দেশে সোনার দামে বড় পতন

দেশের বাজারে সোনার দাম আবার কমিয়েছে বাজুস। নতুন সিদ্ধান্ত অনুযায়ী প্রতি ভরিতে ৪ হাজার ৩৭৪ টাকা কমে ২২ ক্যারেট সোনার দাম হয়েছে ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা। শুক্রবার সকাল ১০টা থেকে নতুন দর কার্যকর হয়েছে।

আপডেট : ১৯ জুন ২০২৬, ১২:৫৯ পিএম

দেশের বাজারে ফের সোনার দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। টানা দুই দফা মূল্যবৃদ্ধি ও এক দফা ভ্যাট সমন্বয়ের পর এবার দাম কমানো হলো। 

শুক্রবার সকালে বাজুসের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভরিতে ৪ হাজার ৩৭৪ টাকা কমিয়ে সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি সোনা এখন থেকে ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকায় বিক্রি হবে। 

বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম কমার প্রেক্ষিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ সকাল ১০টা থেকে এই নতুন দাম কার্যকর হয়েছে।

নতুন দাম অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৮ হাজার ২৯২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৭ হাজার ৪৪০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫৩ হাজার ১৪৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার সকালে সোনার দাম সমন্বয় করেছিল বাজুস। সেদিন প্রতি ভরিতে এই ধাতুটির দামে ২ হাজার ৫০৮ টাকা ভ্যাট যুক্ত করা হয়। এতে দেশের বাজারে ভ্যাটসহ প্রতি ভরি বা ১১.৬৬৪ গ্রাম ২২ ক্যারেটের সোনার দাম নির্ধারণ করা হয় ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা।

এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরির দাম ছিল ২ লাখ ২২ হাজার ৪৯১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯১ হাজার ৫৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৫৬ হাজার ৬৪ টাকা নির্ধারণ করা হয়। 

সুইজারল্যান্ডের ব্যাংকগুলোতে বাংলাদেশিদের আমানত ৪১ শতাংশ বৃদ্ধি পেয়েছে। বৃহস্পতিবার প্রকাশিত সুইস ন্যাশনাল ব্যাংকের বার্ষিক পরিসংখ্যানে এ তথ্য দেখা গেছে বলে রয়টার্স জানিয়েছে।
এবারের জাতীয় বাজেটে নবায়নযোগ্য জ্বালানির জন্য প্রণোদনা থাকায় স্বস্তি প্রকাশ করেছেন জ্বালানি বিশেষজ্ঞ ও পরিবেশ কর্মীরা। এমন উদ্যোগ বাংলাদেশকে নিম্ন-কার্বন জ্বালানির দেশে রূপান্তরিত করতে সহায়ক হবে...
বাংলাদেশে তৈরি উচ্চ প্রযুক্তিসম্পন্ন বিশ্বমানের মাদারবোর্ড বা পিসিবিএ (প্রিন্টেড সার্কিট বোর্ড অ্যাসেম্বলি) এখন থেকে ব্যবহৃত হবে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা সরঞ্জামে। দেশীয় ও আন্তর্জাতিক বাজারের...
অর্থনৈতিক মন্দার কারণে ইউরোপীয় ইউনিয়নে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি আয় প্রায় ২০ শতাংশ কমেছে। ২০২৬ সালের প্রথম তিন মাসে আয় নেমে এসেছে ৪ হাজার ৫৯১ মিলিয়ন ইউরোতে বলে জানিয়েছে ইউরোস্ট্যাট।
দেশে বিএনপির নেতৃত্বাধীন সরকার একদলীয় শাসনব্যবস্থা কায়েমের চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামী আমির শফিকুর রহমান। আজ শুক্রবার জামায়াতের মহানগরী শাখার উদ্যোগে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ...
আগামী রোব ও সোমবার রাজধানীর ইসলামী ব্যাংক টাওয়ার ও বাংলাদেশ ব্যাংকের সামনে অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছে আন্দোলনরত সচেতন গ্রাহক ফোরাম। আজ শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এসব...
২০১০ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব ও সাদিয়া জাহান প্রভা। তবে বিয়ের পরপরই অভিনেত্রীর সাবেক বাগদত্তা রাজিব হাসানের সঙ্গে তাঁর কিছু আপত্তিকর ভিডিও...
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সর্বোচ্চ সতর্ক অবস্থান নিয়েছে পুলিশ। আগামী ২৩ জুন ওই প্রতিষ্ঠাবার্ষিকীকে সামনে রেখে পুলিশ সদর দপ্তর থেকে এ বিষয়ে একটি জরুরি বার্তা পাঠানো...
লোডিং...

এলাকার খবর