সনির ক্যামেরায় নতুন ফোন আনল ভিভো, দাম কত?

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৭ পিএম

স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ভিভো দেশের বাজারে নতুন ফোন এনেছে। ভিভো ভি৮০ লাইট ৫জি নামের ফোনটিতে সনির ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা, কার্ভড ডিসপ্লে এবং বড় ব্যাটারি ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

ভিভোর তথ্যমতে, ফোনটিতে রয়েছে ৬ দশমিক ৮৩ ইঞ্চির ১.৫কে অ্যামোলেড ডিসপ্লে। ডিসপ্লেটি ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং সর্বোচ্চ ২ হাজার নিট উজ্জ্বলতা সমর্থন করে। ডুয়াল-কার্ভড নকশার এই ডিসপ্লে ফোনটিকে প্রিমিয়াম লুক দেওয়ার পাশাপাশি ব্যবহারে স্বাচ্ছন্দ্য বাড়াবে বলে দাবি প্রতিষ্ঠানটির।

ফোনটির নকশায়ও নতুনত্ব আনার চেষ্টা করেছে ভিভো। এতে ব্যবহার করা হয়েছে ‘স্কাইলাইন ক্যামেরা ডিজাইন’। আড়াআড়ি ক্যামেরা বিন্যাস ও বিশেষ আলোক প্রতিফলন নকশা ফোনটির বাহ্যিক সৌন্দর্য বাড়িয়েছে। ডিভাইসটি সিল্ক হোয়াইট ও স্যাফায়ার ব্লু, দুটি রঙে পাওয়া যাবে।

পারফরম্যান্সের জন্য ফোনটিতে রয়েছে ৪ ন্যানোমিটার প্রযুক্তির ডাইমেনসিটি ৭৩৬০ টার্বো প্রসেসর। এর সঙ্গে রয়েছে ৮ জিবি এক্সটেন্ডেড র‍্যাম সুবিধা। ভিভোর দাবি, সফটওয়্যার অপটিমাইজেশনের মাধ্যমে দীর্ঘ সময় মসৃণ পারফরম্যান্স পাওয়া যাবে।

ফটোগ্রাফির জন্য পেছনে রয়েছে ৫০ মেগাপিক্সেলের সনি ক্লিয়ার নাইট পোর্ট্রেট ক্যামেরা। কম আলোতেও বিস্তারিত ছবি ধারণ করা যাবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। সামনে রয়েছে ৩২ মেগাপিক্সেলের গ্রুপ সেলফি ক্যামেরা, যা একসঙ্গে একাধিক ব্যক্তির ছবি তুলতে সহায়তা করবে।

ফোনটিতে ব্যবহার করা হয়েছে ৭ হাজার ৫০ এমএএইচ ক্ষমতার ব্লুভোল্ট ব্যাটারি। পাশাপাশি আইপি৬৮ ও আইপি৬৯ মানের পানি ও ধুলা প্রতিরোধী সুরক্ষাও রয়েছে।

দেশের বাজারে ভিভো ভি৮০ লাইট ৫জি দুটি সংস্করণে পাওয়া যাবে। ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ সংস্করণের দাম ৫৯ হাজার ৯৯৯ টাকা। আর ৮ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ সংস্করণের দাম ৬৯ হাজার ৯৯৯ টাকা। ক্রেতারা সর্বোচ্চ ৯ মাস পর্যন্ত শূন্য শতাংশ সুদে কিস্তি সুবিধাও পাবেন।

নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আগেই কৃত্রিম বুদ্ধিমত্তার বিষয়ে কার্যকর নীতিমালা তৈরির আহ্বান জানিয়েছেন অ্যানথ্রপিকের সহ-প্রতিষ্ঠাতা জ্যাক ক্লার্ক। তাঁর মতে, এআইয়ের সক্ষমতা দ্রুত বাড়ছে। 
ডিজিটাল প্রযুক্তিপ্রতিষ্ঠান পাঠাওয়ের সেবা নেওয়া কিছু মানুষের ব্যক্তিগত তথ্য দুর্বৃত্তদের হাতে গিয়েছে জানিয়ে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার কথা বলেছে প্রতিষ্ঠানটি। গত বুধবার নিজেদের ভেরিফায়েড ফেসবুক...
১২ মাসের মধ্যে নিজস্ব সার্বভৌম এআই ডেটা সেন্টার চালু করতে যাচ্ছে বাংলাদেশ। এতে সহায়তা করবে যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশ। তবে অবকাঠামো তৈরির স্থান এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর...
বাংলাদেশের বাজারে নতুন সি-সিরিজের স্মার্টফোন রিয়েলমি সি১০০ আনতে যাচ্ছে স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান রিয়েলমি। দীর্ঘস্থায়ী ব্যাটারি, টেকসই নকশা, পানি ও ধুলা প্রতিরোধী সুবিধা এবং দৈনন্দিন ব্যবহারের...
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১১ থেকে ১৭ অক্টোবর পর্যন্ত ১১টি পৃথক অভিযানে বিপুল পরিমান সোনার বার, বিদেশি সিগারেট ও মদ, ত্বক ফর্সাকারী ক্রিম, মোবাইল ফোন জব্দ করেছে ঢাকা কাস্টমস হাউস।...
কিন্তু আটলান্টার বিপক্ষে মেসির পারফরম্যান্স দেখে সামাজিক যোগাযোগমাধ্যমে মেসিভক্তদের অনেকেই প্রশ্ন তুলছেন, তবে কি মিথ্যা বলে জাতীয় দল থেকে অবসর নিয়েছেন মেসি? যিনি বলেছিলেন পা চলছে না, তিনি কীভাবে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার। বাংলাদেশ পারস্পরিক শ্রদ্ধা ও সমতার ভিত্তিতে সব দেশের সঙ্গে বন্ধুত্ব ও সহযোগিতা...
সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।  এছাড়া অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানতা শুষ্ক থাকতে পারে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর