পাইপলাইনের সক্ষমতা না থাকায় বাড়তি গ্যাস দেওয়া সম্ভব নয়: বাণিজ্যমন্ত্রী

বিদ্যমান পাইপলাইনে বাড়তি গ্যাস সরবরাহ এই মুহূর্তে সম্ভব নয় বলে জানিয়েছেন বাণিজ্য ও শিল্প মন্ত্রী মো. খোন্দকার আবুল মোক্তাদির। তিনি বলেন, দেশের শিল্প কারখানায় জ্বালানি সংকট নিরসন খুব সহজ বিষয় নয়। তবুও এই সংকট নিরশনে সরকার ক্রাশ কার্যক্রম হাতে নিয়েছে সরকার।

আপডেট : ০৬ জুলাই ২০২৬, ০১:০৯ পিএম

বিদ্যমান পাইপলাইনে বাড়তি গ্যাস সরবরাহ এই মুহূর্তে সম্ভব নয় বলে জানিয়েছেন বাণিজ্য ও শিল্প মন্ত্রী মো. খোন্দকার আবুল মোক্তাদির। তিনি বলেন, দেশের শিল্প কারখানায় জ্বালানি সংকট নিরসন খুব সহজ বিষয় নয়। তবুও এই সংকট নিরশনে সরকার ক্রাশ কার্যক্রম হাতে নিয়েছে সরকার।

আজ সোমবার সকালে চট্টগ্রামের সীতাকুণ্ডে পিএইচপি শিপ ব্রেকিং ইয়ার্ড পরিদর্শন শেষে এমন কথা বলেন মন্ত্রী। সকালে চট্টগ্রামের সীতাকুন্ডের পিএইচপি শিপ ব্রেকিং ইয়ার্ড পরিদর্শনে যান শিল্পমন্ত্রী। সেখানে পিএইচপির নিরাপত্তাকর্মীদরে পরিচালনায় একটি মহড়া অনুষ্ঠিত হয়। মহড়ায় কারখানায় অগ্নিকাণ্ড কিংবা অন্য দুর্ঘটনা ঘটলে তা থেকে পরিত্রানের নানাদিক তুলে ধরা হয়।

এ সময় মন্ত্রী বলেন, বিদ্যমান পাইপলাইনে বাড়তি গ্যাস সরবরাহ এই মুহুর্তে সম্ভব নয়। কারণ, সঞ্চালন লাইনের সক্ষমতা নেই। তাই আমদানি করে এ সংকট পূরণ সম্ভব নয়। এক্ষেত্রে উৎপাদন বাড়ানোর চেষ্টা করছে সরকার।

জাহাজ ভাঙা শিল্প নিয়ে মন্ত্রী বলেন, বাংলাদেশ যাতে জাহাজ ভাঙ্গা শিল্পে শীর্ষ স্থান পুনরুদ্ধারে সরকার কাজ করছে।

এ ছাড়া শিপ ব্রেকিং ইয়ার্ডগুলোতে চাঁদাবাজিসহ অনিয়ম রোধে স্থানীয় প্রশাসনকে নির্দেশনা আছে বলেও জানান মন্ত্রী।

এদিকে,সবরনের নিয়ম মেনে শিপ ইয়ার্ড পরিচালনা করার পরও উদ্দ্যেশমূলকভাবে গত দুইবছর ধরে এসব ইয়ার্ডকে রেড ক্যাডাগরিতে ফেলে রাখা হয়েছে বলে অভিযোগ করে পিএইচপি কর্তৃপক্ষ।এ বিষয়ে ব্যাবস্থা নিতে মন্ত্রীকে জানানো হয়েছে বলে জানান তারা।

পার্বত্য চট্টগ্রামে নির্ভরযোগ্য ও সাশ্রয়ী বিদ্যুৎ সরবরাহ বাড়াতে সাড়ে ১৭ কোটি ডলারের ঋণ অনুমোদন দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক–এডিবি। প্রত্যন্ত অঞ্চলে বিদ্যুৎ সুবিধা বাড়ানোর পাশাপাশি এ অর্থ জীবিকা,...
লাইটার জাহাজ সংকটে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পণ্যবাহী জাহাজের অপেক্ষা বাড়ছে। নির্দিষ্ট সময়ে নির্ধারিত গন্তব্যে পাঠাতে না পেরে বড় অঙ্কের লোকসানের মুখে আমদানিকারকরা। সংশ্লিষ্টরা বলছেন, লাইটার...
আগস্ট মাসে আবাসিক খাতে তীব্র গ্যাস সংকট ও পর্যাপ্ত সরবরাহ না থাকায় গ্রাহকদের কাছ থেকে এই মাসের নির্ধারিত গ্যাস বিল না আদায়ের অনুরোধ জানিয়ে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) কাছে আবেদন...
সারাদেশে লোডশেডিং নিয়ে ভোগান্তি আরো বেড়েছে। গতকাল (শনিবার) দুপুর ১২টা থেকে রোববার দুপুর পর্যন্ত প্রতিঘন্টায় লোডশেডিং হয়েছে সর্বনিম্ন ২ হাজার ২৪৭ মেগাওয়াট থেকে সর্বোচ্চ ৩ হাজার ৬শ ৭৮ মেগাওয়াট...
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর