আপিল শুনানি শেষ

রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় হাইকোর্টের রায় মঙ্গলবার

আপডেট : ১৬ নভেম্বর ২০২৬, ০৫:১৬ পিএম

রাজধানীর মিরপুরে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার আসামি সোহেল রানা এবং তার স্ত্রীর মৃত্যুদণ্ডের রায়ের অনুমোদন ও দ্বিতীয় দিনের আপিলের শুনানি শেষ হয়েছে। আগামীকাল মঙ্গলবার এ মামলার রায় ঘোষণা করবেন হাইকোর্ট। 

আসামিদের সর্বোচ্চ সাজা বহাল থাকবে বলে আশা রাষ্ট্রপক্ষের। 

আজ সোমবার সকাল ১০টায় বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে শুনানি শুরু হয়। আলোচিত মামলার শুনানি করছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মোহাম্মদ ওসমান চৌধুরী। 

এর আগে, গত ৭ জুন মামলার প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড দেন বিচারিক আদালত। 

১৯ মে রাজধানীর পল্লবীতে প্রতিবেশী সোহেলের ঘর থেকে পপুলার মডেল হাইস্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসার খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার পরদিন সোহেল ও তার স্ত্রী স্বপ্না এবং অজ্ঞাত একজনকে আসামি করে পল্লবী থানায় মামলা করেন রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা। 

এ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, ‘এই মামলার বিচারের সময় ১৬ জন স্বাক্ষ্য দিয়েছেন। তারা প্রত্যেকেই এই মামলায় আসামি সোহেল রানার সম্পৃক্ততা বর্ণনা করেছেন। স্বাক্ষীরা কেউ ভিন্ন রকম কোনো কথা বলেননি। আমরা মনে করি আদালত থেকে এই মামলায় ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় একটা দৃষ্টান্তমূলক শাস্তি হবে বলে আমরা প্রত্যাশা করি।’ 

ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দলের কর্মী মো. সুরুজ জামান হত্যায় অভিযুক্ত মো. মেহেদী (৩১) উত্তেজিত এলাকাবাসীর গণপিটুনিতে নিহত হয়েছেন। আজ সোমবার ভোর আনুমানিক ৪টা ১৫ মিনিটে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের...
নোয়াখালীর চাটখিল উপজেলায় শিশুদের ফুটবল খেলার সময় এক নারীর গায়ে বল লাগাকে কেন্দ্র করে বিরোধের জেরে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শনিবার সকালে দায়ের করা মামলায় দুজনকে গ্রেপ্তার করেছে...
রাজধানীর কদমতলী থানাধীন জুরাইন এলাকায় দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে সুমন মিলন ওরফে মিন্টু (৪০) নামে এক স্যানিটারি মিস্ত্রি নিহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জুরাইনের নবারুণ গলিতে এ...
রাজধানীতে পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় নানা অভিযোগে ৫৩৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ডিএমপির বিভিন্ন থানায় ৫৩ টি মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান...
অবৈধ অনুপ্রবেশ ও মানবপাচার প্রতিরোধে সাতক্ষীরা সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে বিজিবি। বিজিবির ৩৩ ব্যাটালিয়ন ৫৪ কিলোমিটার এলাকায় অতিরিক্ত জনবল মোতায়েন, টহল বৃদ্ধি এবং গোয়েন্দা নজরদারি...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নিয়োগের জন্যে অস্ট্রিয়া, গায়ানা ও ফিজির প্রতি আহ্বান জানিয়েছেন। একইসঙ্গে তিনি বাণিজ্য ও বিনিয়োগে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারেরও...
নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষার মান আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত করে দক্ষ জনশক্তি গড়ে তুলতে কাজ করছে সরকার। এ পেশাকে বৈশ্বিক কর্মসংস্থানের অন্যতম প্রধান খাতে পরিণত করার লক্ষ্যও রয়েছে বলে জানিয়েছেন...
দেশের স্বাস্থ্যসেবায় জনবল সংকট দূর করতে প্রায় চার হাজার চিকিৎসক এবং সমসংখ্যক সিনিয়র স্টাফ নার্স ও নার্সিং কর্মী নিয়োগের প্রক্রিয়া শুরু করেছে সরকার। পাশাপাশি দেশের ৫০৩টি উপজেলায় ১৫১ শয্যাবিশিষ্ট...
লোডিং...

এলাকার খবর