পদ্মায় গোসলে নেমে বেসরকারি প্রতিষ্ঠানের ২ কর্মী নিখোঁজ

আপডেট : ২৬ অক্টোবর ২০২৬, ০৬:১৬ পিএম

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া প্রান্তে পদ্মা সেতুর ৪ নম্বর পিলারের কাছে গোসলে নেমে দুজন নিখোঁজ হয়েছেন। তাদের উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযান শুরু করেছে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, শরীফ ল্যান্ডমার্ক লিমিটেডের আটজন কর্মী পদ্মা নদীতে গোসল করতে নামেন। এ সময় তাদের মধ্যে ছয়জন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও বাকি দুজন নিখোঁজ হন। খবর পেয়ে মুন্সীগঞ্জ ফায়ার স্টেশনের ডুবুরি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।

নিখোঁজ ব্যক্তিরা হলেন— ঢাকার খিলগাঁও এলাকার বাসিন্দা শরীফ ল্যান্ডমার্ক লিমিটেডের কর্মী মো. মারুফ (৪০) এবং পটুয়াখালীর বাসিন্দা মো. রাসেল (৩৫)

মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম বলেন, ‘নিখোঁজ দুজনকে উদ্ধারে ডুবুরি দলের অভিযান অব্যাহত রয়েছে। তাঁদের উদ্ধার না করা পর্যন্ত অভিযান চলবে।’

কুমিল্লায় সিআইডি কর্মকর্তা পরিচয়ে প্রতারণার অভিযোগে রাসেল হোসাইন নামে এক ব্যক্তিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার কুমিল্লা ট্রাফিক পুলিশ কার্যালয় থেকে তাকে আটক করা হয়।
নারায়ণগঞ্জের ফতুল্লায় স্ত্রী ও শিশু সন্তানকে হত্যার দায়ে হারেছ নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। আজ সোমবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও...
লালমনিরহাট সীমান্তে বাঘের আক্রমণে আহত তিনজন আহত হয়েছেন। এদিকে এ পরিস্থিতিতে বিজিবি ও বন বিভাগ উদ্ধার কার্যক্রম চালিয়েছে।
গাজীপুরের টঙ্গীতে মাদ্রাসায় ৭ বছরের শিশুকে নিপীড়নের অভিযোগকে কেন্দ্র করে শিক্ষককে মারধর ও ভাঙচুরের ঘটনার পর নিরাপত্তাহীনতার কথা জানিয়ে গাজীপুরের বাসা ছেড়েছেন আলোচিত বডি বিল্ডার শাহজালাল রুমি।...
পরাজিত শক্তির সঙ্গে আঁতাত করে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির মাধ্যমে ফায়দা লুটতে চায় একটি দল। এর দায় তাদের নিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। এক্ষেত্রে আইন অনুযায়ী...
বিসিবি সভাপতি তামিম ইকবালের সঙ্গে দলের লম্বা সময়ের বৈঠকও অনেক প্রশ্ন তুলেছে। আবুধাবিতে বাংলাদেশ দলের বাজে পারফরম্যান্সের প্রভাব ওয়েস্ট ইন্ডিজ টেস্টে পড়বে না বলে মনে করেন হেড কোচ ফিল সিমন্স।  
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জানুয়ারি থেকে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৩৮৯ জনে।  আর একদিনে নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ২ হাজার ২১৮ জন।
যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ২৪ লাখ টাকার বেশি মূল্যের সোনার বারসহ জালাল উদ্দিন নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার সকালে যশোর-বেনাপোল মহাসড়কের আফিল...
লোডিং...

এলাকার খবর