স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢামেকে আনিসুল, পলক ও সাবেক আইজিপি মামুন

আপডেট : ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৪৩ পিএম

জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযুক্ত গ্রেপ্তার তিনজনকে স্বাস্থ্য পরীক্ষার জন্য বুধবার ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হয়। প্রয়োজনীয় মেডিকেল পরীক্ষা ও প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শেষে তাদের আবার নিয়ে যাওয়া হয়েছে।

স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে আসা ব্যক্তিরা হলেন– সাবেক আইনমন্ত্রী আনিসুল হক (৭০), সাবেক তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক (৪৬) এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন (৬২)।

আজ বেলা ৩টার দিকে অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি দল তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসে। সেখানে প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হওয়ার পর বেলা সোয়া ৩টার দিকে পুলিশি পাহারায় তাদের হাসপাতাল থেকে নিয়ে যাওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে ডিবি পুলিশের পরিদর্শক রিদুয়ানুল হক জানান, জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযুক্ত গ্রেপ্তার তিন আসামিকে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়েছিল। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে তাদের আবার নিয়ে যাওয়া হয়েছে।

লক্ষ্মীপুরে ঘর থেকে ডেকে নিয়ে খোরশেদ আলম নামে এক মাটি ব্যবসায়ীকে গুলি করে হত্যা করা হয়েছে। বুধবার দুপুরে সদর উপজেলার পার্বতীনগর ইউনিয়নের দিলসাদপুর গ্রামের খাঁনের বাড়িতে এ ঘটনা হয়।
লক্ষ্মীপুর সদর হাসপাতালে ঢুকে জুয়েল হোসেন নীরব নামের স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে মারধরের ঘটনায় ছাত্রদল নেতা আবদুর রহমান শাহেদকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার...
গাজীপুরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে কার্তিক নামের এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে গাজীপুর সিটি করপোরেশনের বড়বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
রাজধানীর যাত্রাবাড়ীর ধলপুর এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মারুফ ওরফে দুখু নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে ধলপুর এলাকার একটি মাঠে এ ঘটনা ঘটে। পরে গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে...
ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচন নিয়ে এখন পর্যন্ত উদ্বিগ্ন হওয়ার মতো কোনো কারণ পাওয়া যায়নি বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।
দেশের ফ্যাশন ও লাইফস্টাইলভিত্তিক প্ল্যাটফর্ম হাল ফ্যাশন এবং বিজ্ঞাপনী সংস্থা এনেক্স কমিউনিকেশন্স লিমিটেড কৌশলগত অংশীদারত্বে যুক্ত হয়েছে। বাংলাদেশের ফ্যাশন, লাইফস্টাইল ও গণমাধ্যম খাতে সৃজনশীল...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণ নিশ্চিত করতে প্রবাসী ও দেশে বসবাসকারী সবাইকে নিজ নিজ অবস্থান থেকে একসঙ্গে কাজ করতে হবে। বাংলাদেশকে উন্নত দেশ হিসেবে গড়ে তুলতে পারলে...
বছরের ব্যবধানে বৈদেশিক ঋণ ও অনুদানের প্রতিশ্রুতি প্রায় ৪০ শতাংশ বেড়েছে। চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে বাংলাদেশের জন্য বিদেশি ঋণ ও অনুদানের প্রতিশ্রুতি বেড়ে ১২৭ কোটি ৩০ লাখ ৩০ হাজার ডলারে দাঁড়িয়েছে।
লোডিং...

এলাকার খবর