‘হানিট্রাপের’ মাধ্যমে আপত্তিকর ভিডিও ধারণ করা চক্রের পাঁচজন গ্রেপ্তার

আপডেট : ০৬ জুলাই ২০২৬, ০১:০৯ পিএম

ব্যবসায়ী এবং চাকরিজীবীদের টার্গেট করে ‘হানিট্রাপের’ মাধ্যমে বাসায় ডেকে নিয়ে ব্ল্যাকমেইলিংয়ের অভিযোগে একটি চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ।

গত ৩ জুলাই রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ দক্ষিণের উপ পুলিশ কমিশনার তরিকুল ইসলাম এসব তথ্য জানান।

তরিকুল ইসলাম জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়ের পর প্রেমের অভিনয় করে ফ্ল্যাটে ডেকে নেওয়া হয়। এরপর আপত্তিকর ভিডিও ধারণ করে ভুক্তভোগীদের থেকে লাখ লাখ টাকা আদায় করা হয়।

পুলিশের এই কর্মকর্তা আরও জানান, একাধিক ব্যক্তিকে ব্ল্যাকমেইলিং করার তথ্য পাওয়া গেছে চক্রটির বিরুদ্ধে। রাজধানীর বিভিন্ন থানায় গ্রেপ্তার সবার বিরুদ্ধে একাধিক মামলাও রয়েছে।

 

 

রাজশাহীর শাহ মখদুম এলাকায় রিকশাচালককে মারধর ও ছিনতাইয়ের ঘটনায় কিশোর গ্যাংয়ের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। কয়েকজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় শিশু আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে।
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ৬০টি মামলা দায়ের করা হয়েছে। 
খাগড়াছড়ি সরকারি কলেজে স্থপিত জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুবৃর্ত্তরা। গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। বৃষ্টি থাকায় এবং স্মৃতিস্তম্ভটি লোাহার তৈরি হওয়ায় আগুনে খুব একটা ক্ষতি হয়নি।
চট্টগ্রামের কর্ণফুলী নদীতে রাতের আঁধারে তেল চুরির সঙ্গে জড়িত একটি চক্রের সন্ধান পেয়েছে নৌ পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি অয়েল ট্যাংকার, ১২ হাজার ৭০০ লিটার চোরাই ডিজেল এবং তেল চুরির...
ডিসেম্বরে চূড়ান্ত পরীক্ষা শেষে শিক্ষার্থীদের হাতে সরকার নতুন বই তুলে দিতে চায় বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। আজ সোমবার সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে পাঠ্যপুস্তক প্রকাশ...
সব সেবা ডিজিটাল করে জনগণের দোরগোড়ায় পৌঁছানো নিশ্চিত করতে হবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আজ সোমবার রাজধানীতে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো মতবিরোধ নেই বলে দাবি করছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সম্ভাব্য বৈঠকের আগেফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে এ...
বিদ্যমান পাইপলাইনে বাড়তি গ্যাস সরবরাহ এই মুহূর্তে সম্ভব নয় বলে জানিয়েছেন বাণিজ্য ও শিল্প মন্ত্রী মো. খোন্দকার আবুল মোক্তাদির। তিনি বলেন, দেশের শিল্প কারখানায় জ্বালানি সংকট নিরসন খুব সহজ বিষয় নয়।...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর