নরসিংদীতে দোকান থেকে ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ উদ্ধার 

নরসিংদীর রায়পুরায় ব্যবসা প্রতিষ্ঠানের ভেতরে থেকে রফিকুল ইসলাম মুন্সি (৪৫) নামের এক ব্যবসায়ীকে রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ রোববার সকালে রায়পুরা উপজেলার মির্জানগর ইউনিয়নের হাটুভাঙ্গা স্টেশনসংলগ্ন ‘ভাই ভাই স্টোর’ থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ। 

আপডেট : ২৪ মে ২০২৬, ০২:৩৭ পিএম

নরসিংদীর রায়পুরায় ব্যবসা প্রতিষ্ঠানের ভেতরে থেকে রফিকুল ইসলাম মুন্সি (৪৫) নামের এক ব্যবসায়ীকে রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ রোববার সকালে রায়পুরা উপজেলার মির্জানগর ইউনিয়নের হাটুভাঙ্গা স্টেশনসংলগ্ন ‘ভাই ভাই স্টোর’ থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ। 

নিহত রফিকুল ইসলাম মুন্সি ওই এলাকার মৃত সাহারাজ খলিফার ছেলে। তিনি টাইলস ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।

পুলিশ ও স্বজনেরা জানান, শনিবার রাত সাড়ে ৮টা থেকে ৯টার মধ্যে ব্যবসা প্রতিষ্ঠানের কাজ শেষ করে বাড়ি ফেরার কথা ছিল রফিকুল ইসলামের। তবে রাত ১০টা পেরিয়ে গেলেও তিনি বাড়ি না ফেরায় তাঁর স্ত্রী দোকানের দিকে যান। দোকানে গিয়ে তিনি দেখেন, শাটার নামানো থাকলেও সেটি তালাবদ্ধ ছিল না। পরে ভেতরে প্রবেশ করে স্বামীর রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন তিনি। পরে স্থানীয়রা পুলিশে খবর দেন।

বিষয়টি নিশ্চিত করে রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান বলেন, খবর পেয়ে সকালে পুলিশের ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ ও তদন্ত কাজ পরিচালনা করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। ভুক্তভোগীর গায়ে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।

ওসি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি হত্যাকাণ্ড। এই ঘটনায় আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে হত্যার সাথে জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।

গাজীপুরের জয়দেবপুরে রেললাইনের পাশ থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। অন্যদিকে কালিয়াকৈরে ট্রেনে কাটা পড়ে এক নারী নিহত হয়েছেন। তাৎক্ষনিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি।
কুমিল্লার দেবিদ্বারে মা ও  ভাতিজী শিশুকে হত্যার অভিযোগ উঠেছে। এসময় তাদের বাঁচাতে গিয়ে শিশুটির মা রাবেয়া আক্তার আহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত যুবক ইমনকে আটক করা হয়েছে। তার বরাত দিয়ে পুলিশ বলছে,...
কুমিল্লার দেবিদ্বারে মা ও  ভাতিজিকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে এক যুবকরের বিরুদ্ধে। ঘটনার পর অভিযুক্ত যুবক ইমনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে স্থানীয়রা। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন ইমনের ভাবি।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার প্রধান অভিযুক্ত সাইফুল ইসলাম তুহিন (১৯) ও দুই...
মুক্তির আগেই ইতিহাস গড়ল অল্লু অর্জুন ও দীপিকা পাড়ুকোন অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাকা’। সিনেমাটির একটি শুটিংয়ে একসঙ্গে ৩৭ জন শিল্পীকে রিয়েল টাইমে মোশন ক্যাপচার প্রযুক্তির মাধ্যমে ধারণ করা...
জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে নিত্যপণ্যের ওপর লক্ষণীয় প্রভাব পড়বে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রেক্ষাপটে এবার বাস ভাড়াও বাড়ানো হয়েছে। প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাড়ানো হয়েছে। আজ মঙ্গলবার সড়ক পরিবহন মন্ত্রণালয়ে মন্ত্রণালায় ও পরিবহন মালিকদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে।
আসিয়ান কাপে বাংলাদেশের পরীক্ষা শুরু ২৫ সেপ্টেম্বর। প্রথম ম্যাচ মালয়েশিয়ার বিপক্ষে। এরপর ২৮ সেপ্টেম্বর সিঙ্গাপুর। আর গ্রুপ পর্বের শেষ ম্যাচ ১ অক্টোবর স্বাগতিক ইন্দোনেশিয়ার বিপক্ষে। বাংলাদেশ তিনটি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর