পল্লবীতে শিশুকে ধর্ষণ ও হত্যায় জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন

আপডেট : ২১ মে ২০২৬, ০৭:৫১ পিএম

রাজধানীর মিরপুরের পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যায় জড়িতদের শাস্তির দাবিতে দেশের বিভিন্ন জেলায় বৃহস্পতিবার মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। 

যশোরে প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে বিপ্লবী ছাত্র জনতা। এসময় বক্তারা দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানান। পাশাপাশি দেশে শিশু নির্যাতন ও ধর্ষণের ঘটনা প্রতিরোধে কঠোর আইন প্রয়োগ ও সামাজিক সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান বক্তারা। 

নোয়াখালীতে আজ দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতারা অংশগ্রহণ করেন। 

এছাড়া গাইবান্ধা, বাগেরহাটসহ বিভিন্ন জেলায় শিশু রামিসা হত্যার বিচার চেয়ে মানববন্ধন ও বিক্ষোভ হয়েছে। 

এদিকে, শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যা মামলার তদন্ত প্রতিবেদন এক সপ্তাহের মধ্যে জমা দিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিনকে নির্দেশ দিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। 

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদও আজ আশ্বাস দিয়েছেন, দ্রুততম সময়ের মধ্যে রামিসা হত্যার বিচার হবে। তিনি জানান, শিগগিরই অপরাধীদের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হবে।

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেড নামের ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট এক ঘণ্টা চেষ্টার পর বিকেল সাড়ে ৫টার...
কক্সবাজারের ইনানী এলাকায় টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে শিশু ও নারীসহ ১০ জন নিহত হয়েছেন। সকাল পৌণে সাতটার দিকে ওই রিসোর্টে আগুন লাগে। নিহতরা সবাই পর্যটক এবং ৬ জন একই পরিবারের সদস্য। গুরুতর দগ্ধ...
কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয়...
গাইবান্ধার সাদুল্লাপুরে ব্রিজের নিচ থেকে পানিতে ভাসমান অবস্থায় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর বয়স আনুমানিক ৪০ বছর। তাৎক্ষণিকভাবে তাঁর পরিচয় পাওয়া যায়নি।
সৌদি আরবের একটি মসজিদের অভ্যন্তরে ‘ব্যভিচারে’ লিপ্ত থাকার অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করার বিষয়টি আগে জানত না বাংলাদেশ সরকার। গণমাধ্যমে খবর প্রকাশের পর বিষয়টি জানতে পারে ঢাকা।...
লিটনের বদলে জিম্বাবুয়ের বিপক্ষে অধিনায়কত্ব করছেন তাওহীদ হৃদয়। জিম্বাবুয়ের বিপক্ষে না খেলা লিটনকে নিয়ে বড় দুঃসংবাদ দিয়েছে বিসিবি। শুধু এই ম্যাচ নয়...
কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।  রৌমারী থানার ওসি কাউসার...
গাজীপুরের কালিয়াকৈরের সফিপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ছয়তলা ভবনের নিচতলার একটি স্টোরে আগুন লেগেছে। 
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর