শরীয়তপুর প্রেসক্লাবে নতুন নেতৃত্ব 

 

 

আপডেট : ২৯ এপ্রিল ২০২৬, ১০:২১ এএম

শরীয়তপুর প্রেসক্লাবে নির্বাচনের মাধ্যমে নতুন নেতৃত্ব এসেছে। এতে আরটিভির প্রতিনিধি আবুল হোসেন সরদার সভাপতি, চ্যানেল টুয়েন্টি ফোরের নুরুল আমীন রবীন সাধারণ সম্পাদক ও ইনডিপেনডেন্ট টিভি, দৈনিক দেশ রূপান্তরের মো. ছগির হোসেন কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার দিনব্যাপী ভোটগ্রহণ শেষে সন্ধ্যায় নির্বাচনী ফলাফলে তাদের বিজয়ী ঘোষণা করেন জেলা তথ্য কর্মকর্তা ও দায়িত্বে থাকা প্রধান নির্বাচন কমিশনার শাহিন মিয়া।

নির্বাচনে বাকি ১৮টি পদের মধ্যে সহ-সভাপতি দৈনিক হুংকারের সম্পাদক হাবিবুর রহমান, দৈনিক রুদ্রবার্তার শহিদুল ইসলাম পাইলট, দৈনিক মানবজমিনের খলিলুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক যমুনা টিভির এসএম শাকিল, সহ-সাধারণ সম্পাদক বার্তা বাজারের আশিকুর রহমান হৃদয়, সাংগঠনিক সম্পাদক পদে সময় টেলিভিশনের বিএম ইস্রাফিল, প্রচার ও প্রকাশনা সম্পাদক দৈনিক নিরপেক্ষর জামাল মল্লিক, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক দৈনিক খবর পত্রের মঞ্জুরুল ইসলাম রনি, দপ্তর সম্পাদক দৈনিক আমার দেশের হাফেজ মোহাম্মদ আল-আমিন, সমাজ কল্যাণ সম্পাদক ভোরের দর্পনের সাইফুল ইসলাম, আইন সম্পাদক দৈনিক বর্তমান কথার সোহেল রানা, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক (বিনা প্রতিদ্বন্দ্বিতায়) কালের কণ্ঠের শরিফুল আলম ইমন, ধর্ম ও সাহিত্য বিষয়ক সম্পাদক দৈনিক সংবাদ দিগন্তের আলমগীর হোসেন এবং সদস্য পদে দ্য ডেইলি গ্লোবাল ন্যাশনের ইসহাক মাদবর, দৈনিক করতোয়ার আব্দুল বারেক ভূঁইয়া, নিউজ জি টুয়েন্টি ফোরের সৈয়দ মেহেদী হাসান, স্টার নিউজের মিরাজ শিকদার ও গ্লোবাল টিভির সাইফুল ইসলাম ঢালী নির্বাচিত হয়েছেন।

নবনির্বাচিত শরীয়তপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুরুল আমীন রবীন বলেন, সাংবাদিকদের পেশাগত মর্যাদা রক্ষা ও সংগঠনকে আরও গতিশীল করে, সামনের দিকে এগিয়ে নিতে কাজ করবো। 

নবনির্বাচিত প্রেসক্লাবের সভাপতি আবুল হোসেন সরদার বলেন, দীর্ঘ ৩৬ বছর পর শরীয়তপুর প্রেসক্লাব নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শান্তিপূর্ণভাবে সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে। আমরা নির্বাচিত সব সদস্যকে নিয়ে একটি আধুনিক ও সুসংগঠিত প্রেসক্লাব হিসেবে গড়ে তুলবো।

নেত্রকোণার দুর্গাপুরে এক সাংবাদিককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে উপজেলার বিরিশিরি ইউনিয়নের তেলুঞ্জিয়া গ্রামে এ ঘটনা হয়।
ঠাকুরগাঁও ১ আসনের উপনির্বাচনে বিএনপি-জামায়াতসহ ৫ টি দলের ৫ জন প্রতিদ্বন্দ্বেী প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় জেলা নির্বাচন অফিসের সভাপক্ষে প্রার্থী ও...
শরীয়তপুরের জাজিরায় খেলনা বল মনে করে ককটেল হাতে তুলে নেওয়ার পর বিস্ফোরণে মো. কামরুল বেপারী নামে এক কিশোর গুরুতর আহত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার পদ্মা সেতু দক্ষিণ থানাধীন পূর্ব নাওডোবা...
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় মামলা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গঠন করা হয়েছে ৫ সদস্যের তদন্ত কমিটি। সোমবার সকালে প্রশাসনের পক্ষ থেকে নগরীর মতিহার থানায় এ মামলা করা হয়।
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর