বিদেশের শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ ও যোগ্য মানবসম্পদ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পাশাপাশি তিনি দেশের বিশ্ববিদ্যালয়গুলোর বৈশ্বিক র‌্যাংকিংয়ে অবস্থান...
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত আরও ২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৫১৯ জন। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের বুথের বাইরে টিকিট বিক্রি, গণনায় গরমিল এবং ইলেকট্রনিক টোল কালেকশন ব্যবস্থা না থাকায় অর্থ আত্মসাতের সুযোগ তৈরি হয়েছে বলে জানিয়েছে দুদক। রোববার দুপুরে কুড়িলে রক্ষণাবেক্ষণ...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর