ঝিনাইদহে বাড়ির উঠানে ‘বিএসএফের গুলিতে’ বিদ্ধ যুবক 

ঝিনাইদা জেলার মহেশপুর উপজেলার শ্যামপুর মাঠপাড়া গ্রামে নিজ বাড়ির উঠানে দাঁড়িয়ে থাকা অবস্থায় বিএসএফের ছোড়া গুলিতে মো. রুবেল মিয়া (৩০) নামের এক যুবক আহত হয়েছেন বলে দাবি করেছে তাঁর পরিবার। তিনি পেশায় একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করেন বলে জানিয়েছেন স্বজনেরা। 

আপডেট : ০৪ আগস্ট ২০২৬, ১০:০৭ এএম

ঝিনাইদা জেলার মহেশপুর উপজেলার শ্যামপুর মাঠপাড়া গ্রামে নিজ বাড়ির উঠানে দাঁড়িয়ে থাকা অবস্থায় বিএসএফের ছোড়া গুলিতে মো. রুবেল মিয়া (৩০) নামের এক যুবক আহত হয়েছেন বলে দাবি করেছে তাঁর পরিবার। তিনি পেশায় একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করেন বলে জানিয়েছেন স্বজনেরা। 

সোমবার দিবাগত রাত ১১টার দিকে এ ঘটনাটি ঘটে। পরে আজ সকাল সাড়ে ৮টার দিকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে ভর্তি দেন জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক।

হাসপাতলে আহত রুবেলের স্ত্রী সানজিদা বেগম বলেন, ‘গতকাল রাতে আমাদের বাড়ির উঠানে আমার স্বামী দাঁড়িয়ে ছিলেন। এ সময় হঠাৎ বিএসএফের ছোড়া একটি গুলি আমার স্বামীর বুকের বাম পাশে নিচে লাগলে আহত হন তিনি। আমরা প্রথমে তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যাই। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য আজ সকালের দিকে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। বর্তমানে জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে।’ 

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক বলেন, ‘ঝিনাইদা থেকে গুলিবিদ্ধ অবস্থায় ওই যুবককে আনা হলে হাসপাতালে জরুরি বিভাগে তার চিকিৎসার ব্যবস্থা করা হয়। আমরা আহতের পরিবারের কাছ থেকে জানতে পেরেছি বিএসএফের ছোড়া গুলিতে তিনি আহত হয়েছেন। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে অবহিত করেছি।’

পঞ্চগড়ের সাতমেরায় চা নার্সারিকে ঘিরে তৈরি হয়েছে নতুন কর্মসংস্থান। কৃষিশ্রমিক থেকে বেকার যুবক, ক্ষুদ্র কৃষক এমনকি শিক্ষার্থীরাও যুক্ত হচ্ছেন চায়ের চারা উৎপাদন ও পরিচর্যায়। চায়ের চারার বাড়তি চাহিদা...
নারায়ণগঞ্জের কাঁচপুরে সিলিন্ডারের গ্যাস লিকেজ থেকে সৃষ্ট আগুনে একই পরিবারের চারজন দগ্ধ হয়ে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউতে) চিকিৎসাধীন অবস্থায়...
মাদক ব্যবসায়ীদের ধাওয়া দিয়ে ভুলে সীমান্ত পার হওয়া দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকে ফেরত দিয়েছে বিএসএফ। দেবিদ্দার- ব্রাহ্মণপাড়া সার্কেল এএসপি মো. শাহিন  বিষয়টি নিশ্চিত করেন। 
মাদক অভিযানে সীমান্ত অতিক্রম
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার আশা বাড়ি সীমান্ত থেকে আটক দুই বাংলাদেশি পুলিশ সদস্যকে ১৪ ঘণ্টা পার হলেও ফেরত দেয়নি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তাদের ফিরিয়ে আনতে বাংলাদেশ ও ভারতের সংশ্লিষ্ট...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর