লেপ, তোশক, কাঁথা, বালিশ- কী নেই খালে?

দখল ও দূষণে মৃতপ্রায় কুতুবখালী খালে পাওয়া যাচ্ছে লেপ, তোশক, কাঁথা ও বাসাবাড়ির নানা বর্জ্য। সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতায় ভোগান্তিতে পড়ছেন যাত্রাবাড়ী ও আশপাশের এলাকার বাসিন্দারা।

আপডেট : ১১ মে ২০২৬, ০৮:১৬ পিএম

দখলে-দূষণে মৃতপ্রায় যাত্রাবাড়ীর কুতুবখালী খাল। একটু বৃষ্টিতেই খাল উপচে পানি জমে আশপাশের সড়ক ও অলিগলিতে। এতে চরম দুর্ভোগে পড়ে এলাকাবাসী। কুতুবখালী খালটি পরিণত হয়েছে ময়লার ভাগাড়ে। লেপ, তোশক, কাঁথা, বালিশ– কী নেই খালে? বাসা-বাড়ির আবর্জনা, পরিত্যক্ত জিনিসপত্র সব ফেলা হচ্ছে খালের মধ্যে।

পানি নিষ্কাশন ও জলবদ্ধতার কারণ খুঁজতে বৃষ্টির পরই তাৎক্ষণিক ঘটনাস্থলে যায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। পরিষ্কার করতে গিয়ে খালে পাওয়া যায় কাঁথা, বালিশসহ বাসা-বাড়ির নানা বর্জ্য।

ডিএসসিসির পরিচ্ছন্নতা কর্মীরা বলেন, ‘তোশক, বালিশ, খ্যাতা, পলিথিন পাই খাল পরিষ্কার করার সময়। সব রাতের আঁধারে এখানে ফেলাই দেয়। আমরা দীর্ঘদিন কাজ করি, কাজের কোনো মূল্য পাই না।’

বৃষ্টি হলেই কুতুবখালী, জুরাইনসহ জনবহুল এসব এলাকার মানুষকে পোহাতে হয় ভোগান্তি। এমন পরিস্থিতির জন্য নিজেদেরই দুষছে স্থানীয়রা।
এলাকাবাসীর অভিযোগ, সচেতনতার অভাব তো রয়েছে। ময়লার বিল দেওয়া এড়াতে যেখানে সেখানে ময়লা ফেলে অনেকে। যারা দায়ী তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার দাবি জানান তারা।

সিটি করপোরেশনও বলছে, জনসচেতনতা ও সাধারণের সহযোগিতা ছাড়া এ সংকটের সমাধান সম্ভব নয়। 

ডিএসসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমোডর মাহাবুবুর রহমান তালুকদার বলেন, ‘জরিমানাই সমাধান না। আমরা উনাদের নোটিশ দিয়ে অনুরোধ জানাব ময়লা না ফেলার জন্য। নারায়নগঞ্জের পাশও পরিষ্কার থাকতে হবে। সবাই মিলে সমন্বিতভাবে কাজ করলে সমস্যা অনেকাংশে কমবে।’ 

নিয়মিত খাল ও ড্রেন পরিস্কার করা হলেও যত্রতত্র ময়লা ফেলায় সুফল মিলছে না, দাবি ডিএসসিসির। 

 

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ বলেছেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সব ধরনের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি বলেন, দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয়...
গাজীপুরে মাদকসহ আটক আসামিদের ছিনিয়ে নিতে জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে হামলার ঘটনায় দুটি মামলা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ দেখে তাদের শনাক্ত করা হয়। এছাড়া ইয়াবাসহ...
রাজধানীর গুলশান-১-এ অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও সংরক্ষণ এবং প্রয়োজনীয় লাইসেন্স ও সনদ দেখাতে না পারায় ‘পেয়ারি তেহারি’ রেস্টুরেন্টকে এক লাখ টাকা জরিমানা করেছেন বাংলাদেশ নিরাপদ খাদ্য...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর