গাজীপুরে ১০ হাজার ইয়াবা ও ৫৮ লাখ টাকাসহ আটক ২

গাজীপুরে অভিযান চালিয়ে ১০ হাজার ৫০০ ইয়াবা ও ৫৮ লাখ টাকা জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে। গতকাল সোমবার রাতে  টঙ্গীর আউচপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

আপডেট : ১৬ জুন ২০২৬, ০৯:৩৯ এএম

গাজীপুরে অভিযান চালিয়ে ১০ হাজার ৫০০ ইয়াবা ও ৫৮ লাখ টাকা জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সোমবার রাতে  টঙ্গীর আউচপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

আটক ব্যক্তিরা হলেন–নরসিংদীর মাধবদী থানার চর দিঘলদী গ্রামের মৃত আব্দুল মতিনের ছেলে মো. আনোয়ার হোসেন (৩৬) এবং নরসিংদীর রায়পুরা থানার মৃত আমির হোসেনের ছেলে মো. শাওন (২৬)। তারা টঙ্গীর আউচপাড়া এলাকার আক্কেল আলী সড়কে ভাড়া বাসায় বসবাস করতেন বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গী পশ্চিম থানাধীন সালামত মোল্লা রোডের একটি সাততলা ভবনের নিচতলার একটি ভাড়া ফ্ল্যাটে অভিযান চালায় পুলিশ। অভিযানের একপর্যায়ে অভিযুক্ত দুইজনকে আটক করা হয় এবং তাদের কাছ থেকে ১০ হাজার ৫০০ ইয়াবা ও নগদ ৫৮ লাখ টাকা জব্দ করা হয়।

গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার বেলায়েত হোসেন বলেন, ১০ হাজার ৫০০ ইয়াবাসহ দুইজনকে আটক করা হয়েছে। তাদের সাথে আর কারা জড়িত সে বিষয়ে তদন্ত চলছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

তিনি আরও বলেন, এলাকাবাসী সহযোগীতা করলে পুলিশ মাদক বিরোধী অভিযানে সফল হবে। তাই এলাকা মাদকমুক্ত করতে সবার সহযোগিতা প্রয়োজন।

চট্টগ্রামের রাউজানে যুবদল নেতা মাসুদুল হক চৌধুরীকে হত্যার ঘটনায় ১৯ জনের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে। মামলায় ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৭ থেকে ৮ জনকে আসামি করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ায় সালিস বৈঠকে  প্রতিপক্ষের হামলায় জাহাঙ্গীর আলম (৫০) নামে এক শ্রমিক দল নেতা নিহত হয়েছেন।  সোমবার বিকেল ৬টার দিকের সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের সুলতানপুর উত্তরপাড়ায় এ ঘটনা হয়।
আদিত্যপুর গ্রামের জাহিদ মিয়া এবং আব্দাফৌজদা গ্রামের মোশাহিদ মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে যাতায়াতের রাস্তা ও জায়গা-জমি নিয়ে বিরোধ চলে আসছিল। আজ দুপুরে পূর্ব বিরোধকে কেন্দ্র করে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে...
মাদকবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে আশুগঞ্জ বাজারের একটি দোকানে অভিযান চালানো হয়। সেসময় ইমনকে আটক করে তল্লাশি চালালে তার কাছ থেকে চারটি ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে...
ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতির ৮ মাস পেরিয়ে গেলেও থামছে না ইসরায়েলি বর্বরতা। সোমবার উপত্যকাটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত ২৪ ঘণ্টায় আইডিএফের হামলায় অন্তত ৭ জন ফিলিস্তিনি নিহত ও ৬ জন আহত হয়েছে।...
ভারতের রাজস্থানের জয়পুরে নিট প্রশ্নফাঁস এবং বেকারত্ব ইস্যুতে চলা ছাত্র আন্দোলনে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। রণক্ষেত্র হয়ে ওঠে শহিদ স্মারক চত্বর। এই আন্দোলনের মাঝেই ভিড়ের মধ্যে আক্রান্ত হয়েছেন ‘ককরোচ...
ফিফা বিশ্বকাপে নিউজিল্যান্ডের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে ইরান। নিউজিল্যান্ডের হয়ে জোড়া গোল করেন এলিজা জাস্ট। যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধসহ নানা ইস্যুতে এবারের বিশ্বকাপের আলোচিত দলগুলোর একটি ইরান।  
ইরানের সঙ্গে সমঝোতা স্মারক সইয়ের বিষয়টি নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেইসাথে হরমুজ প্রণালির আংশিক খুলে দেওয়ার কথাও জানিয়েছেন তিনি।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর