কক্সবাজারে ডিবি হারুনের আরও জমির তথ্য দিল দুদক

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সাবেক অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদের কক্সবাজারে আরও জমির তথ্য পেয়েছে দুদক। সংস্থাটির আবেদনে এসব সম্পদ জব্দের নির্দেশ দিয়েছে আদালত। এছাড়া ঢাকার উত্তরা-বনানী ও নারায়ণগঞ্জের অভিজাত ক্লাবের সদস্য ছিলেন তিনি।

আপডেট : ০৭ জুন ২০২৬, ০৯:১১ পিএম

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সাবেক অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদের কক্সবাজারে আরও জমির তথ্য পেয়েছে দুদক। সংস্থাটির আবেদনে এসব সম্পদ জব্দের নির্দেশ দিয়েছে আদালত। এছাড়া ঢাকার উত্তরা-বনানী ও নারায়ণগঞ্জের অভিজাত ক্লাবের সদস্য ছিলেন তিনি।

১০ থেকে ১৫ লাখ টাকার বিনিময়ে বনানী ও উত্তরা ক্লাবের সদস্য হওয়া যায়। এই দুটি ক্লাবের সদস্য ছিলেন হারুন অর রশীদ। দুদকের অনুসন্ধানে বেরিয়ে এসেছে এসব তথ্য।

দুদক উপ-পরিচালক আকতারুল ইসলাম জানান, হারুন অর রশীদের বিরুদ্ধে সাড়ে ১৭ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। এর তদন্ত করতে গিয়ে কক্সবাজার ও রাজধানীর বাড্ডা এলাকায় আরও সম্পদের খোঁজ পেয়েছে দুদক। আরও পাওয়া গেছে, নারায়ণগঞ্জ ক্লাবের সদস্যপদ ও স্থাবর-অস্থাবর সম্পদের খোঁজ। দুদকের আবেদনে এসব সম্পদ জব্দের নির্দেশ দিয়েছে আদালত।

এদিকে ন্যাশনাল লাইফ ইন্সুইরেন্সের সাবেক চেয়ারম্যান মোরশেদ আলমের বিরুদ্ধে ৪৭০ কোটি আত্মসাতের অভিযোগ রয়েছে। সে অভিযোগ অনুসন্ধানে এন এ এইচ স্পিনিং মিলের এমডি আবুল হোসেনকে ১৪ জুন তলব করেছে দুদক। 

এছাড়া দুদকের মামলার আসামি সাবেক আইজিপি নূর মোহাম্মদের সম্পদ পরিমাপে গণপূর্ত অধিদপ্তরের সমন্বয়ে কমিটি গঠন করা হয়েছে।

রাজধানীর মিরপুরের লাভ রোডে দেয়াল ধসে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও অন্তত ৭ জন। মঙ্গলবার বেলা ৩টার পর দেয়াল ধসের এ ঘটনা হয়। নিহত নারীর নাম নাসিমা।
সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার (এস কে) সুর চৌধুরীর তিন বছরের কারাদণ্ডের রায় ঘোষণা করেছেন আদালত।  
রাজধানীর মানিকদি আমতলা এলাকায় দুর্বৃত্তের গুলিতে এক কলেজছাত্র আহত হয়েছেন। আহত মো. করিম (১৮) মিরপুর বাঙলা কলেজের উচ্চ মাধ্যমিকের দ্বিতীয় বর্ষে পড়ছেন।
দেশে উগ্রবাদ নির্মূলে অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে নজরদারি করা হচ্ছে। উগ্রবাদ মাথাচাড়া দিচ্ছে না বলেও দাবি করেছেন সিটিটিসির অতিরিক্ত কমিশনার শামসুল হক। সোমবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে...
ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে ঘিরে যুক্তরাষ্ট্রের জনমতে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত মিলছে। সাম্প্রতিক ইউগভের এক জরিপ বলছে, ৪৬ শতাংশ মার্কিন নাগরিক চান নেতানিয়াহুর গ্রেপ্তার। অন্যদিকে...
ভারতে প্রশ্নফাঁস নিয়ে ককরোচ জনতা পার্টির (সিজেপি) আন্দোলন এবং সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিও নিয়ে এবার তোপ দাগলেন বিজেপি সাংসদ তথা অভিনেত্রী কঙ্গনা রনৌত। আন্দোলনকারীদের তীব্র সমালোচনা করে...
দেশে চলমান গ্যাসসংকটের মধ্যে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কাছে সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে একটি চিঠি দিয়েছেন তিনি।
তেঁতুলবাড়ীয়া গ্রামের লালন হোসেনের সঙ্গে নাহিদ হোসেনের মোটরসাইকেল চাওয়াকে কেন্দ্র করে বাক–বিতন্ডা হয়। তারই জের ধরে গতকাল সন্ধ্যায় ঝগড়া শুরু হয়। এক পর্যায়ে ধারালো দেশীয় অস্ত্র (হাসুয়া) দিয়ে নাহিদ...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর