কলাপাড়ায় বজ্রপাতে নদীতে নিখোঁজ জেলের প্রাণহীন দেহ উদ্ধার

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০০ পিএম

পটুয়াখালীর কলাপাড়ায় বজ্রপাতে নদীতে নিখোঁজের দুদিন পর মান্তা সম্প্রদায়ের জেলে বাদল সরদারের (২৫) মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। মঙ্গলবার দুপুরে পায়রা বন্দরের রাবনাবাদ নদীর লাল বয়া সংলগ্ন এলাকা থেকে ভাসমান অবস্থার তার মরদেহ উদ্ধার করা হয়। 

মৃত বাদল বাউফল উপজেলার কালাইয়া গ্রামের ওহিদ সরদারের ছেলে। 

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, গত রোববার সকালে পায়রা বন্দরের জেটি সংলগ্ন এলাকা থেকে নৌকা নিয়ে বাদল ও তার স্ত্রীসহ তিনজন  রাবনাবাদ নদী নদীতে মাছ শিকারের উদ্দেশ্যে যায়। ওইদিন দুপুরে নদীতে জাল ফেলার হঠাৎ বজ্রপাতে আঘাপ্রাপ্ত হয়ে নদীতে পড়ে নিখোঁজ হন বাদল। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দুদিন উদ্ধার অভিযান চালিয়ে তার মরদেহ উদ্ধার করে।

পায়রা বন্দর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ নয়ন কারকুন বলেন, ‘কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

নীলফামারী জেলার সৈয়দপুর পৌরসভায় প্রায় ২১ কোটি টাকা ব্যয়ে নির্মিত আধুনিক সুপার মার্কেটটি তিন বছরেও চালু হয়নি। অযত্নে নষ্ট হচ্ছে কোটি টাকার এই স্থাপনাটি। ভবনের দেয়াল দেখা দিয়েছে ফাটল।...
সাভারের আমিনবাজারে পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) উপপরিদর্শক (এসআই) আলতাব হোসেনকে পিটিয়ে হত্যার মামলায় গ্রেপ্তারকৃত ৯ আসামির ১০ দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে...
চট্টগ্রামে শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের ৭ সহযোগীকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ। তারা দীর্ঘদিন ধরে ব্যবসায়ী ও পেশাজীবীদের মোবাইলে হুমকি দিয়ে চাঁদা দাবি করত। অন্যথায় বাড়িঘর বা প্রতিষ্ঠানে অতর্কিত...
ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী বাসের নিচে চাপা পড়ে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে। গতকাল সোমবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের বাবনা তলা এলাকায় চাঁপা ব্রিজের নিকট এ ঘটনা ঘটে।
রাজধানীর তেজগাঁওয়ের বিটিসিএল কার্যালয়ে চোর সন্দেহে অজ্ঞাতপরিচয় আনুমানিক ২০ বছর বয়সি এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে দায়িত্বরত আনসার সদস্যদের বিরুদ্ধে। মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা...
ছয় বছর ধরে চলা জল্পনার অবসান হতে যাচ্ছে। নতুন জেমস বন্ড খোঁজার প্রক্রিয়া এখন চূড়ান্ত পর্যায়ে বলে জানিয়েছে বিবিসি। গত কয়েক মাসে বন্ড চরিত্রে অভিনয়ের দৌড়ে সবচেয়ে বেশি আলোচনায় ছিলেন হেনরি ক্যাভিল,...
সুপ্রিম কোর্ট বারের সভাপতি মাহবুব উদ্দিন খোকনের এক মন্তব্যের জেরে এজলাস ছেড়ে বেরিয়ে গেছেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ। দুপুরে আপিল বিভাগে মাহবুব উদ্দিন খোকন প্রধান বিচারপতি দায়িত্ব...
হামের উপসর্গে গত ২৪ ঘন্টায় আরও ২ জনের প্রাণহানি হয়েছে। এতে করে গত ১৫ মার্চের পর থেকে দেশে হাম ও হামের উপসর্গে মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৯৯৯ জনে। আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর