ককরোচ পার্টি নেতাকে কাঁধে তুলে স্লোগানের সময় ভিড়ের মধ্যে চড়–থাপ্পড়

আপডেট : ১৬ জুন ২০২৬, ০৯:৫১ এএম

ভারতের রাজস্থানের জয়পুরে নিট প্রশ্নফাঁস এবং বেকারত্ব ইস্যুতে চলা ছাত্র আন্দোলনে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। রণক্ষেত্র হয়ে ওঠে শহিদ স্মারক চত্বর। এই আন্দোলনের মাঝেই ভিড়ের মধ্যে আক্রান্ত হয়েছেন ‘ককরোচ জনতা পার্টি’ বা সিজেপির প্রতিষ্ঠাতা ছাত্রনেতা অভিজিৎ দিপকে।

দেশটির একাধিক সংবাদমাধ্যম বলছে, যখন সমর্থকেরা তাঁকে কাঁধে তুলে নিয়ে স্লোগান দিচ্ছিলেন, ঠিক তখনই ভিড়ের মধ্যে থেকে এক যুবক তাঁকে চড় মারেন বলে অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ধস্তাধস্তি শুরু হয়।

পুলিশ জানিয়েছে, এই ঘটনায় ইতোমধ্যেই দুজনকে আটক করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে। নিট, সিবিএসই, সিইউইটি এবং এসএসসির মতো বড় পরীক্ষাগুলোতে একের পর এক দুর্নীতির অভিযোগে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে দেশজুড়ে কর্মসূচি নিয়েছে সিজেপি। সেই কর্মসূচির অঙ্গ হিসেবেই এদিন জয়পুরে জমায়েত করেছিলেন কয়েক শ শিক্ষার্থী ও চাকরিপ্রার্থী।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সোমবার দুপুরে অভিজিৎ দিপকে যখন অনুষ্ঠানস্থলে পৌঁছান, তখন উৎসাহী সমর্থকরা তাঁকে নিজেদের কাঁধে তুলে নেন। সেই অবস্থাতেই ভিড়ের মধ্যে দিয়ে এগোচ্ছিলেন তিনি। আচমকাই জনৈক এক যুবক হাত বাড়িয়ে অভিজিৎকে চড় মারেন। এর পরেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

সিজেপি সমর্থকরা পাল্টা ওই যুবককে ধরে ফেলে মারধর শুরু করেন। পরিস্থিতি সামলাতে পুলিশ হস্তক্ষেপ করে এবং দুই যুবককে আটক করে থানায় নিয়ে যায়।

এই ঘটনাকে ‘কাপুরুষোচিত কাজ’ বলে বর্ণনা করেছেন অভিজিৎ দিপকে। এক্সে তিনি লিখেছেন, শারিরীক আক্রমণ আসলে ভয়ের লক্ষণ। আমাদের কণ্ঠস্বর স্তব্ধ করতে ভয় থেকেই এই হামলা। তবে আমরা পিছু হটব না, শান্তিপূর্ণভাবেই আমাদের লড়াই চালিয়ে যাব।
জয়পুরের এই প্রতিবাদ সভায় শিক্ষার্থীদের হাতে ছিল দুর্নীতি এবং প্রশ্নফাঁসের বিরুদ্ধে লেখা প্ল্যাকার্ড। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতেও আকাশ-বাতাস কাঁপানো স্লোগান ওঠে।

সিজেপির দাবি, তাদের এই আন্দোলন সম্পূর্ণ সাংবিধানিক এবং শান্তিপূর্ণ। ছাত্র ও চাকরিপ্রার্থীদের ভবিষ্যৎ নিয়ে যে ছিনিমিনি খেলা হচ্ছে, তার বিরুদ্ধেই এই গর্জন।

পশ্চিমবঙ্গের রাজনীতিতে এক নজিরবিহীন নাটকীয় মোড়। সদ্য সমাপ্ত নির্বাচনে পরাজিত হয়ে তৃণমূল কংগ্রেসের ২০ জন হেভিওয়েট বিদ্রোহী সংসদ সদস্য (এমপি) এমন একটি রাজনৈতিক দলে যোগ দিয়েছেন, যার অস্তিত্বের...
ওমান উপকূলে ইরানসংশ্লিষ্ট একটি তেলের ট্যাংকারে মার্কিন সামরিক বাহিনীর হামলায় তিন ভারতীয় নাবিক নিহতের ঘটনায় নিন্দা জানিয়েছে ভারত। আজ শনিবার ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর নিজের ভেরিফায়েড ফেসবুক...
পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের অভিযোগে মামলা দায়ের করেছে কলকাতার হেয়ার স্ট্রিট থানা। এক ভোট প্রচারসভায় দেওয়া তাঁর বক্তব্যকে...
ভারতের মণিপুরে নাগা ও কুকি সম্প্রদায়ের সংঘাতে কামজং জেলায় সশস্ত্র হামলায় ২ জন নিহত ও ২ জন আহত হয়েছেন। দীর্ঘদিনের জাতিগত বিরোধ আবারও উত্তপ্ত হয়ে উঠেছে, নিরাপত্তা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।
ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতির ৮ মাস পেরিয়ে গেলেও থামছে না ইসরায়েলি বর্বরতা। সোমবার উপত্যকাটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত ২৪ ঘণ্টায় আইডিএফের হামলায় অন্তত ৭ জন ফিলিস্তিনি নিহত ও ৬ জন আহত হয়েছে।...
চট্টগ্রামের রাউজানে যুবদল নেতা মাসুদুল হক চৌধুরীকে হত্যার ঘটনায় ১৯ জনের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে। মামলায় ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৭ থেকে ৮ জনকে আসামি করা হয়েছে।
গাজীপুরে অভিযান চালিয়ে ১০ হাজার ৫০০ ইয়াবা ও ৫৮ লাখ টাকা জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে। গতকাল সোমবার রাতে  টঙ্গীর আউচপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার...
ফিফা বিশ্বকাপে নিউজিল্যান্ডের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে ইরান। নিউজিল্যান্ডের হয়ে জোড়া গোল করেন এলিজা জাস্ট। যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধসহ নানা ইস্যুতে এবারের বিশ্বকাপের আলোচিত দলগুলোর একটি ইরান।  
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর