রাষ্ট্রপতি পদত্যাগ করছেন, জানা গেল সময়

আপডেট : ২৩ জুলাই ২০২৬, ০৫:১৯ পিএম

অবশেষে গুঞ্জনই সত্যি হলো। পদত্যাগ করছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। আগামী শনিবার বা রোববার তিনি পদত্যাগ করবেন বলে নিশ্চিত করেছে পরিবার। শারীরিক অসুস্থতার কারণে এ সিদ্ধান্ত নিচ্ছেন তিনি।
 
দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে ২০২৩ সালের ২৪ এপ্রিল শপথ নেন মো. সাহাবুদ্দিন। তবে মেয়াদ শেষের আগেই দায়িত্ব থেকে সরে যাচ্ছেন তিনি। 

গত ৫ আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এরপর গত ৮ অক্টোবর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে শপথ নেয় অন্তর্বর্তী সরকার।

সে সময় রাষ্ট্রপতিকে অপসারনের দাবি তুলেছিল এনসিপি, জামায়াতে ইসলামীসহ কয়েকটি রাজনৈতিক দল। রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে তার সরকারি বাসভবন বঙ্গভবনের সামনে বিক্ষোভও হয়েছিল। অন্তর্বর্তী সরকারের সময়  রাষ্ট্রপতিকে বঙ্গভবনের বাইরে কোনো অনুষ্ঠানে তেমন একটা দেখাও যায়নি।

তবে সাংবিধানিক সংকট হতে পারে এমন আশঙ্কায় বিএনপি সে সময় এ দাবিতে একমত হয়নি। পরে ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ের পর তারেক রহমান প্রধানমন্ত্রী নির্বাচিত হলে সংসদ ভবনের সামনে তাঁকে শপথ পাঠ করার রাষ্ট্রপতি। ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশনেও তিনি বক্তব্য রেখেছেন।

সংবিধানের ৫০(৩) অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্রপতি স্পিকারের উদ্দেশে স্বাক্ষরযুক্ত পত্রের মাধ্যমে পদত্যাগ করতে পারেন। আর ৫৪ অনুচ্ছেদ বলছে, পদ শূন্য হলে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। এরপর ১২৩ অনুচ্ছেদ অনুযায়ী, ৯০ দিনের মধ্যে সংসদ সদস্যদের ভোটে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত করতে হবে।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন যুক্তরাজ্যে অবস্থানকালে শেখ হাসিনার সঙ্গে টেলিফোনে কথা বলেছেন—এমন কোনো তথ্য মন্ত্রণালয় বা বাংলাদেশ মিশনের কাছে নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। একই...
মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসাদুজ্জামান খান কামালকে প্রত্যর্পণের জন্য ভারতকে দ্বিতীয় দফায় চিঠি পাঠিয়েছে বাংলাদেশ। দিল্লির ইতিবাচক সাড়া আশা করছে ঢাকা।
ছাত্র–জনতার গণঅভ্যুত্থান ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে আপামর জনগণের ক্ষোভের বিস্ফোরণ ছিল বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। আজ বৃহস্পতিবার ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে দেওয়া দেওয়া এক...
সাবেক রাষ্ট্রপতি ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারকে জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণের কবরস্থানে দাফন করা হয়েছে। দ্বিতীয় জানাজায় প্রধানমন্ত্রীসহ রাষ্ট্রের শীর্ষ ব্যক্তিরা অংশ নেন।
এলএনজি সরবরাহ ব্যাহত হওয়ায় দেশের গ্যাসনির্ভর কারখানাগুলোর উৎপাদন মারাত্মক ব্যাহত হচ্ছে। এরই মধ্যে এসব কারখানার উৎপাদন নেমে এসেছে ২৫ থেকে ৩০ ভাগে। সংকটের দ্রুত সমাধান না হলে রপ্তানীমুখী কারখানার...
ভারী বর্ষণ আর পাহাড়ি ঢলে কৃষি, মৎস্য ও অবকাঠামোর পাশাপাশি বড় ধরনের ধাক্কা লেগেছে পাহাড়ের পর্যটন খাতে। খাগড়াছড়ি-সাজেক সড়কের স্থানে স্থানে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে, বাতিল হয়েছিল শত শত বুকিং। ফলে...
আগামী শনিবার বা রোববার পদত্যাগ করছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। শারীরিক অসুস্থতার কারণে তিনি এ সিদ্ধান্ত নিচ্ছেন বলে নিশ্চিত করেছে তাঁর পরিবার। ফলে মেয়াদ শেষ হওয়ার আগেই দায়িত্ব থেকে সরে যাচ্ছেন...
ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনায় এমপি গাজী নজরুল ইসলামকে বহিষ্কারের সিদ্ধান্ত স্পিকার ও প্রধান নির্বাচন কমিশনারকে চিঠি দিয়ে জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এদিকে তাঁর বিরুদ্ধে হত্যা...
লোডিং...

এলাকার খবর