হাসপাতালে চাঁদাবাজির অভিযোগের পর যা বলল যুবদল

রাজধানীর শ্যামলিতে একটি বেসরকারি হাসপাতালে চাঁদাবাজির অভিযোগ উঠেছে যুবদলের এক নেতার বিরুদ্ধে। অভিযোগের পর গতকাল শুক্রবার রাতে ওই হাসপাতালে যান যুবদলের শীর্ষ নেতারা। এ সময় তারা অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। বিএনপি মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়েছে।

আপডেট : ১১ এপ্রিল ২০২৬, ১১:১১ এএম

রাজধানীর শ্যামলিতে একটি বেসরকারি হাসপাতালে চাঁদাবাজির অভিযোগ উঠেছে যুবদলের এক নেতার বিরুদ্ধে। অভিযোগের পর গতকাল শুক্রবার রাতে ওই হাসপাতালে যান যুবদলের শীর্ষ নেতারা। এ সময় তারা অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। বিএনপি মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে সম্প্রতি শ্যামলীতে আলোচিত বিনা পারিশ্রমিকে দুই হাজার কিডনি প্রতিস্থাপনকারী ডা. কামরুল ইসলামের হাসপাতালে চাঁদাবাজির অভিযোগ ওঠে মো. মঈন উদ্দিন মঈন নামের এক যুবদল নেতার বিরুদ্ধে। 

এদিকে বিষয়টি সংবাদমাধ্যমে প্রকাশের পর শুক্রবার রাত দেড়টায় ‘সেন্টার ফর কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি (সিকেডি)’ হাসপাতালে গিয়ে অধ্যাপক কামরুল ইসলামের সঙ্গে দেখা করেন যুবদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না, সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নসহ একটি প্রতিনিধি দল।

এ সময় তারা ঘটনায় জড়িত মো. মঈন উদ্দিন মঈনসহ চাঁদাবাজ চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। আইনশৃঙ্খলা বাহিনী দ্রুততম সময়ে অপরাধীদের গ্রেপ্তারে কাজ করছে বলেও জানিয়েছেন তারা।

এ সময় ডা. কামরুল ইসলাম যুবদলের কেন্দ্রীয় নেতাদের ধন্যবাদ জানান।

 

গোপালগঞ্জে মুরগি বোঝাই পিকআপ ভ্যানের চাপায় শিবা বিশ্বাস (১৪) নামে এক স্কুল শিক্ষার্থী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা হয়। পরে মঙ্গলবার...
রাজধানীর ধানমন্ডির কাঁঠালবাগান এলাকায় অগ্নিকাণ্ডে দগ্ধ সানজিদা (২০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ নিয়ে এই ঘটনায় তিনজন মারা গেলেন।
রাজধানীর লালবাগে একটি প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডের পর দেয়ালধসে ফায়ার সার্ভিসের দুই ফায়ার ফাইটার আহত হয়েছেন। সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে ইসলামবাগ নদীর পাড় এলাকায় এ ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের ফতুল্লায় পুলিশ সদস্য আনোয়ার মোল্লাকে হত্যার ঘটনায় অজ্ঞাতদের আসামি করে মামলা হয়েছে। আজ সোমবার বিকেলে ফতুল্লা থানায় বাদী হয়ে মামলা করেন উপ–পরিদর্শক (এসআই) মঞ্জুরুল ইসলাম। তবে এখনো কাউকে...
প্রথম বিদেশি নভোচারী হিসেবে চীনের মহাকাশকেন্দ্রে যাচ্ছেন পাকিস্তানের মুহাম্মদ জিশান আলী। চীনের নভোচারীদের সঙ্গে তিনি শেনঝু টোয়েন্টি ফোর মিশনে অংশগ্রহণ করবেন। বুধবার চীনা সময় সকাল ৮টা ১৮ মিনিটে এই...
আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং আমানতকারীদের স্বার্থ সুরক্ষায় পদ্মা ব্যাংককে রেজল্যুশন প্রক্রিয়ার আওতায় এনেছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংক রেজল্যুশন আইন, ২০২৬ এর আওতায় কেন্দ্রীয় ব্যাংক এ সিদ্ধান্ত...
কক্সবাজারের ঈদগাঁওয়ে হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে পাঁচজনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত একজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
গণতন্ত্র ও আইনের শাসন রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য আইনজীবীদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ মঙ্গলবার দুপুরে বঙ্গভবনে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির...
লোডিং...

এলাকার খবর