বাংলাদেশ নিয়ে জাতিসংঘের প্রতিবেদন

প্রতি ৫ জনের মধ্যে ২ জনই স্বাস্থ্যকর খাবার কিনতে পারে না

আপডেট : ২৩ জুলাই ২০২৬, ০৫:৩৫ পিএম

বাংলাদেশের খাদ্যনিরাপত্তা নিয়ে নতুন করে শঙ্কা দেখছে জাতিসংঘ। একদিকে মধ্যপ্রাচ্য সংকটে ইউরিয়া সারের দাম বেড়ে সম্ভাব্য উৎপাদন সংকট, অন্যদিকে দেশের প্রায় ৩৯ শতাংশ মানুষ স্বাস্থ্যকর খাবার কিনতে পারে না। খাদ্য সরবরাহ ও ক্রয়ক্ষমতা—দুই দিক থেকেই চাপ বাড়ছে দেশের অর্থনীতিতে।

বাংলাদেশের খাদ্যনিরাপত্তা ব্যবস্থার সামনে দুটি বড় চ্যালেঞ্জ। উৎপাদন পর্যায়ে বাড়ছে সার সংকটের শঙ্কা, আর ভোক্তা পর্যায়ে কমছে স্বাস্থ্যকর খাবার কেনার সক্ষমতা।

বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) মতে, হরমুজ প্রণালি ঘিরে মধ্যপ্রাচ্যের ভূ-রাজনৈতিক উত্তেজনায় বিশ্বব্যাপী ইউরিয়া সারের দাম বেড়েছে প্রায় ৫০ শতাংশ। একই সময়ে গ্যাসসংকটে দেশের ৫টি রাষ্ট্রায়ত্ত ইউরিয়া কারখানার মধ্যে ৩টিই বন্ধ। এতে ঝুঁকির মুখে আমদানিনির্ভর কৃষি খাত।

এমন পরিস্থিতিতে দেশে প্রায় ১ কোটি ৮১ লাখ মানুষ তীব্র খাদ্যনিরাপত্তাহীনতায় পড়তে পারে বলে আশঙ্কা ডব্লিউএফপির।

অন্যদিকে জাতিসংঘের ৫ সংস্থা—খাদ্য ও কৃষি সংস্থা (এফএও), আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (ইফাদ), জাতিসংঘ শিশু তহবিল (ইউনিসেফ), বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সম্মিলিত প্রতিবেদন অনুযায়ী, দেশে প্রতি ৫ জনের মধ্যে প্রায় ২ জনই স্বাস্থ্যকর খাদ্য কিনতে পারে না।

২০২৫ সালে এই সংখ্যা ছিল প্রায় ৬ কোটি ৭৮ লাখ মানুষ।

বিশ্লেষকেরা বলছেন, বৈশ্বিক সরবরাহ সংকট সারের বাজারে আরও চাপ সৃষ্টি করলে বাড়বে কৃষি উৎপাদন ব্যয়। আর উৎপাদন ব্যয় বাড়লে স্বাস্থ্যকর খাদ্য সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাওয়ার ঝুঁকি আরও বাড়বে। ফলে খাদ্যনিরাপত্তা এখন শুধু কৃষিক্ষেত্রে নয়, দেশের সামগ্রিক অর্থনীতির জন্যও বড় চ্যালেঞ্জ।

গ্যাস সিলিন্ডার ও ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে শৃঙ্খলা বজায় রাখা, সরবরাহ স্বাভাবিক রাখা এবং অতিরিক্ত দাম আদায়সহ ভোক্তা-অধিকারবিরোধী অনিয়ম প্রতিরোধে দেশব্যাপী অভিযান জোরদার করেছে জাতীয়...
বাংলা কিউআর-এ লেনদেনের রেকর্ড হয়েছে বলে জানিয়েছেন আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মনসুর মোস্তফা। আজ সোমবার ব্যাংকটির আয়োজনে ডিজিটাল পদ্ধতিতে লেনদেন বিষয়ে সচেতনতামূলক এক কার্যক্রমে এ কথা...
দাম বৃদ্ধির পরও এলপিজি সিলিন্ডারের সংকট কাটেনি। বেশিরভাগ দোকানে গ্যাস নেই। দু-একটিতে মিললেও, নির্ধারিত দামের চেয়ে ৮০০ টাকা পর্যন্ত বেশি গুণতে হচ্ছে। দোকানদারদের দাবি, সরবরাহ স্বাভাবিক করেনি...
নিত্যপণ্যের দাম বৃদ্ধিতে বিক্রি কমেছে ৩০ শতাংশ পর্যন্ত। তাই, বাধ্য হয়েই খাবারের দাম বাড়াতে চান রেস্তোরাঁ মালিকরা। শনিবার রাজধানীর পল্টনে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান রেস্তোরাঁ মালিক সমিতির নেতারা।...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর