মুন্সিগঞ্জ কারাগারে ক্যাশলেস লেনদেন, চালু হবে দেশের সব কারাগারে 

মুন্সিগঞ্জ জেলা কারাগারে পরীক্ষামূলকভাবে চালু হয়েছে ক্যাশলেস কারা ব্যবস্থাপনা। সফল হলে আগামী ১৫–২০ দিনের মধ্যে দেশের সব কারাগারে এটি চালু করা হবে। নতুন ব্যবস্থায় বন্দিদের ডিজিটাল অ্যাকাউন্ট ও আরএফআইডি কার্ডের মাধ্যমে লেনদেন হবে। পাশাপাশি ভিডিও কলে স্বজনদের সঙ্গে যোগাযোগের সুযোগ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

আপডেট : ০৫ জুলাই ২০২৬, ০৪:০০ পিএম

দেশের কারা ব্যবস্থাপনায় যুক্ত হতে যাচ্ছে নতুন এক প্রযুক্তিনির্ভর অধ্যায়। এর অংশ হিসেবে প্রথমবারের মতো মুন্সিগঞ্জ জেলা কারাগারে পরীক্ষামূলকভাবে (টেস্ট অ্যান্ড ট্রায়াল) চালু হয়েছে ‘ক্যাশলেস কারা ব্যবস্থাপনা’। এই কার্যক্রম সফল হলে আগামী ১৫ থেকে ২০ দিনের মধ্যে পর্যায়ক্রমে দেশের সব কারাগারে এটি চালু করা হবে। একই সঙ্গে বন্দিদের পরিবারের সদস্যদের সঙ্গে ভিডিও কলে কথা বলার সুযোগ চালুর উদ্যোগও নেওয়া হয়েছে।

রোববার দুপুরে মুন্সিগঞ্জ জেলা কারাগারে নতুন সেবার অগ্রগতি পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান বাংলাদেশ কারা অধিদপ্তরের মহাপরিদর্শক (আইজি প্রিজনস) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন। আইজি প্রিজনস জানান, বর্তমানে ক্যাশলেস সিস্টেমটি পরীক্ষামূলকভাবে পরিচালিত হচ্ছে। আগামী ১৫ থেকে ২০ দিনের মধ্যে পরীক্ষা সফলভাবে সম্পন্ন হলে দেশের অন্যান্য কারাগারেও পর্যায়ক্রমে এ ব্যবস্থা চালু করা হবে।

আইজি প্রিজনস আরও জানান, বন্দিদের মানসিক সুস্থতা ও পারিবারিক সম্পর্ক বজায় রাখতে তাদের পরিবারের সদস্যদের সঙ্গে ভিডিও কলের মাধ্যমে যোগাযোগের সুযোগ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এতে বন্দিরা নির্ধারিত নিয়ম অনুযায়ী স্বজনদের সঙ্গে ভার্চুয়ালি কথা বলতে পারবেন।

কারা কর্তৃপক্ষ জানায়, ‘নিরাপদ লেনদেন, স্বচ্ছ হিসাব, আধুনিক সেবা’– স্লোগানকে সামনে রেখে চালু হওয়া ক্যাশলেস ব্যবস্থায় বন্দিদের সব আর্থিক লেনদেন হবে সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে। এর ফলে কারাগারের অভ্যন্তরে নগদ অর্থের ব্যবহার বন্ধ হবে এবং আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা আরও নিশ্চিত হবে। নতুন ব্যবস্থায় প্রতিটি বন্দির জন্য পৃথক ডিজিটাল অ্যাকাউন্ট ও রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন (আরএফআইডি) কার্ড থাকবে। বন্দিদের আত্মীয়-স্বজন কারাগারে এসে অর্থ জমা দিলে তা সরাসরি সংশ্লিষ্ট বন্দির ডিজিটাল অ্যাকাউন্টে যুক্ত হবে। পরে বন্দিরা আরএফআইডি কার্ড ব্যবহার করে কারা ক্যান্টিন থেকে প্রয়োজনীয় খাদ্য ও অন্যান্য সামগ্রী সংগ্রহ করতে পারবেন। ফলে বন্দি ও কারা কর্মকর্তাদের মধ্যে কোনো ধরনের নগদ অর্থ লেনদেনের প্রয়োজন হবে না।

কারা কর্তৃপক্ষ আরও জানায়, আরএফআইডি প্রযুক্তির মাধ্যমে বন্দিদের অবস্থান শনাক্তকরণ, গণনা এবং নিরাপত্তা তদারকি আরও সহজ, দ্রুত ও কার্যকর হবে। এতে একদিকে যেমন নিরাপত্তা জোরদার হবে, অন্যদিকে অনিয়মের সুযোগও উল্লেখযোগ্যভাবে কমে আসবে।

কারা অধিদপ্তরের কর্মকর্তারা আশা প্রকাশ করেন, মুন্সিগঞ্জ জেলা কারাগারে সফল বাস্তবায়নের পর দেশের অন্যান্য কারাগারেও পর্যায়ক্রমে ক্যাশলেস কারা ব্যবস্থাপনা চালু হবে। এর মাধ্যমে আধুনিক, নিরাপদ, স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর কারা ব্যবস্থাপনা প্রতিষ্ঠায় নতুন দিগন্ত উন্মোচিত হবে। দেশের প্রথম ক্যাশলেস কারাগার হিসেবে যাত্রা শুরু করে মুন্সিগঞ্জ জেলা কারাগার ইতোমধ্যে কারা ব্যবস্থাপনার আধুনিকায়নে নতুন নজির স্থাপন করেছে বলেও মনে করছেন সংশ্লিষ্টরা।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ বলেছেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সব ধরনের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি বলেন, দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয়...
রাজধানীর গুলশান-১-এ অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও সংরক্ষণ এবং প্রয়োজনীয় লাইসেন্স ও সনদ দেখাতে না পারায় ‘পেয়ারি তেহারি’ রেস্টুরেন্টকে এক লাখ টাকা জরিমানা করেছেন বাংলাদেশ নিরাপদ খাদ্য...
ঢাক-ঢোল ও কাঁশি-সানাইয়ের বাদ্য-বাজনা ছাড়া পূর্ণতা পায় না শারদীয় দুর্গাপূজা। পূজার প্রতিটি পর্বে তাই চাই ঢাকের গর্জন, চাই সুরের আবহ। এই প্রয়োজন থেকেই প্রতি বছরের মতো এবারও কিশোরগঞ্জের কটিয়াদীতে...
রাজধানীর যাত্রাবাড়ীর হানিফ ফ্লাইওভারের ঢালের পকেট গেটের সামনে অজ্ঞাত গাড়ির ধাক্কায় অজ্ঞাতপরিচয়ের এক যুবক নিহত হয়েছেন। তার বয়স আনুমানিক ৩০ বছর।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর