ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণের মেয়র প্রার্থী ঘোষণার দাবি

আপডেট : ০৬ মে ২০২৬, ১১:০১ পিএম

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে প্রার্থী করার দাবি উঠেছে। এ দাবিতে আন্দোলনসহ বিভিন্ন কর্মসূচির ঘোষণাও দিয়েছেন আইনজীবীরা।

বুধবার (৬ মে) মুন্সিগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় সভায় এ দাবি জানান ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট মহসিন মিয়া। সভার আয়োজন করে জেলা প্রশাসন।

অ্যাডভোকেট মহসিন মিয়া বলেন, ‘আমরা এই সভা থেকে দাবি জানাচ্ছি— ইশরাক হোসেনকে মেয়র হিসেবে চাই। এটি আমাদের ন্যায্য দাবি। তাকে মেয়র করতে হবে।’

তিনি আরও বলেন, এ দাবিতে প্রয়োজন হলে আন্দোলন গড়ে তোলা হবে। ‘ঢাকায় আমাদের কয়েক হাজার বিক্রমপুরের আইনজীবী আছেন। আমরা মিছিল-মিটিংসহ যা যা দরকার, তা করব’ - বলেন তিনি।

তিনি দাবি করেন, মুন্সিগঞ্জের সাধারণ মানুষ, মুক্তিযোদ্ধা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে দেখতে চান এবং তার মনোনয়ন প্রত্যাশা করছেন।

সভায় আরও উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, সংসদ সদস্য মো. কামরুজ্জামান, মুন্সিগঞ্জ জেলা পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, জেলা পরিষদের প্রশাসক এ কে এম ইরাদত এবং ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মৌসুমী মাহবুবসহ অন্যরা।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম বলেছেন, ডেঙ্গু বর্তমানে জাতীয় সংকটে রূপ নিয়েছে। তবে সরকার ডেঙ্গু রোগীর চিকিৎসায় সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে এবং অচিরেই ডেঙ্গুর...
কাউন্সিলর না থাকায় বরিশাল সিটিতে নাগরিক ভোগান্তি চরমে। ৩০টি ওয়ার্ডের জনপ্রতিনিধিদের দায়িত্ব ন্যস্ত হয়েছে ১৬ জন সরকারি কর্মকর্তার ওপর। তবে মূল দাপ্তরিক কাজের পাশাপাশি সিটির অতিরিক্ত এই দায়িত্ব...
চব্বিশের জুলাই অভ্যুত্থান সৃষ্টির পেছনে সবেচেয়ে বেশি অবদান রেখেছেন বিএনপির প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তার ছবি মেট্রোরেলের পিলারে অঙ্কন করা হবে।
দুই সিটি কর্পোরেশনের কার্যক্রম
৯ বছরে মশক নিধনে ঢাকার দুই সিটি খরচ করেছে প্রায় ১ হাজার কোটি টাকা। মশা মারতে কখনো ড্রেনে ছাড়া হয়েছে গাপ্পি মাছ, জলাশয়ে হাঁস ও ব্যাঙাচি। কোথাও ওষুধ ছিটাতে ব্যবহার হয়েছে ড্রোন। এর বাইরে আছে ফগিং,...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর