মতিঝিলের হীরাঝিল হোটেলকে মোটা অঙ্কের জরিমানা

আপডেট : ০৭ অক্টোবর ২০২৬, ০৯:২৯ পিএম

রাজধানীর মতিঝিল বাণিজ্যিক এলাকায় অবস্থিত হীরাঝিল হোটেলকে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে। বুধবার বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট অনুপম দাস অনুপের নেতৃত্বে হোটেলটিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় এ জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে হোটেলের রান্নাঘর অত্যন্ত নোংরা ও অপরিষ্কার অর্থাৎ মেঝে নোংরা-স্যাঁতস্যাঁতে, ঢাকনাহীন অবস্থায় ময়লার পাত্র দেখা যায়।

অভিযানে হোটেলে লেবেল ছাড়া ঘি সংরক্ষণ ও ব্যবহার করতে দেখা যায়। খাদ্যকর্মীদের স্বাস্থ্য উপকরণ ব্যবহার করতে দেখা যায়নি। এছাড়া পানি পরীক্ষার সনদ ও পেস্ট কন্ট্রোল প্রমাণক প্রদর্শনে ব্যর্থ হয় হোটেলটি।

এসব অপরাধে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী হোটেলটিকে তিন লাখ টাকা জরিমানা করে তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

জাতীয় গ্র্যান্ড সামিট ২০২৭-কে সামনে রেখে এক বিশেষ প্রস্তুতি সভার আয়োজন করেছে শিশু-কিশোরদের সংগঠন 'কচি কণ্ঠের আসর'। আজ বুধবার সন্ধ্যা ৬টায় রাজধানীর একটি রেস্টুরেন্টে এই সভা অনুষ্ঠিত হয়।
রাজধানীর মিরপুরে কলেজছাত্র রাকিব ইসলাম হত্যার ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় থেকে মুক্তিপণে নেওয়া ৪ লাখ টাকার মধ্যে ৫০ হাজার টাকা উদ্ধার হয়েছে। বুধবার বিকেলে ঢাকা মেট্রোপলিটন...
গ্যাস পাইপলাইনের জরুরি মেরামতের জন্য বৃহস্পতিবার রাজধানীর বিভিন্ন এলাকায় ১০ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে। আজ বুধবার এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৬৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে বিভিন্ন ঘটনায় ৭৩টি মামলা দায়ের করা হয়েছে।
পটুয়াখালীর কলাপাড়ায় বিদ্যালয়ের পাঠদান চলাকালীন অজ্ঞাত রোগে একসঙ্গে অসুস্থ হয়ে পড়ে ১০ জন শিক্ষার্থী। বুধবার দুপুর দেড়টার দিকে উপজেলার চাকামাইয়া ইউনিয়নের বেতমোর মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে৷ পরে...
পাইপলাইনের জরুরি মেরামত কাজের জন্য বৃহস্পতিবার ১০ ঘণ্টা আবাসিক, বাণিজ্যিক ও সিএনজি শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। বুধবার এক প্রেস বিজ্ঞপ্তিতে তিতাস গ্যাস কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। 
বাংলাদেশ দীর্ঘদিন ধরে উৎপাদন সক্ষমতার জন্য বিশ্বে পরিচিত। এবার উৎপাদনের পাশাপাশি নিজস্ব নকশা, উদ্ভাবন ও পণ্য উন্নয়নের মাধ্যমে দেশের সৃজনশীল অর্থনীতিকে এগিয়ে নেওয়ার ওপর গুরুত্ব দিয়েছেন...
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল বা এনসিটি পরিচালনার ভার অবশেষে বিদেশি কোম্পানি ডিপি ওয়ার্ল্ডের হাতে যাচ্ছে। আগামীকাল বৃহস্পতিবার কোম্পানিটির সঙ্গে ১৫ বছরের জন্য চুক্তি করবে সরকার।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর