ডেমরায় পুলিশ লাইনসে কনস্টেবলের অস্বাভাবিক মৃত্যু 

রাজধানীর ডেমরা পুলিশ লাইনসে কর্মরত পুলিশ কনস্টেবল সাইদুল ইসলামের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। সহকর্মীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার কারণ তদন্তে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে।

আপডেট : ১৭ জুলাই ২০২৬, ০৩:৩২ পিএম

রাজধানীর ডেমরা পুলিশ লাইনসের বহুতল একটি ভবন থেকে সাইদুল ইসলাম (২১) নামের এক পুলিশ সদস্যদের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। শুক্রবার ভোরের দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সাইদুল ইসলামের বাড়ি ফেনী সদর উপজেলার লেমুয়া উত্তর চাঁদপুর গ্রামে। তিনি পুলিশ কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। বর্তমানে ডেমরার পুলিশ লাইনসে থাকতেন। 

হাসপাতালে সাইদুল ইসলামের চাচা মো. সোহাগ বলেন, ‘৯ মাস আগে পুলিশ কনস্টেবলের চাকরি পান সাইদুল। জানতে পেরেছি পারিবারিক কলহের জেরে বেশ কিছুদিন যাবৎ সে হতাশায় ভুগছিল। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে এগারোটার দিকে ডেমরা পুলিশ লাইনসের ২০ তলা ভবনের ৭ম তলায় নিজরুমে সিলিং ফ্যানের সঙ্গে গলায় বিছানার চাদর পেঁচিয়ে ফাঁস দেয়। পরে সহকর্মীরা বিষয়টি জানতে পেরে দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেয়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে নেওয়া হলে চিকিৎসক জানায় সাইদুল বেঁচে নেই।’

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্টদের অবগত করা হয়েছে।

‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ নামের চলন্ত একটি ট্রেনে এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আজ বুধবার ১০টায় দায়িত্ব অবহেলার কারণে চারজন পুলিশ সদস্য প্রত্যাহার করেছে রেলওয়ে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন...
যশোরের শার্শায় একই বাড়িতে বাবা ও দুই শিশু সন্তানের মরদেহ উদ্ধার করেছে শার্শা থানা-পুলিশ। শিশু দুটিকে হত্যার পর তাদের বাবা আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ ও স্থানীয়রা। বিষয়টি...
আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
বগুড়ায় কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের ক্যান্টিনে এক যাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে ২ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এরইমধ্যে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন রেলের ক্যান্টিনের এক কর্মী। 
স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ভিভো দেশের বাজারে নতুন ফোন এনেছে। ভিভো ভি৮০ লাইট ৫জি নামের ফোনটিতে সনির ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা, কার্ভড ডিসপ্লে এবং বড় ব্যাটারি ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছে...
গ্রামীণফোনের চিফ টেকনোলজি অফিসার (সিটিও) হিসেবে আবুল কাশেম মহিউদ্দিন আল-আমিনকে নিয়োগ দেওয়া হয়েছে।  ১ সেপ্টেম্বর থেকে এই নিয়োগ কার্যকর।
বাংলাদেশের ব্যবসায়ী ও প্রকৃত পর্যটকদের যুক্তরাষ্ট্র ভ্রমণের ক্ষেত্রে বর্তমানে চালু ‘ভিসা বন্ড’ ব্যবস্থা পর্যালোচনা ও সহজ করতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম...
ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের মহাসচিব অ্যান্ডা ফিলিপ আজ বুধবার ঢাকা ত্যাগ করেছেন। তিনি গত ৩০ আগস্ট ঢাকায় এসেছিলেন।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর