আজও মিলছে না পর্যাপ্ত জ্বালানি, পাম্পের সামনে দীর্ঘ সারি

রাজধানী ঢাকার বিভিন্ন পাম্পে জ্বালানি তেলের সংকট দেখা দিয়েছে। তেজগাঁও, বিজয় সরণি ও পরীবাগসহ একাধিক স্থানে গাড়ির দীর্ঘ সারি তৈরি হয়েছে। সীমিত সরবরাহ ও ফুয়েল পাস অ্যাপ ব্যবস্থার কারণে ভোগান্তিতে পড়েছেন বাইকার ও অফিসগামী মানুষ। পরিস্থিতি স্বাভাবিক করতে ডিপো থেকে তেল সরবরাহ চললেও সংকট কাটছে না।

আপডেট : ১৫ এপ্রিল ২০২৬, ১২:১৮ পিএম

রাজধানীর বিভিন্ন পেট্রোল পাম্পে আজ বুধবারও মিলছে না পর্যাপ্ত জ্বালানি তেল। সকাল থেকে তেজগাঁও, বিজয় সরণি, পরীবাগসহ বেশ কয়েকটি পাম্পের সামনে মোটরসাইকেল ও ব্যক্তিগত গাড়ির দীর্ঘ সারি দেখা গেছে।

খোঁজ নিয়ে দেখা গেছে, কিছু পাম্পে জ্বালানি সরবরাহ বহাল থাকলেও, দীর্ঘ লাইনে দাঁড়াতে হচ্ছে গ্রাহকদের। মিলছে সামান্য তেল। বেশি বিপাকে বাইক রাইডার ও অফিসগামী মানুষ।

ভুক্তভোগীরা বলছেন, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সাথে বিভিন্ন পাম্পে আসে ডিপো থেকে তেলের ট্রাক। তবে গাড়ির লাইনের অবস্থা চিরচেনা।

রাজধানীর বেশ কিছু স্থানে পাম্পে অপেক্ষমাণ যানবাহনের কারণে সৃষ্টি হয়েছে যানজট। এতেও ভোগান্তি বেড়েছে নগরবাসীর।

এদিকে জ্বালানির সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করতে পরীক্ষামূলকভাবে চালু করা কিউআর কোড সংবলিত ডিজিটাল ফুয়েল কার্ডের কার্যক্রম নিয়েও উঠেছে নানা অভিযোগ। বাইকারেরা বলছেন, ফুয়েল পাস অ্যাপ এখন সংকটের আরেক নাম। দ্রুত সংকট নিরসনে কার্যকরী পদক্ষেপ প্রয়োজন।

গত ১২ এপ্রি থেকে মোটরসাইকেল চালকদের জন্য ফুয়েল পাস অ্যাপ ব্যবস্থা চালু করে রাজধানীর সাতটি ফিলিং স্টেশন। ওই পাম্পগুলোতে তেল পেতে ‘ফুয়েল পাস’ ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে।

গোপালগঞ্জে মুরগি বোঝাই পিকআপ ভ্যানের চাপায় শিবা বিশ্বাস (১৪) নামে এক স্কুল শিক্ষার্থী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা হয়। পরে মঙ্গলবার...
রাজধানীর ধানমন্ডির কাঁঠালবাগান এলাকায় অগ্নিকাণ্ডে দগ্ধ সানজিদা (২০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ নিয়ে এই ঘটনায় তিনজন মারা গেলেন।
রাজধানীর লালবাগে একটি প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডের পর দেয়ালধসে ফায়ার সার্ভিসের দুই ফায়ার ফাইটার আহত হয়েছেন। সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে ইসলামবাগ নদীর পাড় এলাকায় এ ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের ফতুল্লায় পুলিশ সদস্য আনোয়ার মোল্লাকে হত্যার ঘটনায় অজ্ঞাতদের আসামি করে মামলা হয়েছে। আজ সোমবার বিকেলে ফতুল্লা থানায় বাদী হয়ে মামলা করেন উপ–পরিদর্শক (এসআই) মঞ্জুরুল ইসলাম। তবে এখনো কাউকে...
প্রথম বিদেশি নভোচারী হিসেবে চীনের মহাকাশকেন্দ্রে যাচ্ছেন পাকিস্তানের মুহাম্মদ জিশান আলী। চীনের নভোচারীদের সঙ্গে তিনি শেনঝু টোয়েন্টি ফোর মিশনে অংশগ্রহণ করবেন। বুধবার চীনা সময় সকাল ৮টা ১৮ মিনিটে এই...
আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং আমানতকারীদের স্বার্থ সুরক্ষায় পদ্মা ব্যাংককে রেজল্যুশন প্রক্রিয়ার আওতায় এনেছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংক রেজল্যুশন আইন, ২০২৬ এর আওতায় কেন্দ্রীয় ব্যাংক এ সিদ্ধান্ত...
কক্সবাজারের ঈদগাঁওয়ে হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে পাঁচজনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত একজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
গণতন্ত্র ও আইনের শাসন রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য আইনজীবীদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ মঙ্গলবার দুপুরে বঙ্গভবনে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির...
লোডিং...

এলাকার খবর