গ্রামীণফোনের চিফ টেকনোলজি অফিসার হিসেবে নিয়োগ পেলেন আবুল কাশেম মহিউদ্দিন

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৮ পিএম

গ্রামীণফোনের চিফ টেকনোলজি অফিসার (সিটিও) হিসেবে আবুল কাশেম মহিউদ্দিন আল-আমিনকে নিয়োগ দেওয়া হয়েছে। ১ সেপ্টেম্বর থেকে এই নিয়োগ কার্যকর।

তিনি গ্রামীণফোনের টেকনোলজি ডিভিশনের নেতৃত্ব দেবেন এবং নেটওয়ার্ক উৎকর্ষতা, ডিজিটাল উদ্ভাবন ও প্রযুক্তিনির্ভর রূপান্তরের মাধ্যমে প্রতিষ্ঠানের কৌশলগত লক্ষ্য বাস্তবায়নে ভূমিকা রাখবেন। একইসঙ্গে তিনি বিশ্বমানের কানেক্টিভিটি ও গ্রাহকদের জন্য আরও উন্নত সেবা অভিজ্ঞতা নিশ্চিত করতে কাজ করবেন।

গ্রামীণফোন এবং টেলিনর গ্রুপে প্রায় ২৩ বছরের নেতৃত্বের অভিজ্ঞতা রয়েছে আল-আমিনের। দীর্ঘ কর্মজীবনে তিনি নেটওয়ার্ক পরিকল্পনা ও বাস্তবায়ন, পরিচালন কার্যক্রম, প্রকিউরমেন্ট এবং প্রযুক্তিগত রূপান্তরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ও কৌশলগত নেতৃত্বের দায়িত্ব পালন করেছেন।

চিফ টেকনোলজি অফিসার হিসেবে নিয়োগের আগে আল-আমিন গ্রামীণফোনের সিনিয়র ডিরেক্টর ও হেড অব নেটওয়ার্ক সার্ভিসেস হিসেবে দায়িত্ব পালন করেন, যেখানে তিনি নেটওয়ার্ক পরিকল্পনা ও বাস্তবায়নের নেতৃত্ব দিয়েছেন।

এর আগে তিনি চিফ প্রকিউরমেন্ট অফিসার হিসেবে প্রতিষ্ঠানের সোর্সিং কৌশল ও প্রকিউরমেন্ট কার্যক্রম পরিচালনা করেন। তাঁর আন্তর্জাতিক কর্ম-অভিজ্ঞতার মধ্যে রয়েছে টেলিনর ইন্ডিয়ায় ভাইস প্রেসিডেন্ট ও প্রোগ্রাম ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন, যেখানে তিনি দেশটির নেটওয়ার্ক রূপান্তর কর্মসূচির আওতায় বৃহৎ পরিসরের রূপান্তরমূলক উদ্যোগের নেতৃত্ব দেন। গ্রামীণফোনে তাঁর কর্মজীবনে তিনি হেড অব রিজিওনাল অপারেশনস, হেড অব পার্টনার ম্যানেজমেন্ট এবং হেড অব অপারেশনাল এক্সেলেন্স অ্যান্ড এফিশিয়েন্সিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ নেতৃত্বের দায়িত্ব পালন করেছেন।

প্রতিষ্ঠানের ম্যানেজমেন্ট টিমে আল-আমিনকে স্বাগত জানিয়ে গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াসির আজমান বলেন, “আমাদের নিজস্ব প্রতিষ্ঠান থেকে তৈরি হওয়া একজন লিডারকে এই গুরুত্বপূর্ণ দায়িত্বে দেখতে পেরে আমরা অত্যন্ত গর্বিত।  তাঁর নতুন দায়িত্বে আমি তাঁর সার্বিক সাফল্য কামনা করছি এবং তাঁর নেতৃত্বে আমাদের টিম আরও নতুন উচ্চতায় পৌঁছাবে বলে আমি আশাবাদী।”

নতুন দায়িত্ব গ্রহণ প্রসঙ্গে আবুল কাশেম মহিউদ্দিন আল-আমিন বলেন, প্রায় ২৩ বছর ধরে এই প্রতিষ্ঠানের সঙ্গে বেড়ে ওঠার অভিজ্ঞতা নিয়ে আমি আমাদের মেধাবী সহকর্মী ও অংশীদারদের সঙ্গে কাজ করে প্রযুক্তিগত ভিত্তিকে আরও শক্তিশালী করতে, রূপান্তরের গতি ত্বরান্বিত করতে এবং বাংলাদেশের গ্রাহকদের জন্য নিরাপদ, নির্ভরযোগ্য ও ভবিষ্যৎ-প্রস্তুত সংযোগসেবা নিশ্চিত করতে সংকল্পবদ্ধ। প্রেস রিলিজ

নতুন করে ৩০ হাজার কর্মীকে ছাঁটাই করতে যাচ্ছে ই-কমার্স ও ক্লাউড প্রযুক্তির শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান অ্যামাজন। আজ মঙ্গলবার থেকেই ছাঁটাই প্রক্রিয়া শুরু হচ্ছে। বিষয় সম্পর্কে অবগত তিনজন সূত্রের বরাতে আজ...
আবারও কর্মী ছাঁটাই করছে প্রযুক্তি জায়ান্ট গুগল। ক্লাউড ইউনিটের সেলস, কনসাল্টিং, গো টু মার্কেট, স্ট্র্যাটেজি, অপারেশন এবং ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে অন্তত ১০০ কর্মী ছাঁটাই করা হচ্ছে। মার্কিন...
খরচ কমাতে কর্মী ছাঁটাইয়ের ঘোষণা আগেই দিয়েছিল মার্কিন বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা। এরই অংশ হিসেবে ধনকুবের ইলন মাস্কের প্রতিষ্ঠান এবার ক্যালিফোর্নিয়া কার্যালয়ের ৬০১ জন কর্মীকে ছাঁটাই...
চলতি বছর জ্যেষ্ঠ কর্মীদের ইনক্রিমেন্ট না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আমেরিকান ই-কমার্স জায়ান্ট অ্যামাজন। মূল বেতনের চেয়ে শেয়ার-সংক্রান্ত আয় বেশ ভালো বৃদ্ধি পাওয়ায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত সপ্তাহে...
সোনাহাট বাজারে বিএডিসি অনুমোদিত সার ডিলার পয়েন্ট মেসার্স রাকিবুল ট্রেডার্সে এসে কৃষকরা জানতে পারেন আজ সার বিতরণ করা হবে না। এতে তারা বিক্ষুব্ধ হয়ে ডিলার পয়েন্টের সামনে সোনাহাট স্থলবন্দর সড়ক অবরোধ...
নেপালে ভয়াবহ আকস্মিক বন্যা-ভূমিধসে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১২৭ জনে। এখনও নিখোঁজ ৪ হাজার ৮শর বেশি। বুধবার নেপাল পুলিশের বরাতে এ তথ্য জানিয়েছে কাঠমান্ডু পোস্ট।
বাগেরহাটের মোরেলগঞ্জে মাঠে কাজ করার সময়ে বজ্রপাতে দুই সহোদরের মৃত্যু হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে মোরেলগঞ্জ উপজেলার শৈলখালী গ্রামে এ ঘটনা হয়। 
তালিকায় আছেন অভিজ্ঞ পাওলো দিবালাও, যিনি অতীতে জাতীয় দলে ১০ নম্বর জার্সি পরেছেন। তবে ভেতরের খবর কিন্তু অন্য কথা বলছে! সাম্প্রতিক গুঞ্জন— আর্জেন্টিনার ড্রেসিংরুমে অলরেডি নেওয়া হয়ে গেছে এক গোপন...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর