গোপালগঞ্জে নারী আইনজীবীকে পেপারওয়েট নিক্ষেপের ঘটনায় বিচারক প্রত্যাহার

আপডেট : ২৩ জুলাই ২০২৬, ০৫:৩৩ পিএম

গোপালগঞ্জে আদালতকক্ষে এক নারী শিক্ষানবিশ আইনজীবীর দিকে পেপারওয়েট নিক্ষেপের অভিযোগে অভিযুক্ত বিচারক মো. সুজন মিয়াকে প্রত্যাহার করেছে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়।

বৃহস্পতিবার আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের বিচার শাখা-১ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। উপসচিব (প্রশাসন-১) এ এফ এম গোলজার রহমান স্বাক্ষরিত আদেশে বিচারক মো. সুজন মিয়াকে বৃহস্পতিবার অপরাহ্ণে বর্তমান কর্মস্থলের দায়িত্ব বুঝিয়ে দিয়ে অবিলম্বে মন্ত্রণালয়ে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট কাজী আবুল খায়ের বলেন, ‘বিচারক প্রত্যাহারের আদেশ আদালতে পৌঁছানোর পর আইনজীবীদের মধ্যে স্বস্তি ও সন্তোষের পরিবেশ সৃষ্টি হয়েছে। আমরা যে দাবি জানিয়েছিলাম, তা বাস্তবায়ন হয়েছে। আহত শিক্ষানবিশ আইনজীবীও এ সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করেছেন।’

এর আগে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে গোপালগঞ্জ আদালত প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল বের করেন আইনজীবীরা। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আদালত চত্বরে গিয়ে শেষ হয়। পরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন অ্যাডভোকেট হাবীবুর রহমান হাবীব, মিলন শরীফ, রোকেয়া আক্তার রূপা ও সোহাগ সমাজদার।

বিক্ষোভে অংশ নেওয়া আইনজীবীরা বলেন, আদালতের ভেতরে একজন বিচারকের এমন আচরণ বিচার বিভাগের মর্যাদাকে ক্ষুণ্ন করেছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত, দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং বিচার বিভাগের জবাবদিহিতা নিশ্চিত করার দাবি জানান।

উল্লেখ্য, বুধবার গোপালগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২-এ বিচারকার্য চলাকালে আদালতকক্ষের পেছনের বেঞ্চে কয়েকজন আইনজীবী ও বিচারপ্রার্থী কথা বলছিলেন। এ সময় বিচারক মো. সুজন মিয়া তাদের লক্ষ্য করে একটি কাঁচের পেপারওয়েট নিক্ষেপ করেন বলে অভিযোগ ওঠে। এতে শিক্ষানবিশ আইনজীবী সাবিহা সুলতানার মাথায় আঘাত লাগে। পরে তাকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসা দেওয়া হয়।

গোপালগঞ্জে আদালত চলাকালীন বিচারকের ছুড়ে দেওয়া পেপার ওয়েটের আঘাতে মাথা ফেঁটেছে এক শিক্ষানবীশ নারী আইনজীবীর। মাথায় আঘাত পাওয়া ওই আইনজীবীকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিচারকের...
চুয়াডাঙ্গার জীবননগরে ১০ বছর বয়সী এক শিশুকে ধর্ষণ ও হত্যার অপরাধে আবুল হোসেন ফটিক (২৯) নামের এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ সোমবার বেলা ১২টায় চুয়াডাঙ্গার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের...
ঠাকুরগাঁওয়ে প্রায় ১৫ বছর আগে সংঘটিত এক কিশোরী ধর্ষণ মামলার রায় ঘোষণা করেছে শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল। রায়ে তিন আসামিকে আমৃত্যু কারাদণ্ড এবং আরও তিন আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
সিলেট জেলা ও দায়রা জজ আদালতে কর্মরত জামায়াতপন্থী ১৭ আইন কর্মকর্তা একসঙ্গে পদত্যাগ করেছেন। বুধবার বিকেলে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুনের কাছে পৃথকভাবে তারা পদত্যাগপত্র জমা...
৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। বৃহস্পতিবার বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ওয়েবসাইটে এ ফল প্রকাশ হয়। এতে উত্তীর্ণ হয়েছেন প্রায় ৬ হাজার ১৬৫ জন।
ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বজ্রসহ বৃষ্টি ও দমকা হাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ১০টি অঞ্চলের অভ্যন্তরীণ নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
এলএনজি সরবরাহ ব্যাহত হওয়ায় দেশের গ্যাসনির্ভর কারখানাগুলোর উৎপাদন মারাত্মক ব্যাহত হচ্ছে। এরই মধ্যে এসব কারখানার উৎপাদন নেমে এসেছে ২৫ থেকে ৩০ ভাগে। সংকটের দ্রুত সমাধান না হলে রপ্তানীমুখী কারখানার...
ভারী বর্ষণ আর পাহাড়ি ঢলে কৃষি, মৎস্য ও অবকাঠামোর পাশাপাশি বড় ধরনের ধাক্কা লেগেছে পাহাড়ের পর্যটন খাতে। খাগড়াছড়ি-সাজেক সড়কের স্থানে স্থানে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে, বাতিল হয়েছিল শত শত বুকিং। ফলে...
লোডিং...

এলাকার খবর