শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা

গ্রেপ্তার হয়নি অভিযুক্ত, প্রক্টর অফিসের তালা ভেঙে জাবি শিক্ষার্থীদের বিক্ষোভ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার ঘটনায় শিক্ষার্থীদের বেধে দেওয়া সময়েও অভিযুক্ত গ্রেপ্তার না হওয়া বিক্ষোভ করেছেন তারা। 

আপডেট : ১৬ মে ২০২৬, ০২:০৩ পিএম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার ঘটনায় শিক্ষার্থীদের বেধে দেওয়া সময়েও অভিযুক্ত গ্রেপ্তার না হওয়া বিক্ষোভ করেছেন তারা। 

অভিযুক্তকে গ্রেপ্তারে শিক্ষার্থীদের বেঁধে দেওয়া ৪৮ ঘণ্টা পেরিয়ে যাওয়ার পর আজ শনিবার সকাল থেকে প্রক্টরিয়াল বডিকে অবাঞ্ছিত ঘোষণা করে এবং প্রক্টর অধ্যাপক রাশিদুল আলমের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করছেন তারা। এ সময় প্রক্টর অফিসের তালা ভেঙে নতুন তালা ঝুলিয়ে দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।  
‎
এর আগে শুক্রবার রাত দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের টারজান চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন তারা। মিছিলটি ছাত্রীদের আবাসিক হল হয়ে উপাচার্যের বাসভবনের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে অবস্থান নিয়ে শিক্ষার্থীরা ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিতে ব্যর্থ হওয়ায় প্রক্টর অধ্যাপক রাশিদুল আলমসহ পুরো প্রক্টরিয়াল বডির পদত্যাগের জোর দাবি জানান।

‎এরপর উপাচার্য অধ্যাপক কামরুল আহসান বের হয়ে শিক্ষার্থীদের সাথে কথা বলে তাদের হলে ফিরে যাওয়ার আহ্বান জানান। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্যের উত্তপ্ত বাক্য বিনিময় হয়।

বাসভবনের সামনে প্রক্টরের পদত্যাগ হয় না জানিয়ে উপাচার্য ‎অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বলেন, সবকিছুর নির্দিষ্ট নিয়ম রয়েছে। ঘটনায় দায়িত্ব পালনকালে প্রক্টরিয়াল বডির কোনো গাফিলতি আছে কিনা তা তদন্ত কমিটি করে খতিয়ে দেখা হবে।

আন্দোলনরত ‎শিক্ষার্থীদের অভিযোগ, ৪৮ ঘণ্টা পরেও অভিযুক্তকে গ্রেপ্তার করতে না পারায় প্রক্টরিয়াল বডি পদত্যাগ না করে আন্দোলনকারীদের পাল্টা ষড়যন্ত্রকারী আখ্যা দেওয়া হয়েছে। প্রক্টর পদত্যাগ না করলে আগামীকাল থেকে প্রশাসনিক ভবন অবরোধ করা হবে বলে হুঁশিয়ারি দেন তারা।

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
গাজীপুরে মাদকসহ আটক আসামিদের ছিনিয়ে নিতে জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে হামলার ঘটনায় দুটি মামলা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ দেখে তাদের শনাক্ত করা হয়। এছাড়া ইয়াবাসহ...
রাজধানীর গুলশান-১-এ অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও সংরক্ষণ এবং প্রয়োজনীয় লাইসেন্স ও সনদ দেখাতে না পারায় ‘পেয়ারি তেহারি’ রেস্টুরেন্টকে এক লাখ টাকা জরিমানা করেছেন বাংলাদেশ নিরাপদ খাদ্য...
ঢাক-ঢোল ও কাঁশি-সানাইয়ের বাদ্য-বাজনা ছাড়া পূর্ণতা পায় না শারদীয় দুর্গাপূজা। পূজার প্রতিটি পর্বে তাই চাই ঢাকের গর্জন, চাই সুরের আবহ। এই প্রয়োজন থেকেই প্রতি বছরের মতো এবারও কিশোরগঞ্জের কটিয়াদীতে...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর