দলীয় লোক দিয়ে দুদক গঠন করে আমাকে হয়রানি করা হচ্ছে: আসিফ মাহমুদ

দলীয় লোক দিয়ে দুদক গঠন করে তাঁকে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইঁয়া। 

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৭ পিএম

দলীয় লোক দিয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) গঠন করে তাঁকে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইঁয়া। 

আজ বুধবার জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন এসব কথা বলেন এনসিপির নেতা।

এ সময় কিনি অভিযোগ করেন, তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের সাথে বাস্তবতার কোনো মিল নেই। বিএনপি সরকারের সময়কার পদোন্নতি ও বদলি বাণিজ্য নিয়ে ভুয়া দুর্নীতির দায় তাকে দেওয়া হচ্ছে।

এ ছাড়া মিডিয়া ট্রায়ালের মাধ্যমে তার মানহানি করা হয়েছে বলেও অভিযোগ করেন এনসপি মুখপাত্র। 

সম্প্রতি সাবেক অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ চারজনের বিরুদ্ধে যুব উন্নয়নের ১৮৮ কর্মকর্তার বদলিতে অর্থ লেনদেনের প্রাথমিক প্রমাণ পাওয়ার কথা জানায় দুর্নীতি। এর প্রেক্ষিতে বুধবার জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইঁয়া।

ব্রিফিংয়ে অভিযোগের প্রেক্ষিতে, সংশ্লিষ্ট প্রশাসনিক প্রক্রিয়া, সিদ্ধান্ত গ্রহণের ধারাবাহিকতা এবং এ বিষয়ে প্রচারিত দুদকের মুখপাত্রের বক্তব্যের বাস্তবতা নিয়ে বিভিন্ন তথ্য ও নথিপত্র তুলে ধরেন আসিফ মাহমুদ। অন্তবর্তী সরকারের উপদেষ্টা থাকাকালীন জনগণের পক্ষে সিদ্ধান্ত নিতে প্রভাবশালী আমলাদের রোষানলে পড়েছেন বলেও মন্তব্য করেন তিনি। 

আসিফ মাহমুদ বলেন, রাজনৈতিক প্রতিপক্ষকে হয়রানির জন্য সরকার দুদকের অপব্যবহার করছে। তাঁর অভিযোগ, দলীয় লোক দিয়ে দুদক গঠন করে উদ্দেশ্যে প্রণোদিতভাবে তাকে হয়রানি করা হচ্ছে।

ইরান যুদ্ধ না থামলে জ্বালানি সংকট সমাধান সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রহুল কবির রিজভী। আজ বুধবার সকালে মহিলা দলের জন্মদিন উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি...
তেল-গ্যাস, বিদ্যুৎ সংকটের পেছনে আওয়ামী লীগের ১৭ বছরের লুটপাট রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। 
ইতালির ভেনিসে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নেতা-কর্মীদের দ্বারা প্রখ্যাত অভিনেত্রী জুলাই যোদ্ধা বাঁধন ও তাঁর পরিবারের ওপর হামলার তীব্র প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ এবং দোষীদের বিচারের...
বিরোধীদলের লংমার্চ নিয়ে সমালোচনায় ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। সোমবার সন্ধ্যায় ঝালকাঠি শহরের একটি পার্টি সেন্টারে এনসিপির জেলা শাখার আয়োজনে...
আশুলিয়ার জামগড়ায় তালাবদ্ধ কক্ষ থেকে স্বামী-স্ত্রী ও সদ্যভূমিষ্ঠ নবজাতকের অর্ধগলিত মরদেহ উদ্ধারের ঘটনায় প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা পিবিআই (পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন)।...
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ঘোষণা না দিলে দেশ স্বাধীন হত কি না তা নিয়ে সন্দেহ আছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী ড. আবদুল মঈন খান। আজ বুধবার দুপুরে বাংলা একাডেমিতে জিয়া স্মৃতি পাঠাগার...
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে পরিবেশ দূষণ নিয়ন্ত্রণবিষয়ক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকালে সচিবালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
‘সাংস্কৃতিক ফ্যাসিবাদ রুখে দাঁড়াও’ শীর্ষক বিবৃতিতে তাঁরা বলেন, ‘একজন শিল্পীকে তাঁর রাজনৈতিক অবস্থান, মতপ্রকাশ কিংবা গণআন্দোলনে নিপীড়িত মানুষের পক্ষে দাঁড়ানোর কারণে আক্রমণের লক্ষ্যবস্তু করা শুধু...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর