বেনাপোল বন্দরে ক্রেনের সিলিং ছিড়ে শ্রমিকের মৃত্যু

যশেরের স্থলবন্দর বেনাপোলে আমদানিকৃত পণ্য লোডের সময় ক্রেনের সিলিং ছিড়ে সাহেব আলী নামের এক বন্দর হ্যান্ডলিং শ্রমিকের মৃত্য হয়েছে। এ সময় সোহেল হোসেন নামের আরও এক শ্রমিক আহত হয়েছেন।

আপডেট : ০৭ এপ্রিল ২০২৬, ১০:০৮ পিএম

যশেরের স্থলবন্দর বেনাপোলে আমদানিকৃত পণ্য লোডের সময় ক্রেনের সিলিং ছিড়ে সাহেব আলী নামের এক বন্দর হ্যান্ডলিং শ্রমিকের মৃত্য হয়েছে। এ সময় সোহেল হোসেন নামের আরও এক শ্রমিক আহত হয়েছেন।

নিহত সাহেব আলী বেনাপোলের শাহজালাল আলীর ছেলে। আর সোহেল বেনাপোল সাদিপুর গ্রামের মোস্তবার আলীর ছেলে।

পুলিশ ও বন্দর সংশ্লিষ্টরা জানান, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে বেনাপোল বন্দর গোডাউনে আমদানিকৃত লোহার খাচা ক্রেন দিয়ে আনলোডের সময় আকস্মিকভাবে ক্রেনের সিলিং (তার) ছিড়ে বন্দর শ্রমিক সাহেব আলী ও সোহেলের শরীরের ওপর পড়ে। এ সময় দ্রুত ফায়ার কর্মীরা ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে নাভারন হাসপাতালে পাঠায়। পরে চিকিৎসক সাহেব আলীকে মৃত্যু ঘোষণা করেন।  আহত সোহেলের অবস্থাও গুরুতর। নাভারন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে তাকে।

বিষয়টি নিশ্চিত করে বেনাপোল স্থল বন্দর পরিচালক শামিম হোসেন জানান, বন্দরে পণ্য লোডের সময় এভাবে এক শ্রমিক নিহত ও আহতের ঘটনাটি দুঃকজনক। বিষয়টি খতিয়ে দেখা হবে।

বেনাপোল বন্দর ৮৯১ শ্রমিক  ইউনিয়নের সাধারণ সম্পাদক সহিদ আলী বলেন, বেনাপোলে নেই কোনো হাসপাতাল। ফলে পোর্ট প্রতিষ্ঠার পর থেকে এভাবে নিভে যাচ্ছে অনেক শ্রমিকের প্রাণ। এ ঘটনায় অভিযুক্তদের আইনের আওতায় আনার দাবি জানাই।

আওয়ামী লীগ সরকারের পতনের পর কাজী মিজানুর রহমান লাভলু এলাকা ছেড়ে চলে যান। এরপর তার স্ত্রী শিল্পী বেগম ও বৃদ্ধা মা বাড়িতে বসবাস করলেও চিকিৎসাজনিত কারণে তারা বর্তমানে ঢাকায় অবস্থান করছিলেন। বাড়িটি...
ময়মনসিংহের ভালুকায় এক্সিল্যান্ড সিরামিক্স গ্রুপের নির্মাণাধীন একটি ইটিপি প্ল্যান্টের ট্যাংকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের পাড়াগাঁও এলাকায় অবস্থিত...
শেরপুরের নালিতাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় অটোরিকশার চালক ও যাত্রীসহ দুইজনের মৃত্যু হয়েছে। তবে দুর্ঘটনাটি কীভাবে ঘটেছে তা এখনও নিশ্চিত করতে পারেনি পুলিশ।
ঢাকার দোহার উপজেলার পদ্মানদীর মাহমুদপুরের একটি খালে নিখোঁজের একদিন পর মারুফ (১৬) নামের এক শিক্ষা শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ৭টার দিকে মাহমুদপুরের কাটাখালের তলদেশ থেকে...
রাজধানীতে অতিরিক্ত হর্ন নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চালু হবে নতুন ট্রাফিক লাইট ও দূষণবিরোধী ব্যবস্থা।
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, ‘আমরা জাতিকে সুশিক্ষিত করার দায়িত্ব পেয়েছি। ট্রল বা অপবাদ দিয়ে লাভ নেই, আমাদেরকে দায়িত্ব থেকে বিচ্যুতি করা যাবে না। বর্তমান সরকার কোনো অন্যায়কে...
প্রতিষ্ঠার পর থেকে ম্যানেজমেন্ট এফবিএস ক্লাব লিমিটেড একটি শক্তিশালী অ্যালামনাই নেটওয়ার্ক গড়ে তোলার পাশাপাশি শিক্ষা, মানবিক সেবা, দক্ষতা উন্নয়ন ও সামাজিক দায়বদ্ধতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা...
ফিলিস্তিনি বন্দিদের পালানো ঠেকাতে কুমির দিয়ে ঘেরা বিশেষ কারাগার নির্মাণের পরিকল্পনা নিয়েছে ইসরায়েল। সিদ্ধান্ত নিয়ে পরিবেশবাদী ও আইনি মহলে তৈরি হয়েছে বিতর্ক।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর