উত্তরখানে হামলার মুখে ডিএনসিসি প্রশাসক ও ঢাকা-১৮ আসনের এমপি

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান ও ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেনের ওপর হামলার অভিযোগ উঠেছে।

আপডেট : ০২ আগস্ট ২০২৬, ০৪:৫৭ পিএম

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান ও ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেনের ওপর হামলার অভিযোগ উঠেছে। ডিএনসিসির দাবি, উত্তরখানের রাজাবাড়ি এলাকার একটি গার্মেন্টস প্রতিষ্ঠানের মালিকপক্ষের লোকজন এ হামলা চালায়। আজ রোববার ডিএনসিসির জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিএনসিসির অঞ্চল-৮– এর ৪৬ নম্বর ওয়ার্ডের উত্তরখানের রাজাবাড়ি এলাকার এসটিএসে পরিচ্ছন্নতাকর্মীদের ওপর সকালে হামলার ঘটনা ঘটে। ওই ঘটনার পরিদর্শনে দুপুরে ডিএনসিসির প্রশাসক, ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য, সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে যান।

ডিএনসিসি জানায়, ঘটনাস্থলে গিয়ে পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে গার্মেন্টস মালিকপক্ষ পুনরায় দুর্ব্যবহার করে। একপর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়লে প্রশাসক ও সংসদ সদস্যের সামনেই মালিকপক্ষের ভাড়াটে সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালায়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, হামলায় কয়েকজন আহত হন। পুলিশ মালিকপক্ষের একজনসহ তিনজনকে গ্রেপ্তার করে। পরিস্থিতি শান্ত হলে পুলিশ অভিযান পরিচালনা করে।

পরে ডিএনসিসির প্রশাসক ও সংসদ সদস্য উত্তরার কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে গিয়ে আহত পরিচ্ছন্নতাকর্মীদের খোঁজখবর নেন। এ সময় প্রশাসক বলেন, এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ডিএনসিসি জানায়, রোববার সকালে এসটিএসে কর্মরত পরিচ্ছন্নতাকর্মীদের ওপর স্থানীয় নেপচুন এক্সেসরিজ গার্মেন্টসের মালিকপক্ষের লোকজন হামলা চালায়। এতে চারজন গুরুতর আহতসহ ১৫ থেকে ২০ জন পরিচ্ছন্নতাকর্মী আহত হন। গুরুতর আহত চারজনকে উত্তরার কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অনলাইনে জুয়ার মাধ্যমে শতকোটি টাকা পাচার করে নিয়ে যাচ্ছে চায়না ও হংকংয়ের অপরাধী চক্র। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার অভিযান চালিয়ে এমনই একটি সংঘবদ্ধ চক্রের তিন চায়না নাগরিকসহ চারজনকে গ্রেপ্তার...
রাজধানী যাত্রাবাড়ীর শনির আখড়া ফুটওভার ব্রিজের নিচে রাস্তা পারাপারের সময় কাভার্ড ভ্যানের ধাক্কায় মো. সোলায়মান দেওয়ান (৪৩) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি পেশায় স্টিলের আলমারির মিস্ত্রী...
রাজধানীর মিরপুর-১০ ও ফার্মগেট মেট্রোরেল স্টেশনের নিচে বোমা সদৃশ দুটি পরিত্যক্ত বস্তু পাওয়ার খবরে জনমনে সাময়িক আতঙ্ক সৃষ্টি হয়েছে। তবে ব্যাগের মধ্যে পাওয়া বস্তুগুলো বোমা নয় বলে জানিয়েছে ঢাকা...
রাজধানীর ফার্মগেট মেট্রো স্টেশনে বোমা সদৃশ কিছু পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ। এ বিষয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
ফ্রান্সের রাজধানী প্যারিসের উপকণ্ঠের শহর সারসেলে আগামীকাল রোববার (২ আগস্ট) অনুষ্ঠিত হবে প্রবাসী বাঙালিদের অন্যতম বৃহৎ সাংস্কৃতিক আয়োজন ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্ট ২০২৬’। এবারের উৎসবের...
গালি দেওয়া আন্দোলনকারীদের ক্ষমা করে দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক ভিডিও বার্তায় বিক্ষোভকারীদের ক্ষমা করে দেওয়ার ঘোষণা দেন তিনি। 
নরসিংদীর রায়পুরায় আধিপত্য নিয়ে দ্বন্দ্বে প্রতিপক্ষের গুলিতে এক কৃষক নিহত হয়েছেন। আহত হয়েছে আরও ৫ জন। রোববার সকাল ৯টার দিকে চরাঞ্চলের চাঁনপুর ইউনিয়নের সদাগরকান্দি গ্রামে এ ঘটনা হয়।
১২ কেজির তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) সিলিন্ডারের দাম ৭০ টাকা বাড়ানো হয়েছে। আজ রোববার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 
লোডিং...

এলাকার খবর