হাতিরঝিলের লেকে ভাসছিল বৃদ্ধের মরদেহ

রাজধানীর হাতিরঝিলের রেইনবো ক্রসিং সংলগ্ন লেক থেকে ৬৫ বছর বয়সী মো. আজিম উদ্দিনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে পানিতে ডুবে মৃত্যুর ধারণা করা হলেও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রকৃত কারণ জানা যাবে।

আপডেট : ০৮ জুলাই ২০২৬, ০৪:১৫ পিএম

রাজধানীর হাতিরঝিলের লেক থেকে মো. আজিম উদ্দিন নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকাল ৮টার দিকে হাতিরঝিল রেইনবো ক্রসিং সংলগ্ন ১ নম্বর ব্রিজের পাশের লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

নিহত আজিম উদ্দিন পশ্চিম রামপুরা উলুন রোডের শিমুল বাগ এলাকার বাসিন্দা ছিলেন। তার বয়স ৬৫ বছর।

হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) মো. নাজমুল ইসলাম অভি জানান, আজ সকাল আনুমানিক ৮টার দিকে হাতিরঝিল রেইনবো ক্রসিং সংলগ্ন এক নম্বর ব্রিজের পাশের লেকে থাকা ডিউটিরত আনসার বাহিনীর সদস্যরা লেকের পানিতে মরদেহটি ভাসতে দেখে। এরপর জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল দিলে খবর পেয়ে হাতিরঝিল থানার একটি টিম নিয়ে ঘটনাস্থলে জায় পুলিশ। পরবর্তীতে মরদেহটি উদ্ধার করা হয়। 

এসআই আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে পানিতে ডুবে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। তবে মরদেহের ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

নির্মল বায়ু প্রজেক্টের আওতায় রাজধানীতে নামবে ৪০০ ইলেকট্রিক বাস। খরচ ধরা হয়েছে আড়াই হাজার কোটি টাকা। বাস কিনতে এরই মধ্যে চীনের সাথে সমঝোতা স্মারক সই হয়েছে।
নাগরিক সেবাকে আরও সহজ ও প্রযুক্তিনির্ভর করতে নতুন উদ্যোগ নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। মঙ্গলবার ‘ক্লিন কেয়ার’ নামে মোবাইল অ্যাপ চালু করেছে সংস্থাটি। এর মাধ্যমে নগরসেবার নানা সমস্যা নিয়ে...
দিনভর বৃষ্টিতে বিভিন্ন স্থানে জলাবদ্ধতার কারণে ভোগান্তিতে পড়েছেন রাজধানীবাসী। অফিস শেষে বাড়ি ফেরার সময় গণপরিবহন সংকটে ভোগান্তিতেও পড়েন অনেকে। আবহাওয়া অধিদপ্তর বলছে, ঢাকাসহ বিভিন্ন জেলায় এমন বৃষ্টি...
রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়। এসময় গ্রেপ্তারকৃতদের হেফাজত থেকে ১ কেজি ২১৫ গ্রাম গাঁজা, ২ হাজার ২৯০ পিস ইয়াবা, দরজা এবং...
ইরানের সঙ্গে যুদ্ধবিরতি শেষ হওয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর পরই বিশ্ববাজারে জ্বালানির দাম আরও বেড়েছে। বুধবার অপরিশোধিত তেলের দাম দুই সপ্তাহের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে...
ইরানে যুদ্ধ চলাকালেই ন্যাটোর মিত্র দেশগুলোর প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর জন্য চাপ অব্যাহত রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্মেলনের প্রথম দিনের শেষ বৈঠকে এ বিষয়ে নেতাদের প্রতি ক্ষোভ প্রকাশ...
তুরস্কে ন্যাটো শীর্ষ সম্মেলন চলার মধ্যেই ইউক্রেনের রাজধানী কিয়েভে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এক সপ্তাহের কম সময়ে এটি তৃতীয় হামলার ঘটনা। শহরের মেয়র ভিটালি ক্লিচকো টেলিগ্রামে দেওয়া...
ভারী বৃষ্টির পানিতে ডুবে থাকা চট্টগ্রাম-দোহাজারী রেললাইনের ৪৭ কিলোমিটার অংশ আরও ৫ ফুট উঁচু করা হবে বলে জানিয়েছেন রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ। বুধবার চট্টগ্রামে ডুবে থাকা রেললাইন পরিদর্শনে গিয়ে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর