ফরিদপুরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

ফরিদপুরে যৌতুকের দাবিতে অন্তঃসত্ত্বা স্ত্রী হ্যাপী বেগমকে (১৮) পিটিয়ে ও শ্বাসরোধে হত্যার দায়ে স্বামী রাকিব বেপারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়াও স্ত্রীর গর্ভে জীবিত শিশুর মৃত্যুর অপরাধেও ৫ বছর কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের কারাদণ্ডের আদেশ দেন বিচারক।

আপডেট : ৩০ আগস্ট ২০২৬, ০২:৩৬ পিএম

ফরিদপুরে যৌতুকের দাবিতে অন্তঃসত্ত্বা স্ত্রী হ্যাপী বেগমকে (১৮) পিটিয়ে ও শ্বাসরোধে হত্যার দায়ে স্বামী রাকিব বেপারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়াও স্ত্রীর গর্ভে জীবিত শিশুর মৃত্যুর অপরাধেও ৫ বছর কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের কারাদণ্ডের আদেশ দেন বিচারক।

রোববার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক শামীমা পারভীন এই রায় দেন। রায়ের সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

সাজাপ্রাপ্ত আসামি রাকিব বেপারী সদর উপজেলার ঈশানগোপালপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামের লুৎফর বেপারীর ছেলে। নিহত হ্যাপী বেগম একই গ্রামের হুমায়ন শেখের মেয়ে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে হ্যাপি বেগমকে নির্যাতন করে আসছিলেন তাঁর স্বামী রাকিব। যৌতুকের ৫ লাখ টাকা না দেওয়ায় ২০১৫ সালের ৫ আগস্ট রাতে হ্যাপি বেগমকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যার পর রাকিব ও তার পরিবারের লোকজন পালিয়ে যান। পরদিন ৬ আগস্ট হ্যাপি বেগমের বাবা হুমায়ন শেখ বাদী হয়ে রাকিবসহ ৫ জনকে আসামি করে আদালতে হত্যা মামলা দায়ের করেন।

বিষয়টি নিশ্চিত করে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের রাষ্ট্র পক্ষের কৌশলী (পিপি) অ্যাডভোকেট গোলাম রব্বানী ভুইয়া জানানা, মামলার দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে আসামি রাকিবকে যাবজ্জীবন কারাদণ্ড, ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক বছর সশ্রম কারাদণ্ডেরসহ আদেশ দেন আদালত। একই সাথে হ্যাপি বেগমের গর্ভের সন্তানের মৃত্যু ঘটানোর জন্য স্বামী রাকিবকে দোষী সাব্যস্ত করে ৫ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের কারাদণ্ডের আদেশ দেন আদালতের বিচারক। 

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
সুনামগঞ্জে পারিবারিক কলহের জের ধরে নিজ বসতঘরে ৭০ বছর বয়সী বৃদ্ধা মাকে দা দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার ছেলের বিরুদ্ধে। ঘটনার পরপরই স্থানীয়দের সহায়তায় অভিযুক্ত ঘাতক ঐ সন্তানকে আটক করে পুলিশ।...
যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনায় ৬ জনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন–এসআরবি। এসময় তাদের কাছ থেকে বেশকিছু প্রবেশপত্র, স্ট্যাম্প ও ব্যাংকের চেক উদ্ধার হয়।
নেত্রকোণার দুর্গাপুরে এক সাংবাদিককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে উপজেলার বিরিশিরি ইউনিয়নের তেলুঞ্জিয়া গ্রামে এ ঘটনা হয়।
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর