আশুলিয়ায় বাসা থেকে ডেকে নিয়ে পোশাককর্মীকে ‘কুপিয়ে হত্যা’

সাভারের আশুলিয়ায় পারভেজ মিয়া নামে এক পোশাককর্মীকে বাসা থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল রোববার দিবাগত রাতে আশুলিয়ার শিমুলিয়ার কোনাপাড়া এলাকার জয়নাল মিয়ার ভাড়া বাড়িতে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

আপডেট : ১১ মে ২০২৬, ১২:১৫ পিএম

সাভারের আশুলিয়ায় পারভেজ মিয়া নামে এক পোশাককর্মীকে বাসা থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল রোববার দিবাগত রাতে আশুলিয়ার শিমুলিয়ার কোনাপাড়া এলাকার জয়নাল মিয়ার ভাড়া বাড়িতে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত পারভেজ মিয়া আশুলিয়ার শিমুলিয়ার মেশিনপাড় এলাকায় তার শ্বশুরবাড়িতে থাকতেন। তিনি পেশায় একজন পোশাককর্মী ছিলেন।

নিহতের স্বজনেরা জানান, রোববার সন্ধ্যায় একটি ফোনকল পেয়ে পারভেজ তাঁর শ্বশুরবাড়ি থেকে বের হন। এরপর তিনি কোনাপাড়া এলাকায় তার পূর্ব পরিচিত শাহাদাৎ মিয়ার ভাড়া বাসায় যান। সেখানে যাওয়ার পর শাহাদাৎ মিয়া ধারালো অস্ত্র দিয়ে পারভেজের মাথায় ও গলায় উপর্যুপরি কুপিয়ে পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থলেই পারভেজের মৃত্যু হয়।

পরবর্তীতে খবর পেয়ে আশুলিয়া থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়। 

এদিকে হত্যাকাণ্ডের পর স্থানীয়রা অভিযুক্ত শাহাদাৎ মিয়ার বাবা, মা ও ছোট ভাইকে আটক করে পুলিশে সোপর্দ করে। বর্তমানে তারা পুলিশি হেফাজতে থাকলেও হত্যার কারণ জানা যায়নি বলে জানিয়েছে পুলিশ। 

বিষয়টি নিশ্চিত করে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, এই ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এ ছাড়া অভিযুক্ত শাহাদাৎকে গ্রেপ্তারে চেষ্টা চলছে।

পঞ্চগড়ের সাতমেরায় চা নার্সারিকে ঘিরে তৈরি হয়েছে নতুন কর্মসংস্থান। কৃষিশ্রমিক থেকে বেকার যুবক, ক্ষুদ্র কৃষক এমনকি শিক্ষার্থীরাও যুক্ত হচ্ছেন চায়ের চারা উৎপাদন ও পরিচর্যায়। চায়ের চারার বাড়তি চাহিদা...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ বলেছেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সব ধরনের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি বলেন, দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয়...
মাদক ব্যবসায়ীদের ধাওয়া দিয়ে ভুলে সীমান্ত পার হওয়া দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকে ফেরত দিয়েছে বিএসএফ। দেবিদ্দার- ব্রাহ্মণপাড়া সার্কেল এএসপি মো. শাহিন  বিষয়টি নিশ্চিত করেন। 
গাজীপুরে মাদকসহ আটক আসামিদের ছিনিয়ে নিতে জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে হামলার ঘটনায় দুটি মামলা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ দেখে তাদের শনাক্ত করা হয়। এছাড়া ইয়াবাসহ...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর