‘জুলাই নিয়ে ব্যবসা করেছেন আসিফ-নাহিদ-সারজিস-হাসনাত’

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ নেতা নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, সারজিস আলম ও হাসনাত আব্দুল্লাহ ব্যবসা করেছেন বলে অভিযোগ তুলেছেন ‘আমরা জুলাই যোদ্ধা ও শহীদ পরিবার’ ব্যানারে আসা শহীদ ও আহতদের স্বজনেরা।

আপডেট : ১১ এপ্রিল ২০২৬, ০১:২৭ পিএম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ নেতা নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, সারজিস আলম ও হাসনাত আব্দুল্লাহ ব্যবসা করেছেন বলে অভিযোগ তুলেছেন ‘আমরা জুলাই যোদ্ধা ও শহীদ পরিবার’ ব্যানারে আসা শহীদ ও আহতদের স্বজনেরা।

আজ শনিবার সকালে জাতীয় সংসদ ভবনের সামনে এক মানববন্ধনে তারা এই অভিযোগ করেন।

এ সময় তারা অভিযোগ করেন, এমপিত্ব আর মন্ত্রিত্ব পেয়ে প্রকৃত জুলাই যোদ্ধাদের ভুলে গেছে কথিত জুলাই নেতারা। জুলাই নিয়ে ব্যবসা করেছেন আসিফ মাহমুদ, নাহিদ ইসলাম, সারজিস আলম ও হাসনাত আব্দুল্লাহ।

এ সময় তারা দ্রুত জুলাই সনদ বাস্তবায়নের দাবি করেন।

শহীদ ও আহতদের স্বজনেরা জানান, নাহিদ-আসিফরা অন্তর্বর্তী সরকারে ক্ষমতায় থেকে জুলাই সনদ বাস্তবায়ন না করে ভোগবিলাসীতায় ব্যস্ত ছিলেন। কথিত জুলাই নেতাদের কথায় আর কেউ রাজপথে নামবে না। জুলাইযোদ্ধা ও আহতদের সাথে বেঈমানি করেছে জাতীয় নাগরিক পার্টি। দলটির নেতারা জুলাই চেতনা নিয়ে ব্যবসা করছে বলেও অভিযোগ করেন তারা।

কুষ্টিয়ার দৌলতপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এতে বাড়ির আসবাবপত্র পুড়ে যাওয়ার পাশাপাশি...
জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযুক্ত গ্রেপ্তার তিনজনকে স্বাস্থ্য পরীক্ষার জন্য বুধবার ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হয়। প্রয়োজনীয় মেডিকেল পরীক্ষা ও প্রাথমিক...
রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের ১ নম্বর গেটের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে শাহীন ওরফে আরিফ মোল্লা (৪৫) নামে এক সিএনজিচালিত অটোরিকশার চালক আহত হয়েছেন।
মাদারীপুর শহরের শকুণি লেকেরপাড়ে জেলা ও দায়রা জজের বাসভবনের সামনে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার ভোরে এ ঘটনা ঘটে। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন...
প্রথম বিদেশি নভোচারী হিসেবে চীনের মহাকাশকেন্দ্রে যাচ্ছেন পাকিস্তানের মুহাম্মদ জিশান আলী। চীনের নভোচারীদের সঙ্গে তিনি শেনঝু টোয়েন্টি ফোর মিশনে অংশগ্রহণ করবেন। বুধবার চীনা সময় সকাল ৮টা ১৮ মিনিটে এই...
আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং আমানতকারীদের স্বার্থ সুরক্ষায় পদ্মা ব্যাংককে রেজল্যুশন প্রক্রিয়ার আওতায় এনেছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংক রেজল্যুশন আইন, ২০২৬ এর আওতায় কেন্দ্রীয় ব্যাংক এ সিদ্ধান্ত...
কক্সবাজারের ঈদগাঁওয়ে হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে পাঁচজনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত একজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
গণতন্ত্র ও আইনের শাসন রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য আইনজীবীদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ মঙ্গলবার দুপুরে বঙ্গভবনে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির...
লোডিং...

এলাকার খবর