রাজধানীর খাজা টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে 

আপডেট : ০৪ জুলাই ২০২৬, ০৩:৫৪ পিএম

রাজধানীর চকবাজার এলাকার চক মোগলটুলীর খাজা টাওয়ারের হাজী আবুল বাশার সুপার মার্কেটে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ৮ তলা ভবনটির ৩য় তলায় লাগা এ আগুন শনিবার বিকেল ৩টা ১৪ মিনিটে নিয়ন্ত্রণে আসে। 

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, ঢাকার সহকারী পরিচালক কাজী নজমুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।  

তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত এ অগ্নিকাণ্ডে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক কাজী নজমুজ্জামান বলেন, খাজা টাওয়ারে মাত্র একটা সিঁড়ি, সেটার প্রশস্ততা মাত্র দুই ফুট। প্রত্যেকটা গুদামের শাটারে তালা লাগানো ছিল। সেখানে আগুন নেভানো অনেক চ্যালেঞ্জিং ছিল। প্লাস্টিক, ছাতা, ইলেকট্রিক মালামাল ছিল এখানে। সেগুলো সরানো সময়সাপেক্ষ। 

ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা আরও বলেন, আশপাশের কোথাও আগুন ছড়ায়নি। আগুন লাগার কারণ জানা যায়নি। কমিটি গঠন করে কারণ জানানো হবে। অগ্নিনির্বাপক ব্যবস্থা ছিল না। ভিড়ের জন্য আগুন নেভাতে অনেক বেগ পেতে হয়েছে।

আজ দুপুর পৌনে দেড়টার দিকে খাজা টাওয়ারের তৃতীয় তলার দোকানে আগুন লাগে। 

এক ক্ষুদে বার্তায় ফায়ার সার্ভিস জানায়, খবর পেয়ে লালবাগ ফায়ার স্টেশনের দুটি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে। পরে সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের আরও ৪টি ইউনিট ঘটনা পৌঁছায়। 

আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
গাজীপুরে বাসচাপায় এক নারী পোশাক শ্রমিক নিহতের প্রতিবাদে একটি বাসে অগ্নিসংযোগ করেছেন নিহতের সহকর্মী ও স্থানীয়রা। আজ সোমবার দুপুর সোয়া ১টার দিকে সিটি করপোরেশনের ইটাহাটা এলাকায় ঢাকা–টাঙ্গাইল...
রাজধানীর পশ্চিম জুরাইনে একটি হেফজ মাদ্রাসার ছাদ থেকে পড়ে ইয়ামিন (১০) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তবে কীভাবে সে ছাদ থেকে নিচে পড়ে গেছে, তা নিশ্চিত করে জানাতে পারেনি মাদ্রাসা কর্তৃপক্ষ।
ফরিদপুরের বোয়ালমারীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছে। গতকাল রোববার বিকেল থেকে রাত পর্যন্ত পাঁচ ঘণ্টাব্যাপী দফায় দফায় উপজেলার পরমেশ্বরদী...
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
বগুড়ায় কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের ক্যান্টিনে এক যাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে ২ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এরইমধ্যে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন রেলের ক্যান্টিনের এক কর্মী। 
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর