আজই শেষ ব্রাজিলের বিশ্বকাপ যাত্রা? সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী কী বলছে

আপডেট : ০৫ জুলাই ২০২৬, ০৫:৩২ পিএম

মরক্কোর বিপক্ষে ড্র দিয়ে শুরু, হাইতি ও স্কটল্যান্ডকে বড় ব্যবধানে উড়িয়ে বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করে ব্রাজিল। নকআউটের শুরুতে রাউন্ড অব থার্টি টু-র ম্যাচে জাপানের বিপক্ষে কোনোমতে জিতে শেষ ষোলোতে উঠেছে সেলেসাওরা। ব্রাজিলের লড়াইটা এবার কোয়ার্টার ফাইনালে ওঠার। সে পথে কার্লো আনচেলত্তির দলকে পেরোতে হবে নরওয়ে বাধা।

ইতিহাস বলছে, নরওয়ের বিপক্ষে কখনো জয় পায়নি ব্রাজিল। তবে অপটার সুপার কম্পিউটার এবার সেলেসাওদের স্বস্তির বার্তা দিচ্ছে। অপটার ভবিষ্যদ্বাণী অনুসারে, আজকের ম্যাচে ব্রাজিলের জয়ের পাল্লাই ভারী।

নরওয়ের সঙ্গে এ পর্যন্ত চারবার খেলেছে ব্রাজিল। এর দুটিতে জিতেছে নরওয়ে, বাকি দুই ম্যাচ ড্র হয়েছে। ব্রাজিল কখনো জয়ের দেখা পায়নি ইউরোপের দলটির বিপক্ষে।

দুদল প্রথমবার মুখোমুখি হয় ১৯৮৮ সালে। অসলোর সেই প্রীতি ম্যাচের স্কোরলাইন ছিল ১-১। সর্বশেষ ২০০৬ সালে একই ভেন্যুতে খেলে দুদল। সেবারও স্কোরলাইন ছিল একই। এই দুই ম্যাচের মাঝে আরও দুবার মুখোমুখি হয় দুদল। ওই দুই ম্যাচেই জিতেছে নরওয়ে। এর মধ্যে ১৯৯৭ সালের প্রীতি ম্যাচে ৪-২ ব্যবধানে জয়ের পর ১৯৯৮ বিশ্বকাপে ব্রাজিলকে ২-১ ব্যবধানে হারিয়েছিল নরওয়ে।

শুধু নরওয়ের বিপক্ষে অতীত পরিসংখ্যান নয়, সাম্প্রতিক বিশ্বকাপ গুলোতে ইউরোপের দলের বিপক্ষে ব্রাজিলের পারফরম্যান্সও যাচ্ছেতাই! ২০০২ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার পর থেকে পরের পাঁচ বিশ্বকাপেই ইউরোপের দলের কাছে হেরে বিদায় নিয়েছে ব্রাজিল। এবারও নকআউটে কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের সামনে ইউরোপের দল- নরওয়ে। তাহলে কি আবারও বিদায়ঘণ্টা বাজবে সেলেসাওদের?

তবে অপটার সুপার কম্পিউটার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী অনুসারে, এবার পরিস্থিতি পাল্টাবে। অপটার ভবিষ্যদ্বাণী বলছে, আজকের ম্যাচে নির্ধারিত ৯০ মিনিটের মধ্যেই ব্রাজিল জয় পাওয়ার সম্ভাবনা ৫৪.২ শতাংশ। নরওয়ের জয়ের সম্ভাবনা ২১.৮%। অপটা এটাও জানাচ্ছে, নির্ধারিত সময়ে ম্যাচ ড্র হওয়ার সম্ভাবনা ২৪ শতাংশ।

তবে ম্যাচ যদি অতিরিক্ত সময়ে কিংবা টাইব্রেকারে গড়ায়, সেখানেও ব্রাজিলকে এগিয়ে রাখছে অপটা। সবমিলিয়ে ব্রাজিলের কোয়ার্টার ফাইনালে ওঠার সম্ভাবনা ৬৭.৪%, আর নরওয়ের ৩২.৬%।

এবারও দৃশ্যপট অনেকটা একই। নকআউটের মঞ্চ, আর সামনে নরওয়ে। যে নরওয়ে বিশ্বকাপে কখনও শেষ ষোলো পেরোয়নি, তবুও ব্রাজিলের জন্য তারা এখন শুধু ‘আন্ডারডগ’ না, একটা অজানা বিপদের মতো।
পাকেতার পরিবর্তে মিডফিল্ডে কে খেলবেন, সেটা নিয়ে আনচেলত্তি সরাসরি কিছু না জানালেও ব্রাজিলের সংবাদমাধ্যম গ্লোবো ইস্পোর্তে জানাচ্ছে, গাব্রিয়েল মার্তিনেল্লিকে শুরুর একাদশে খেলাবেন ব্রাজিল কোচ।...
মাঠের লড়াইয়ের পর এবার মাঠের বাইরের এক ঘটনা নিয়ে ফুটবল বিশ্বে আলোচনা তুঙ্গে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া মাত্র কয়েক সেকেন্ডের একটি ভিডিওকে কেন্দ্র করে খোদ ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর...
নেইমারকে আলোচনায় থাকতে দেয়নি মূলত তাঁর ফিটনেস। প্রায় তিন বছর পর জাতীয় দলে ফিরেছেন বটে, কিন্তু নেইমার বিশ্বকাপে গিয়েছেন চোট নিয়ে। গ্রুপপর্বে ব্রাজিলের প্রথম দুই ম্যাচে খেলতে পারেননি। গ্রুপ পর্বের...
একসময় মধ্যপ্রাচ্যের রাজনীতিতে যাঁদের সবচেয়ে শক্তিশালী জুটি হিসেবে বিবেচনা করা হতো, সেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সম্পর্ক নিয়ে নতুন জল্পনা...
রাজধানীর মিরপুর–২ নম্বরের বড় বাঘ আমজাদ গার্মেন্টসের পাশের বাড়িতে স্বামী সোহেলের দেওয়া আগুনে শিফা বেগম (১৯) নামে দগ্ধ এক গৃহবধূ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রোববার বিকেল ৩টার দিকে ঢাকা মেডিকেল...
পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন পদে রদবদল করেছে সরকার। ঢাকা, রাজশাহী ও খুলনা রেঞ্জের ডিআইজিসহ ছয়জন ডিআইজিকে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
আয়কর নথি নিরীক্ষা (অডিট) থেকে অব্যাহতির প্রতিশ্রুতি দিয়ে করদাতাদের কাছে টাকা দাবি করছে একটি প্রতারক চক্র। এ ধরনের ফাঁদে পা না দেওয়ার জন্য করদাতাদের সতর্ক করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আজ...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর