মাদারীপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

আপডেট : ২২ জুলাই ২০২৬, ০৭:১৩ পিএম

মাদারীপুরের শিবচরে বজ্রাঘাতে আজিজ ব্যাপারী নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে উপজেলার ভদ্রাসন ইউনিয়নে এ ঘটনা ঘটে। নিহত আজিজ বেপারী ভদ্রাসন ইউনিয়নের চরপাড়া গ্রামের আশরাফ বেপারীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুর আড়াইটার দিকে বৃষ্টির সময় আজিজ বেপারী তার নিজ জমিতে কাজ করছিলেন। এই সময় বজ্রাঘাতের শিকার হয়ে সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে বিকেল সাড়ে ৩টার দিকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, আইনি প্রক্রিয়া শেষে বজ্রপাতে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

কক্সবাজারের হিমছড়ি সমুদ্রসৈকতে গোসল করতে নেমে দুই পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এক পর্যটককে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা হয়েছে। তিনি বর্তমানে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এখনো নিখোঁজ...
খুলনার ডুমুরিয়ায় যাত্রীবাহী বাস ও সিমেন্টবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
নরসিংদীতে পারিবারিক বিরোধের জেরে শাহিন মিয়া (২৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে চাচা ও চাচাতো ভাইয়ের বিরুদ্ধে। বুধবার বিকেলে আমীরগঞ্জ ইউনিয়নের খলাপাড়া গ্রামে এ ঘটনা হয়। 
নওগাঁর ধামইরহাটে সম্পত্তি, স্বর্ণালংকার ও গৃহপালিত পশুর লোভে আপন বড় বোন হালিমা বেগমকে হত্যার অভিযোগ উঠেছে ছোট ভাই ও ভাবির বিরুদ্ধে। এ ঘটনায় ভাই-ভাবিসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ।
নরসিংদীর মাধবদীতে একটি কারখানায় বয়লার বিস্ফোরণে পাঁচ শ্রমিক দগ্ধ হয়েছে। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল বার্ন...
যুদ্ধ আর অবরোধের মধ্যে ইয়েমেনের তাইজ শহরে ভয়াবহ সংকটে সাধারণ মানুষ। আকাশছোঁয়া খাদ্য ও জ্বালানির দাম, কোথাও আবার নিত্যপ্রয়োজনীয় পণ্যের তীব্র সংকট। বাজারে কিছু পণ্য পাওয়া গেলেও, চড়া দামের কারণে তা...
ঢাকের বোল, শঙ্খধ্বনি আর ভক্তদের অশ্রুতে বিদায় নিলেন দেবী দুর্গা। বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হলো শারদীয় দুর্গোৎসব। উৎসবের সমাপ্তিতে ভক্তদের প্রার্থনায় উঠে এসেছে সম্প্রীতি,...
ফ্রান্সে নতুন করে সহিংস বিক্ষোভের শঙ্কায় আগামী শনিবার প্যারিসসহ বিভিন্ন শহরে সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও শিক্ষাব্যবস্থার অবনতির প্রতিবাদে এই আন্দোলনের ডাক...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর