দিনভর বৃষ্টি আর জলাবদ্ধতায় রাজধানীবাসীর ভোগান্তি

আপডেট : ০৭ জুলাই ২০২৬, ০৯:২১ পিএম

দিনভর বৃষ্টিতে বিভিন্ন স্থানে জলাবদ্ধতার কারণে ভোগান্তিতে পড়েছেন রাজধানীবাসী। অফিস শেষে বাড়ি ফেরার সময় গণপরিবহন সংকটে ভোগান্তিতেও পড়েন অনেকে। আবহাওয়া অধিদপ্তর বলছে, ঢাকাসহ বিভিন্ন জেলায় এমন বৃষ্টি থাকতে পারে আরো বেশ কিছুদিন। 

সারাদেশের মত রাজধানীতেও মঙ্গলবার সকাল থেকেই দিনভর থেমে থেমে বৃষ্টি হয়। দুর্ভোগে পড়েছেন পথচারী ও কর্মজীবীরা। 

রাজধানীর গুলিস্তান, পল্টন, মতিঝিল, শাহবাগ, ফার্মগেট, আগারগাঁওসহ বিভিন্ন এলাকায় বৃষ্টির কারণে দেখা দেয় যানজট।  বাস স্টপেজগুলোতে দীর্ঘ সময় অপেক্ষা করতে দেখা যায় যাত্রীদের। অনেকেই আশ্রয় নেন দোকানের ছাউনি কিংবা ভবনের নিচে। 

সাময়িক জলাবদ্ধতা দেখা যায় মতিঝিল, ফার্মগেট, মিরপুরসহ কয়েকটি এলাকায়। এ নিয়ে অসন্তোষ দেখা গেছে জনমনে।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক বলেন, ‘খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বেশিরভাগ স্থান এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় আরো কয়েকদিন দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সব সমুদ্রবন্দরকে তিন নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।’ 

টানা কয়েক দিন বৃষ্টি হলে চট্টগ্রাম ও সিলেটে পাহাড় ধস হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অফিস। আকস্মিক বন্যা পরিস্থিতি সৃষ্টির শঙ্কাও রয়েছে।

নাগরিক সেবাকে আরও সহজ ও প্রযুক্তিনির্ভর করতে নতুন উদ্যোগ নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। মঙ্গলবার ‘ক্লিন কেয়ার’ নামে মোবাইল অ্যাপ চালু করেছে সংস্থাটি। এর মাধ্যমে নগরসেবার নানা সমস্যা নিয়ে...
২০২৩ সালের ২২ জুন বিয়ের পাত্রী দেখানোর প্রলোভন দেখিয়ে ভুক্তভোগীকে জামালপুর থেকে টাঙ্গাইলের মধুপুরের দুখোলা বনাঞ্চলে নিয়ে যায়। সেখানে প্রথমে এক আসামি এবং পরে অপর দুই আসামি সংঘবদ্ধভাবে তাকে ধর্ষণ...
রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়। এসময় গ্রেপ্তারকৃতদের হেফাজত থেকে ১ কেজি ২১৫ গ্রাম গাঁজা, ২ হাজার ২৯০ পিস ইয়াবা, দরজা এবং...
৪০ বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিতে চট্টগ্রামে সড়কে ধস, জলাবদ্ধতাসহ চরম ভোগান্তিতে নগরবাসী। তৈরি হয়েছে পাহাড় ধসের শংকা। আগামী ২৪ ঘন্টাতেও ভারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। পাশাপাশি চট্টগ্রাম...
প্যারাগুয়ের মতো লো-ব্লক ফুটবল খেলবে না মরক্কো। তাদের শক্তি-দুর্বলতা বিশ্লেষণ করেই প্রস্তুতি নিচ্ছে ফ্রান্স। কোয়ার্টার ফাইনালে সর্বোচ্চ দিয়েই আফ্রিকান দলকে হারানোর প্রত্যয় ফরাসিদের। অন্যদিকে,...
প্রধানমন্ত্রী তারেক রহমান রোবোসাব ২০২৬-এ বাংলাদেশের প্রতিনিধিত্বকারী ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেছেন। মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদ ভবনের প্রধানমন্ত্রীর দপ্তরে...
ভারতের কেরালায় ভারী বৃষ্টির কারণে ভূমিধসে অন্তত ৫ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে ১০ জন। এখনও নিখোঁজ অন্তত ৪ জন। এদিকে, গত ২ দিনে টানা বৃষ্টি ও ঝোড়ো হাওয়ায় মহারাষ্ট্রে অন্তত ১৩ জনের মৃত্যু ও ১০ জন আহত...
মাদরাসা ছুটির পর অন্যান্য সহপাঠীদের সঙ্গে হেঁটে বাড়ির উদ্দেশে রওনা দেয় হাবিবা। পথে বাতশিরি এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে দ্রুতগতিতে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশা তাকে ধাক্কা দেয়। এতে সে সড়কে ছিটকে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর