নারায়ণগঞ্জে তালাবদ্ধ ঘরে মিলল পোশাককর্মীর গলাকাটা মরদেহ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি তালাবদ্ধ ঘর থেকে বর্ষা আক্তার নামের এক পোশাককর্মীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় তাঁর মুখ ও পা বাঁধা ছিল।

আপডেট : ০৭ মে ২০২৬, ০৯:৪৪ এএম

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি তালাবদ্ধ ঘর থেকে বর্ষা আক্তার নামের এক পোশাককর্মীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় তাঁর মুখ ও পা বাঁধা ছিল।

গতকাল বুধবার রাত পৌনে ১০টায় পূর্ব নিমাইকাশারী মামা ভাগিনার গলির মুহিদুল ইসলামের বাসার ভাড়াটিয়া। তিনি বাগমারা এলাকার মামুন ওরফে রুবেলের স্ত্রী।

নিহতের মা সুলতানা জানান, দুই দিন আগে মেয়ের সাথে তাঁর কথা হয়। এরপর থেকে তার ব্যবহৃত ফোন নম্বর বন্ধ পাওয়া যায়। তালাবদ্ধ ঘরের ভেতর থেকে দুর্গন্ধ ছড়ালে প্রতিবেশীরা তাঁকে (মা) খবর দেয়। পরে তারা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে ঘরের তালা ভেঙে মরদেহ উদ্ধার করে।

বড় বোন স্বপ্না জানান, বর্ষার স্বামী তাঁর বোনকে তালাক দিলে দ্বিতীয় বিয়ে করে। এরপর তাঁর স্বামীর আসা যাওয়া কম ছিল। তবে দেড় মাস আগে বর্ষাকে নিয়ে দ্বিতীয় স্ত্রীর সঙ্গে ঝগড়া হয়। এরপর আর বর্ষা কাছে আসেনি তাঁর স্বামী।

সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মামুন খালাসি বলেন, তালাবদ্ধ ঘরের ভেতরে থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যার রহস্য ও জড়িত আসামি গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান চলছে। বিস্তারিত তদন্তের পর বলা যাবে।

পঞ্চগড়ের সাতমেরায় চা নার্সারিকে ঘিরে তৈরি হয়েছে নতুন কর্মসংস্থান। কৃষিশ্রমিক থেকে বেকার যুবক, ক্ষুদ্র কৃষক এমনকি শিক্ষার্থীরাও যুক্ত হচ্ছেন চায়ের চারা উৎপাদন ও পরিচর্যায়। চায়ের চারার বাড়তি চাহিদা...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ বলেছেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সব ধরনের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি বলেন, দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয়...
নারায়ণগঞ্জের কাঁচপুরে সিলিন্ডারের গ্যাস লিকেজ থেকে সৃষ্ট আগুনে একই পরিবারের চারজন দগ্ধ হয়ে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউতে) চিকিৎসাধীন অবস্থায়...
মাদক ব্যবসায়ীদের ধাওয়া দিয়ে ভুলে সীমান্ত পার হওয়া দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকে ফেরত দিয়েছে বিএসএফ। দেবিদ্দার- ব্রাহ্মণপাড়া সার্কেল এএসপি মো. শাহিন  বিষয়টি নিশ্চিত করেন। 
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর