সময় টিভির চেয়ারম্যানসহ ৫ জনের বিরুদ্ধে করা মামলার কার্যক্রম স্থগিত 

সময় টিভির চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালকসহ ৫ জনের বিরুদ্ধে করা প্রতারণা ও অর্থ আত্মসাতের মামলার কার্যক্রম স্থগিত করেছেন হাইকোর্ট। মামলায় জারি হওয়া গ্রেপ্তারি পরোয়ানার কার্যক্রমও স্থগিত থাকবে।

আপডেট : ১৯ জুলাই ২০২৬, ০২:০৭ পিএম

সময় মিডিয়া লিমিটেডের চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালকসহ ৫ জনের বিরুদ্ধে সময় টিভির সাবেক পরিচালক আহমেদ জোবায়েরের ফৌজদারি মামলার কার্যক্রম স্থগিত করেছেন হাইকোর্ট। আজ রোববার সময় মিডিয়া লিমিটেডের পক্ষে আবেদনের শুনানি শেষে হাইকোর্টের বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন।

সিটি গ্রুপের পক্ষে আদালতে শুনানি করেন সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির। প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে সময় টেলিভিশনের সাবেক পরিচালক আহমেদ জোবায়ের মামলাটি দায়ের করেছিলেন। 

গত ৭ জুলাই সময় মিডিয়া লিমিটেডের (সময় টিভি) বিজ্ঞাপন বিল বাবদ ৫ কোটি ৩৪ লাখ ৫৮ হাজার ২৮৩ টাকা প্রতারণার মাধ্যমে আত্মসাতের অভিযোগে সিটি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. হাসানসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়।

গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান। হাইকোর্টের আজকের আদেশের ফলে সেই পরোয়ানাসহ মামলার সার্বিক কার্যক্রম স্থগিত থাকবে। 

মামলার অভিযুক্ত অন্যরা হলেন– সময় টিভির সাবেক ব্যবস্থাপনা পরিচালক শম্পা রহমান, সাবেক পরিচালক মোর্শেদুল ইসলাম, সাবেক হেড অব মার্কেটিং মো. আহসানুল ইসলাম এবং সাবেক সিনিয়র ম্যানেজার (মার্কেটিং) আয়েশা সিদ্দিকা। ওই দিন শুনানির সময় অভিযুক্তপক্ষ মামলাটি প্রত্যাহারের আবেদন জানালেও আদালত তা নামঞ্জুর করে গ্রেপ্তারি পরোয়ানার আদেশ দিয়েছিলেন। 

গাজীপুরে মাদকসহ আটক আসামিদের ছিনিয়ে নিতে জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে হামলার ঘটনায় দুটি মামলা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ দেখে তাদের শনাক্ত করা হয়। এছাড়া ইয়াবাসহ...
আশুলিয়ায় শারমিন গ্রুপের পোশাক কারখানার ৮ তলার ছাদ থেকে লাফিয়ে সিনিয়র মার্চেন্ডাইজার মো. জামাল উদ্দিনের মৃত্যু হয়। এ ঘটনায় শারমিন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইসমাইল হোসেন ও পরিচালক শারাফ...
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে তুহিন হত্যা মামলায় এজাহারভুক্ত ১১ নম্বর আসামি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর জামিন মঞ্জুর করেছেন আদালত।
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার রাজারগাঁও ইউনিয়ন ভূমি অফিসের এক কর্মচারীর ঘুষ নেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাঁকে সাময়িক বরখাস্ত করেছে জেলা প্রশাসন। বরখাস্ত হওয়া কর্মচারীর নাম শুভ...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর