জ্বালানি তেলের ঘাটতি নেই, ২–৩ দিনের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হবে: শ্রমমন্ত্রী

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী জানিয়েছেন, দেশে জ্বালানি তেলের কোনো ঘাটতি নেই এবং ২-৩ দিনের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হবে। ডিজেল সরবরাহ স্বাভাবিক থাকলেও পেট্রল ও অকটেন নিয়ে সাময়িক বিভ্রান্তি তৈরি হয়েছে বলে জানান তিনি।

আপডেট : ২২ এপ্রিল ২০২৬, ০৩:৩৬ পিএম

জ্বালানি তেলের কোথাও ঘাটতি নেই, দু-তিনদিনের মধ্যেই স্বাভাবিক হয়ে যাবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

বুধবার আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে গাজীপুর এবং ঢাকা জেলা শিল্পাঞ্চলের সার্বিক স্থিতিশীলতা বজায় রাখা এবং শ্রমিকদের বেতন বোনাস সংক্রান্ত বিষয়সমূহ সুশৃঙ্খল ও সন্তোষজনকভাবে নিষ্পত্তির লক্ষ্যে সংশ্লিষ্ট অংশীজনদের অংশগ্রহণে মতবিনিময় সভায় যোগ দিয়ে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘ফ্যাক্টরি বা ইন্ডাস্ট্রির জন্য যে তেল বিশেষভাবে দেওয়া হচ্ছে সাধারণ মানুষ সেটি বুঝতে পারছে না। আর এসব ক্ষেত্রে অকটেন আর পেট্রল দেওয়া হচ্ছে না, দেওয়া হচ্ছে ডিজেল। এর জন্য সরকার আর সাধারণ মানুষের মধ্যে যেন ভুল বোঝাবুঝি না হয় প্রতিটি পাম্পে এবং বিভিন্ন প্রকারের গাড়ির জন্য যে তেল নির্ধারিত আছে তা নিতে যেন কোনো প্রতিবন্ধকতার সৃষ্টি না হয় সেই পদক্ষেপ নেওয়া হয়েছে। আর এখন আমাদের ডিজেলের কোনো ঘাটতি নেই। দুই থেকে তিন দিনের মধ্যেই সব সমস্যা সমাধান হয়ে যাবে।’

এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী আরও বলেন, বহির্বিশ্বের সঙ্গে তাল মিলিয়েই বাংলাদেশেও জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে।

গাজীপুরের জেলা প্রশাসক মো. নুরুল করিম ভূঁইয়ার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য ফজলুল হক মিলন, ডা. রফিকুল ইসলাম বাচ্চু, মুজিবুর রহমানসহ সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান ও সংস্থার লোকজন অংশ নেন।

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেড নামের ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট এক ঘণ্টা চেষ্টার পর বিকেল সাড়ে ৫টার...
গাজীপুরের টঙ্গীতে পৃথক দুটি স্থানে অগ্নিকাণ্ডে ১০টি দোকান পুড়ে গেছে। শুক্রবার দিবাগত রাতে মিলগেট ও আউচপাড়া এলাকায় এসব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে...
গাজীপুরের রাজেন্দ্রপুরে সাটিয়াবাড়ী বাজারে ময়লার স্তূপের পাশে পরিত্যক্ত হাত বোমা বিস্ফোরণে এক ব্যবসায়ীর হাতের চার আঙুল বিচ্ছিন্ন হয়ে গেছে। আজ শুক্রবার সকাল ৯টার দিকে বাজারের নূর মডেল স্কুলের সামনে এ...
গাজীপুরে মাদকসহ আটক আসামিদের ছিনিয়ে নিতে জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে হামলার ঘটনায় দুটি মামলা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ দেখে তাদের শনাক্ত করা হয়। এছাড়া ইয়াবাসহ...
সৌদি আরবের একটি মসজিদের অভ্যন্তরে ‘ব্যভিচারে’ লিপ্ত থাকার অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করার বিষয়টি আগে জানত না বাংলাদেশ সরকার। গণমাধ্যমে খবর প্রকাশের পর বিষয়টি জানতে পারে ঢাকা।...
লিটনের বদলে জিম্বাবুয়ের বিপক্ষে অধিনায়কত্ব করছেন তাওহীদ হৃদয়। জিম্বাবুয়ের বিপক্ষে না খেলা লিটনকে নিয়ে বড় দুঃসংবাদ দিয়েছে বিসিবি। শুধু এই ম্যাচ নয়...
কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।  রৌমারী থানার ওসি কাউসার...
কক্সবাজারের ইনানী এলাকায় টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে শিশু ও নারীসহ ১০ জন নিহত হয়েছেন। সকাল পৌণে সাতটার দিকে ওই রিসোর্টে আগুন লাগে। নিহতরা সবাই পর্যটক এবং ৬ জন একই পরিবারের সদস্য। গুরুতর দগ্ধ...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর