বন্যায় ভেসে এলো ব্যাংকের ভল্ট, মহাসমারোহে হলো লুট

আপডেট : ২৯ আগস্ট ২০২৬, ০৬:০৮ পিএম

নেপালে সাম্প্রতিক ভয়াবহ বন্যার তাণ্ডবের মধ্যে এক অদ্ভুত লুটের ঘটনা সামনে এসেছে। বন্যার উত্তাল স্রোতে ভেসে আসা একটি ব্যাংকের ভল্ট ভেঙে ভেতরে থাকা বিপুল অর্থ লুটে নিয়েছে কিছু মানুষ। এরই মধ্যে ২৯ জনকে আটক করেছে দেশটির পুলিশ। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, রসুয়ার ভোটেকোশি এলাকা থেকে বন্যার পানিতে ভেসে যায় ভল্টটি। পরে ধাদিংয়ের গালছির বেলখুখোলার কাছে ত্রিশূলী নদীর তীরে সেটির সন্ধান মেলে।

ধাদিং পুলিশ জানিয়েছে, এ সময় স্থানীয় কিছু মানুষ ভল্টটি ভেঙে ভেতরে থাকা নগদ অর্থ তুলে নেয়। খবর পেয়ে দ্রুত পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায় এবং তদন্ত শুরু করে। প্রাথমিক তল্লাশিতে ২৯ জনকে আটক করা হয়। তাদের কাছ থেকে ৯২ লাখ ৬৮ হাজার ৫০৫ নেপালি রুপি (প্রায় ৮৩ লাখ টাকা) উদ্ধার হয়।

পুলিশ জানায়, আটক হওয়া ব্যক্তিরা বেশিরভাগই গালছির মাস্তারের বাসিন্দা। তাদের বয়স ১৯ থেকে ৪৯ বছরের মধ্যে।

এদিকে, নারায়ণী নদীতে ভেসে আসা এক বন্যাদুর্গত নারীর মৃতদেহ থেকে সোনার দুল চুরির অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

নেপালের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, ভয়াবহ এ বন্যায় এখন পর্যন্ত নিখোঁজের সংখ্যা ২ হাজার ৪২৬, যার মধ্যে ৫১৭ জন বিদেশি নাগরিক। আর নিহতের সংখ্যা বেড়ে হয়েছে ৬২৬।

হিমালয়ের দুর্গম অঞ্চলে একের পর এক প্রাকৃতিক বিপর্যয় নতুন করে উদ্বেগ তৈরি করছে। নেপাল-চীন সীমান্তে হিমবাহ ধস থেকে সৃষ্ট ভয়াবহ বন্যার ধাক্কা কাটতে না কাটতেই ভূমিধসে তৈরি হওয়া হ্রদ থেকে পানি উপচে...
হিমালয়ের দুর্গম অঞ্চলে একের পর এক প্রাকৃতিক বিপর্যয় নতুন করে উদ্বেগ তৈরি করছে। নেপাল-চীন সীমান্তে হিমবাহ ধস থেকে সৃষ্ট ভয়াবহ বন্যার ধাক্কা কাটতে না কাটতেই ভূমিধসে তৈরি হওয়া হ্রদ থেকে পানি উপচে...
নেপালের সাম্প্রতিক ভয়াবহ বন্যা আবারও দেখিয়ে দিয়েছে, পাহাড়ে শুরু হওয়া একটি দুর্যোগের প্রভাব সীমান্ত পেরিয়ে পৌঁছে যেতে পারে সমতলের জনপদে। জলবায়ু পরিবর্তন, হিমবাহের পরিবর্তন এবং অপরিকল্পিত...
নেপাল ও তিব্বতে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৫৭৯ জনে। এছাড়া কয়েকশ বিদেশি পর্যটকসহ এখনও নিখোঁজ হাজারের বেশি মানুষ। অনেক এলাকার যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় ব্যাহত হচ্ছে ত্রাণ...
ইউক্রেনের রাজধানী কিয়েভের একটি গুদামে রুশ ড্রোন হামলায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত অন্তত ৩৭ জন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ৪২ জন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে, শুক্রবার রাতে...
দেশের বাজারে কমেছে সোনার দাম। প্রতি ভরিতে ৭ হাজার ১১৫ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি-বাজুস। শনিবার সকাল থেকে এই দাম কার্যকর হয়েছে।
বিএনপিকে আওয়ামী লীগের সঙ্গে তুলনা করতে চান না উল্লেখ করে জাতীয় নাগরিক পার্টি–এনসিপির উত্তর আঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, আওয়ামী লীগ দেশ ছেড়ে পালিয়ে যাওয়া একটা নরপিচাশ। শনিবার দুপুরে...
ঢাকা শহরের দীর্ঘদিনের তীব্র যানজট নিরসন, ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়ন এবং পরিবহন খাতে শৃঙ্খলা ফেরাতে একগুচ্ছ সিদ্ধান্ত দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে এক্সপ্রেসওয়ে ও ফ্লাইওভারে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর