জাবিতে বসছে এআই ক্যামেরা, সেই ধর্ষণচেষ্টাকারীকে ধরলে পুরস্কার

আপডেট : ২১ মে ২০২৬, ০১:৩২ পিএম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) নারী শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার ঘটনায় অপরাধীকে দ্রুত আইনের আওতায় আনতে এবং ক্যাম্পাসের নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজাতে বড় ধরনের সংস্কারের ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। নিরাপত্তা নিশ্চিতে গ্রহণ করা হয়েছে ১৪টি জরুরি সিদ্ধান্ত।

আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে সংবাদ সম্মেলনে প্রশাসনের পক্ষ থেকে বিস্তারিত পরিকল্পনা তুলে ধরা হয়। ট্রেজারার অধ্যাপক ড. মো. আবদুর রব এবং প্রক্টর অধ্যাপক ড. এ. কে. এম. রাশিদুল আলম জানান, উপাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠিত জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী ইতোমধ্যে ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারের কাজ শুরু হয়েছে।

নতুন সিদ্ধান্তের আওতায় এখন থেকে ক্যাম্পাসে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের জন্য পরিচয়পত্র বহন বাধ্যতামূলক করা হয়েছে। বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণের পাশাপাশি তাদের আইডি প্রদর্শন এবং লগবুক রেজিস্ট্রেশন নিশ্চিত করা হচ্ছে।

ক্যাম্পাসের সব নির্মাণ শ্রমিক ও দোকান কর্মচারীদের ডাটাবেজ তৈরি করা হচ্ছে আইসিটি সেলের মাধ্যমে। এছাড়া, ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে সিসি ক্যামেরার পাশাপাশি এআই ক্যামেরা বসানো, গেটে নিরাপত্তা প্রহরীর সংখ্যা বাড়ানো এবং আলবেরুনী হলের পরিত্যক্ত টিনশেড ভেঙে ফেলার কাজ শুরু হয়েছে। র‍্যাগিং ও বুলিং প্রতিরোধে গঠিত হচ্ছে একটি স্থায়ী কমিটি।

সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকদের আরও জানানো হয়, আসামিকে শনাক্ত ও গ্রেপ্তারে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ৫০ হাজার টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে। পুলিশ, র‍্যাব, ডিবি ও পিবিআই সমন্বিতভাবে দেশজুড়ে অভিযান চালাচ্ছে। এছাড়া, রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে অভিযুক্তকে গ্রেপ্তারের বিশেষ নির্দেশনা রয়েছে।

গাজীপুরের শ্রীপুরে স্বামীকে আটকে রেখে এক গার্মেন্টস কর্মীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। গত সোমবারের এ ঘটনায় অভিযুক্ত ফারুক ও নয়ন নামে দুই যুবকের নামোল্লেখসহ অজ্ঞাত আরও দুই আসামির বিরুদ্ধে থানায় মামলা...
এখনো নিজ কার্যালয়ে অবরুদ্ধ রয়েছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য ড. শেখ শরীফুল আলম। গতকাল সোমবার থেকে টানা অবরুদ্ধ থাকায় তার সঙ্গে থাকা বেশ কয়েকজন অসুস্থ হয়ে...
আন্দোলন-বিক্ষোভের মাঝেই চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ক্যাম্পাসে প্রবেশ করেছেন নতুন উপাচার্য অধ্যাপক ড. শরীফুল আলম। আজ সোমবার সকাল ৯টার দিকে উপাচার্য ভবনের তালা ভেঙে ভেতরে...
শেরপুরে শ্রীবরদীতে স্কুলশিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ খড়িয়া কাজিরচর ইউনিয়ন কৃষক লীগের সভাপতি জহুরুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার দুপুরের দিকে এই ঘটনা ঘটে। এ ঘটনায়...
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
লোডিং...

এলাকার খবর