রাজধানীর মোহাম্মদপুর এবং ঢাকা জেলার কেরানীগঞ্জ থেকে ৩১ হাজার ইয়াবা ও ইয়াবা তৈরির দুইটি মেশিন জব্দ করেছে র্যাব-২। এ ছাড়া দুইজনকে আটক করে তারা। রোববার মোহাম্মদপুরের বসিলা থেকে তাদেরকে আটক করা হয়।
আজ সোমবার সকালে সাংবাদিকদের সাথে নিয়ে দক্ষিণ কেরানীগঞ্জ এলাকায় ইয়াবা তৈরির কারখানায় অভিযান চালায় র্যাব। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-২ এর অধিনায়ক নয়মুল হাসান।
এই র্যাব কর্মকর্তা জানান, অভিযান চলাকালে সেখান থেকে ১৭ কেজি ইয়াবা তৈরির কাঁচামালসহ ১৯ হাজার ৭৫২ ইয়াবা জব্দ করে আইনশৃঙ্খলা বাহিনী। মোহাম্মদপুর থেকে ইয়াবা জব্দের পর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে এই কারখানার সন্ধান পাওয়া গেছে।
র্যাব আরও জানায়, দীর্ঘ ১০ বছর ধরে নাসির ক্যামিকাল ইন্ডাস্ট্রিয়াল লিমিটেডের আড়ালে এ ব্যবসা পরিচালনা করে আসছিল অভিযুক্ত নাসির ও তার সহযোগীরা। চট্টগ্রাম থেকে কাঁচামাল নিয়ে আসা হতো। জব্দকৃত মালামাল ও অভিযুক্ত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যাবস্থা গ্রহণ করা হবে র্যাব।



